Admission Test: সৈনিক স্কুলে ভর্তি করাতে চান সন্তানকে, জেনে নিন বিস্তারিত
এনটিএ-র ওয়েবসাইটে গিয়ে এই পরীক্ষার জন্য অনলাইনে আবেদন করতে হবে। ৭ নভেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। ১৬ ডিসেম্বর পর্যন্ত তা চলবে। ২০২৪ সালের ২১ জানুয়ারি হবে পরীক্ষা। এই লিঙ্কে ক্লিক করে দেখুন অফিসিয়াল বিজ্ঞপ্তি।

নয়াদিল্লি: অল ইন্ডিয়া সৈনিক স্কুল এন্ট্রান্স টেস্ট ২০২৪ (AISSEE 2024) জন্য আবেদন গ্রহণ ইতিমধ্যেই শুরু হয়েছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) ইতিমধ্যেই এর জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেখানে এই পরীক্ষায় বসার যোগ্যতা, বয়সসীমা বিষয়ে উল্লেখিত হয়েছে। পাশাপাশি এই ভর্তির পরীক্ষার বিষয়ে বিস্তারিত রয়েছে বিজ্ঞপ্তিতে।
সৈনিক স্কুলে ভর্তি হতে চাইলে অ্যাডমিশন টেস্টের প্রতি বিভাগে অন্তত ২৫ শতাংশ নম্বর পেতে হবে। মোট নম্বর ৪০ শতাংশের বেশি থাকতে হবে। ষষ্ঠ এবং নবম শ্রেণিতে ভর্তি জন্য পরীক্ষা নেওয়া হবে। দুই শ্রেণির ক্ষেত্রে পরীক্ষার প্রশ্নপত্র আলাদা থাকবে। ষষ্ঠ শ্রেণিতে ভর্তি জন্য বয়স হতে হবে ১০ থেকে ১২ বছরের মধ্যে। এবং নবম শ্রেণিতে ভর্তির জন্য বয়স ১৩ থেকে ১৫ বছরের মধ্যে হতে হবে।
ষষ্ঠ শ্রেণিতে ভর্তির পরীক্ষা হবে আড়াই ঘণ্টার। দুপুর ২টো থেকে সাড়ে ৪টে পর্যন্ত হবে সেই পরীক্ষা। অন্য দিকে নবম শ্রেণিতে ভর্তির জন্য পরীক্ষা হবে তিন ঘণ্টার। ২টো থেকে ৫টা পর্যন্ত হবে সেই পরীক্ষা। ওএমআর শিটে প্রশ্নের উত্তর দিতে হবে।
ষষ্ঠ শ্রেণিতে ভর্তির জন্য ৩০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। ভাষা, গণিত, বুদ্ধিমত্তা, সাধারণ জ্ঞান এই চার বিষয়ে পরীক্ষা নেওয়া হবে। প্রশ্ন থাকবে ১২৫টি। নবম শ্রেণির জন্য পরীক্ষা হবে গণিত, বুদ্ধিমত্তা, ইংলিশ, জেনারাল সায়েন্স, সোশ্যাল সায়েন্স বিষয়ে। এই সব বিষয়ের ১৫০টি প্রশ্ন থাকবে। মোট নম্বর ৪০০টি।
এনটিএ-র ওয়েবসাইটে গিয়ে এই পরীক্ষার জন্য অনলাইনে আবেদন করতে হবে। ৭ নভেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। ১৬ ডিসেম্বর পর্যন্ত তা চলবে। ২০২৪ সালের ২১ জানুয়ারি হবে পরীক্ষা। এই লিঙ্কে ক্লিক করে দেখুন অফিসিয়াল বিজ্ঞপ্তি।
