AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bank Recruitment: ৩০০০ পদে নিয়োগ করবে সেন্ট্রাল ব্যাঙ্ক, শীঘ্রই আবেদন করুন

Central Bank of India: সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মূলত , অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করবে। মোট ৩০০০ পদে নিয়োগ করা হবে। ইতিমধ্যে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং চলবে আগামী ৬ মার্চ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অবিলম্বে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আপ্রেন্টিসশিপ পোর্টাল www.nats.education.gov.in- এ গিয়ে রেজিস্টার করুন

Bank Recruitment: ৩০০০ পদে নিয়োগ করবে সেন্ট্রাল ব্যাঙ্ক, শীঘ্রই আবেদন করুন
সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়া।
| Updated on: Feb 26, 2024 | 7:32 AM
Share

নয়া দিল্লি: স্নাতক পাশেই একাধিক কর্মী নিয়োগ করবে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় (Central Bank of India)। মূলত , অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করবে। মোট ৩০০০ পদে নিয়োগ করা হবে। ইতিমধ্যে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং চলবে আগামী ৬ মার্চ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অবিলম্বে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আপ্রেন্টিসশিপ পোর্টাল www.nats.education.gov.in- এ গিয়ে রেজিস্টার করুন এবং আবেদন করুন।

শিক্ষাগত যোগ্যতা

প্রার্থীদের যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের থেকে স্নাতক পাশ করতে হবে।

আবেদন ফি

সাধারণ ক্যাটেগরির প্রার্থীদের জন্য আবেদন ফি ৮০০ টাকা। তপশিলি জাতি, তপশিলি উপজাতি-সহ অনগ্রসর শ্রেণি ও মহিলাদের জন্য আবেদন ফি ৬০০ টাকা। আর বিশেষভাবে সক্ষমদের জন্য আবেদন ফি ৪০০ টাকা ধার্য করা হয়েছে।

কীভাবে আবেদন করবেন?

১) প্রথমে সেন্ট্রাল ব্যাঙ্কের অ্যাপ্রেন্টিসশিপ পোর্টালে গিয়ে লগ-ইন করতে হবে। ২) এবার Apply Against Advertised Vacancy লিঙ্কে ক্লিক করুন। সেখানে Apprenticeship with Central Bank of India অপশন পাবেন। ৩) এবার অ্যাপ্লাই-এ ক্লিক করুন এবং আবেদনপত্রটি ডাউনলোড করুন। ৪) আবেদনপত্রে বিস্তারিত তথ্য দিয়ে পূরণ করুন এবং নথি আপলোড করুন। ৫) এবার অনলাইনে পেমেন্ট করে আবেদনপত্রটি জমা করুন।

Follow Us