AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

LSG vs KKR IPL 2026 Score: সুপার ওভারে মধুর প্রতিশোধ নাইটদের!

| Edited By: | Updated on: Apr 27, 2026 | 2:01 AM
Share

Lucknow Supergiants vs Kolkata Knight Riders Indian Premier League 2026 Live Score: লখনৌয়ের একানা স্টেডিয়ামে আজ মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও লখনৌ সুপারজায়েন্টস। গত সাক্ষাতে কেকেআর-কে হারিয়েছিল লখনৌ। দুরন্ত ব্যাটিং করে হারের মুখ থেকে দলকে বের করেছিলেন মুকুল চৌধুরী। বর্তমানে আইপিএলের পয়েন্টস টেবিলের ৯ ও ১০ নম্বরে রয়েছে লখনৌ ও কেকেআর। আজ যে জিতবে, পয়েন্টস টেবিলে সেই উপরের দিকে অগ্রসর হবে। আজ কি ইডেনের বদলা নিতে পারবেন রাহানে, বৈভব অরোরারা? বিস্তারিত জানতে চোখ রাখুন TV9 বাংলায়।

LSG vs KKR IPL 2026 Score: সুপার ওভারে মধুর প্রতিশোধ নাইটদের!
KKR beats LSG in super overImage Credit: PTI

লখনৌয়ের একানা স্টেডিয়ামে আজ ফিরতি লেগে মুখোমুখি অজিঙ্ক রাহানের কেকেআর ও ঋষভ পন্থের লখনৌ। আগের ম্যাচেই মুকুল চৌধুরীর ব্যাটে জেতা ম্যাচ হেরেছে কেকেআর। গত সাক্ষাতে কেকেআর-কে হারিয়েছিল লখনৌ। এই আইপিএলে এই মুহূর্তে ১ জয় ও ৫ হারসহ পয়েন্টস টেবিলের লাস্ট বয় কেকেআর। আজ কি কলকাতা লখনৌকে হারিয়ে গত ম্যাচে হারের বদলা নিতে পারবে? সেই দিকেই আজ নজর থাকবে ক্রিকেট সমর্থকদের।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 27 Apr 2026 02:00 AM (IST)

    LSG vs KKR | KKR won in Super Over | শেষ অবধি নাটক, সুপার ওভারে লখনৌ বধ কেকেআরের!

    কিছু অভ্যন্তরীণ গোলযোগের জন্য বাকি লাইভ প্রকাশ করা সম্ভব হয়নি। ম্যাচে ১৫৬ রান তাড়া করতে নেমে ২০ ওভারে ১৫৫/৮ করে লখনৌ। সুপার ওভারে কেকেআরের সামনে লক্ষ্যমাত্রা ছিল ২ রান। বাউন্ডারি মেরে সেই রান তুলে দেন রিঙ্কু সিংহ। সুপার ওভারে লখনৌকে হারাল কলকাতা।

  • 26 Apr 2026 10:11 PM (IST)

    LSG vs KKR | LSG – 47/1 | Over – 8| ধীরে ধীরে খেলছে লখনৌ, চাপ কেকেআরের!

    প্রথম ৮ ওভার হয়ে গেলেও খুব একটা রিস্ক নিতে দেখা যাচ্ছে না লখনৌকে। ২০ বলে ২১ করেছেন মার্কক্র্যাম, ২৫ বলে ২৩ রানে অপরাজিত ঋষভ।

  • 26 Apr 2026 10:03 PM (IST)

    LSG vs KKR | LSG – 37/1 | Over – 6 | পাওয়ার প্লে-তে চেষ্টা চালাচ্ছে লখনৌ!

    কলকাতা প্রথম ৬ ওভার খেলে করেছিল ৩১/৩। লখনৌ করল ৩৭/১। ১৯ রানে অপরাজিত পন্থ ও ১৬ রানে মার্কক্র্যাম।

  • 26 Apr 2026 09:55 PM (IST)

    LSG vs KKR | LSG – 22/1 | Over – 4 | পাওয়ার প্লেতে ভাল বোলিং করছে কেকেআর!

    ৪ ওভার শেষে লখনৌয়ের স্কোর ২২/১। ১১ রানে নট আউট রয়েছেন ঋষভ পন্থ।

  • 26 Apr 2026 09:46 PM (IST)

    LSG vs KKR | LSG – 9/1 | Over – 2 | প্রথম সাফল্য নাইটদের!

    ২ ওভারের মধ্যেই প্রথম উইকেট পড়ল লখনৌয়ের। বৈভব অরোরার বলে আউট হলেন মিচেল মার্শ। ক্রিজে রয়েছেন ঋষভ পন্থ ও আইডেন মার্করাম।

  • 26 Apr 2026 09:42 PM (IST)

    LSG vs KKR | Target – 156 | শেষবেলায় রিঙ্কু ঝড়!

    শেষ ওভারে ৪ বলে ৪ ছক্কা মারলেন রিঙ্কু। দলের রান পৌঁছে গেল দেড়শোর গন্ডি। ২০ ওভার শেষে কলকাতার স্কোর ১৫৫/৭।

  • 26 Apr 2026 07:07 PM (IST)

    প্রথমে ব্যাট করবে কেকেআর!

    টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন ঋষভ পন্থ। প্রথমে ব্যাট করবে নাইটরা। প্রথম ১১ জনের দলে নেই মাথিশা পাথিরানা। আর কবে খেলবেন তিনি ?

  • 26 Apr 2026 07:01 PM (IST)

    আজ খেলবেন মাহিশা পাথিরানা?

    আইপিএলে প্রত্যাবর্তন ঘটেছে শ্রীলঙ্কান পেসার মাথিশা পাথিরানার। ১৮ কোটি টাকা দিয়ে তাঁকে কিনলেও এখনও মাঠে নামেননি তিনি। সদ্যই ফিরেছেন চোট থেকে। আজ কি তাঁকে দলে রাখবে কেকেআর ম্যানেজমেন্ট?

Published On - Apr 26,2026 6:59 PM

Follow Us