AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indian Army Recruitment 2024: মোটা টাকা বেতন, ভারতীয় সেনায় চাকরির দারুণ সুযোগ, আবেদন করুন এখনই

Indian Army Recruitment 2024: ভারতীয় সেনাবাহিনীর অধীনে অগ্নিবীর প্রকল্পে জেনারেল ডিউটি পদে কর্মী নিয়োগ করা হবে। আগামী এপ্রিল মাসে এই শূন্যপদের নিয়োগ পরীক্ষা হতে পারে। যারা কমন এন্ট্রাস পরীক্ষায় উত্তীর্ণ হবেন, তাদের ফিজিক্যাল ও মেডিক্যাল টেস্টও দিতে হবে।  

Indian Army Recruitment 2024: মোটা টাকা বেতন, ভারতীয় সেনায় চাকরির দারুণ সুযোগ, আবেদন করুন এখনই
ফাইল চিত্র
| Updated on: Feb 10, 2024 | 7:00 AM
Share

নয়া দিল্লি: ভারতীয় সেনাবাহিনীতে কাজের সুযোগ। শুরু হল অগ্নিবীরের অধীনে নিয়োগ প্রক্রিয়া। আগ্রহী আবেদনকারীরা সরাসরি ভারতীয় সেনার অফিসিয়াল ওয়েবসাইট joinindianarmy.nic.in- এ গিয়ে আবেদন করতে পারেন। ৮ ফেব্রুয়ারি থেকে এই শূন্যপদে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

ভারতীয় সেনাবাহিনীর অধীনে অগ্নিবীর প্রকল্পে জেনারেল ডিউটি পদে কর্মী নিয়োগ করা হবে। আগামী এপ্রিল মাসে এই শূন্যপদের নিয়োগ পরীক্ষা হতে পারে। যারা কমন এন্ট্রাস পরীক্ষায় উত্তীর্ণ হবেন, তাদের ফিজিক্যাল ও মেডিক্যাল টেস্টও দিতে হবে।

আবেদন পাঠানোর শেষ তারিখ-

ইতিমধ্যেই এই শূন্য়পদে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আবেদন পাঠানোর শেষ তারিখ ২১ মার্চ।

বয়সসীমা-

এই শূন্যপদে আবেদন করার ক্ষেত্রে আবেদনকারীদের বয়স ১৭ থেকে ২১ বছরের মধ্যে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা-

অগ্নিবীর প্রকল্পের অধীনে যারা জেনারেল ডিউটি পদে আবেদন করবেন, তাদের ন্যূনতম দশম শ্রেণি পাশ হতে হবে। ট্রেডসম্যান পদে যারা আবেদন করবেন, তাদের ন্যূনতম অষ্টম শ্রেণি উত্তীর্ণ হতে হবে।

বেতন-

এই শূন্যপদে যাদের নিয়োগ করা হবে, তাদের ২১ হাজার টাকা বেতন দেওয়া হবে। চার বছরের পরিষেবার পর অবসরের সময় সেবা নিধি প্রকল্পে কর্মীরা ১০ লক্ষ ৪ হাজার টাকা পাবেন।

কীভাবে আবেদন করবেন?

প্রথমেই ভারতীয় সেনার অফিসিয়াল ওয়েবসাইট joinindianarmy.nic.in- এ ক্লিক করতে হবে।

এবার হোমপেজে অগ্নিবীর অ্যাপ্লাই/লগইন অপশনে ক্লিক করতে হবে।

এরপরে নিজের নাম রেজিস্টার করতে হবে।

আবেদন ফি জমা দিয়ে ফর্ম পূরণ করতে হবে।

এরপর সাবমিট অপশনে ক্লিক করলেই আবেদন জমা হয়ে যাবে।

Follow Us
'ঠিক সময়ে আবাসের বাড়ি পেলে...', সন্তান হারিয়ে বলছে শিশুর পরিবার
'ঠিক সময়ে আবাসের বাড়ি পেলে...', সন্তান হারিয়ে বলছে শিশুর পরিবার
হুমায়ুন থানায়, বাড়িতে পৌঁছে গেল পুলিশ, কেন?
হুমায়ুন থানায়, বাড়িতে পৌঁছে গেল পুলিশ, কেন?
ফুরফুরাকে 'রাজনৈতিক মাঠ' হিসেবে ব্যবহার করেছিলেন মমতা? ত্বহা বললেন...
ফুরফুরাকে 'রাজনৈতিক মাঠ' হিসেবে ব্যবহার করেছিলেন মমতা? ত্বহা বললেন...
নিউটাউনের হোটেলে প্রাপ্ত টাকা দেবরাজ চক্রবর্তীর, অভিযোগ পীযূষ কানোরিয়া
নিউটাউনের হোটেলে প্রাপ্ত টাকা দেবরাজ চক্রবর্তীর, অভিযোগ পীযূষ কানোরিয়া
হাজির 'গায়ক' দিলীপ! 'ঝালমুড়ি' গানের রেকর্ডিংয়ে ব্যস্ত BJP বিধায়ক
হাজির 'গায়ক' দিলীপ! 'ঝালমুড়ি' গানের রেকর্ডিংয়ে ব্যস্ত BJP বিধায়ক
এবার দক্ষিণেশ্বরে উচ্ছেদ, চলল বুলডোজার
এবার দক্ষিণেশ্বরে উচ্ছেদ, চলল বুলডোজার
ঠাকুরপুকুরে ধর্ষণের অভিযোগে তরুণীর বন্ধু-সহ গ্রেফতার ৩
ঠাকুরপুকুরে ধর্ষণের অভিযোগে তরুণীর বন্ধু-সহ গ্রেফতার ৩
তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হতেই এলাকায় বাজল ঢাক-ঢোল
তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হতেই এলাকায় বাজল ঢাক-ঢোল
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার