West Bengal News Today Live: কাঁচরাপাড়ার বাড়িতে পৌঁছল মুকুল রায়ের মরদেহ, হাজির অভিষেকও

তাঁর প্রয়াণে রাজনীতিতে গভীর শূন্যস্থান তৈরি হয়েছে বলেই মনে করছেন অনেকে। অপরদিকে, আজ থেকে SIR-এর নথি যাচাই, নিষ্পত্তি প্রক্রিয়া শুরু... রাজ্যে SIR-এর কাজ আজ থেকে বিচারবিভাগীয় তদারকিতে। আজ সারাদিন কী কী ঘটে বঙ্গ রাজনীতির অলিন্দে নজর থাকবে সেই দিকে।

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Feb 23, 2026 | 2:46 PM

LIVE NEWS & UPDATES

  • 23 Feb 2026 02:42 PM (IST)

    মুকুল রায়ের শেষযাত্রা

    • বিধানসভা থেকে কাঁচরাপাড়ার বাড়িতে আনা হল মুকুল রায়ের মরদেহ।
    • জনজোয়ার নেমেছে তাঁকে শেষবার দেখতে।
    • শেষ শ্রদ্ধা জানাতে কাঁচরাপাড়ায় এসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
  • 23 Feb 2026 01:40 PM (IST)

    PM Narendra Modi: একবার সেবা করার সুযোগ দিন: মোদী

    • বিজেপির সরকার গড়ার ডাক দিয়ে বঙ্গবাসীকে খোলা চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
    • তিনি লিখলেন, সোনার বাংলার সকল নাগরিক বঞ্চিত। তাই তাঁর মন ভারাক্রান্ত।
    • চিঠিতে ‘জয় মা কালী’ লিখে লেখা শুরু করেছেন। মোদী লেখা এই চিঠির প্রত্যেকটা শব্দবন্ধ, শব্দচয়ন, লাইন বাংলার রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
    • গত লোকসভা নির্বাচনেও দেখা গিয়েছে, ‘জয় শ্রী রাম’ শব্দবন্ধ নিয়ে কীভাবে তপ্ত হয়েছিল বঙ্গ রাজনীতি। তুঙ্গে উঠেছিল রাজনৈতিক সংঘাত।
  • 23 Feb 2026 01:37 PM (IST)

    SIR: প্রধান বিচারপতির সঙ্গে ফের বৈঠকে কমিশন

    • হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে ফের বৈঠকে কমিশন।
    • জুডিশিয়াল অফিসারদের যেকোন প্রকার প্রশ্নের উত্তর দেবে কমিশন।
    • যাবতীয় সমস্যা জানতে ফের কমিশনের সঙ্গে বৈঠক।
    • বিকেল পাঁচটায় বৈঠক হাইকোর্টে। থাকবেন, মুখ্যসচিব, ডিজিও।
    • তবে কমিশন থেকে এখনও কোনরকম তালিকা আসেনি।
  • 23 Feb 2026 11:41 AM (IST)

    প্রধান বিচারপতির সঙ্গে কমিশনের ভার্চুয়াল বৈঠক হয়, গতকাল বোঝানো হল সব…

  • 23 Feb 2026 11:41 AM (IST)

    পুরসভার রাস্তা তৈরিতেও তৃণমূলের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ!

  • 23 Feb 2026 11:40 AM (IST)

    ‘লক্ষ্মীর ভান্ডারে দিদি আগে ১০০০ টাকা দিতেন, এখন দেড় হাজার, তাই BJP ছেড়ে তৃণমূলে গেলাম’

    নজরে ময়না। বিধানসভা ভোট যত এগিয়ে আসছে ততই যেন রাজনৈতিক পারদ চড়ছে সর্বত্র। তবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলায় শক্তি কমল বিজেপি-র। বিধায়ক অশোক দিন্দার বিধানসভা ময়নায় গ্রাম-পঞ্চায়েত হাতছাড়া হল বিজেপি-র।

    রবিবার পঞ্চায়েত প্রধান সহ প্রায় শতাধিক কর্মী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করতেই কার্যত শক্তি ক্ষয় হল গেরুয়া শিবিরের। আর যোগদান করেই মহিলা গ্রাম পঞ্চায়েত প্রধানের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা। সঙ্গে তুললেন লক্ষ্মীর ভান্ডারের প্রসঙ্গও।

    বিস্তারিত পড়ুন: Laxmir Bhandar: ‘লক্ষ্মীর ভান্ডারে দিদি আগে ১০০০ টাকা দিতেন, এখন দেড় হাজার, তাই BJP ছেড়ে তৃণমূলে গেলাম’, দলবদলের আসল ‘কারণ’ নিজেই বললেন পঞ্চায়েত প্রধান

  • 23 Feb 2026 11:39 AM (IST)

    Mukul Roy-TMC: ‘মুকুল’ ধরার সময় থেকেই ছিলেন, কীভাবে কাঁচরাপাড়ার ছেলে তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড হয়েছিলেন?

    জীবনাবসান মুকুল রায়ের (Mukul Roy)। চলে গেলেন বর্ষীয়ান রাজনীতিবিদ মুকুল রায়। দীর্ঘদিন ধরে নানা অসুস্থতার সঙ্গে লড়ছিলেন তিনি। অবশেষে তাঁকে হার মানতে হল মৃত্যুর কাছে। মুকুল রায়ের প্রয়াণে শোকের ছায়া নেমেছে রাজনৈতিক মহলে। অনেকেই করছেন স্মৃতিচারণ। চলে গিয়েও মুকুল রায় যেন ফের একবার মনে করিয়ে দিয়ে গেলেন যে কেন তিনি বঙ্গ রাজনীতির চাণক্য় ছিলেন।

    বিস্তারিত পড়ুন: Mukul Roy-TMC: ‘মুকুল’ ধরার সময় থেকেই ছিলেন, কীভাবে কাঁচরাপাড়ার ছেলে তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড হয়েছিলেন?

  • 23 Feb 2026 11:38 AM (IST)

    Mukul Roy Passes Away: চলে গেলেন বঙ্গ রাজনীতির চাণক্য, প্রয়াত মুকুল রায়

    তৃণমূল কংগ্রেসের এক অধ্যায়ের ইতি। প্রয়াত বর্ষীয়ান রাজনীতিবিদ মুকুল রায় (Mukul Roy)। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত দেড়টা নাগাদ শহরের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্য়ুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তাঁর প্রয়াণের খবরে শোকের ছায়া রাজনৈতিক মহলে। গভীর শূন্যস্থান তৈরি হল মুকুল রায়ের প্রয়াণে।

    বিস্তারিত পড়ুন: Mukul Roy Passes Away: চলে গেলেন বঙ্গ রাজনীতির চাণক্য, প্রয়াত মুকুল রায়

  • 23 Feb 2026 11:36 AM (IST)

    মুকুলের প্রয়াণে শোকপ্রকাশ মোদীর

    মুকুলের প্রয়াণে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। লিখলেন, “প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মুকুল রায়ের প্রয়াণে শোকাহত। তাঁর রাজনৈতিক অভিজ্ঞতা ও সমাজমূলক প্রচেষ্টা স্মরণীয় হয়ে থাকবে।” শ্রদ্ধাজ্ঞাপন করেছেন সুকান্ত মজুমদারও

  • 23 Feb 2026 11:32 AM (IST)

    ‘দলের কঠিন সময়েও তৃণমূলভবন আগলে পড়ে থাকত’, মুকুলের স্মৃতিচারণায় কুণাল

    একপাশে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), অন্যপাশে মুকুল রায় আর মাঝে বসে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক নেতা কুণাল ঘোষ। তিনজনেরই হাসি মুখ। ছবিটি অনেক পুরনো। অন্তত তিনজনের চেহারা সেই কথাই বলছে। আর সেই ছবিটি পোস্ট করেই পুরনো কিছু কথা শেয়ার করলেন কুণাল। মুকুলের প্রয়াণে যেমন লিখলেন ভাল কথা, তেমন আবার ভাল মধ্যেও লিখলেন মন্দটাও।

  • 23 Feb 2026 11:27 AM (IST)

    Mamata Banerjee: মুকুলের প্রয়াণে শোক প্রকাশ মমতার

    প্রয়াত মুকুল রায়। তাঁর প্রয়াণে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, “প্রবীণ রাজনীতিবিদ মুকুল রায়ের সহসা প্রয়াণের সংবাদে বিচলিত ও মর্মাহত বোধ করছি। তিনি আমার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী ছিলেন, বহু রাজনৈতিক সংগ্রামের সহযোদ্ধা ছিলেন। তাঁর বিদায়ের খবর আমাকে বেদনাহত করেছে। প্রয়াত মুকুল রায় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা-লগ্ন থেকে দলের জন্য প্রাণপাত করেছেন। তিনি কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন, দলের সর্বস্তরে তাঁর গ্রহণযোগ্যতা ছিল। পরে তিনি ভিন্ন পথে যান, আবার ফিরেও আসেন। বাংলার রাজনীতিতে তাঁর অবদান এবং সাংগঠনিক দক্ষতার কথা ভোলার নয়। দলমত নির্বিশেষে তাঁর অভাব অনুভব করবে রাজনৈতিক মহল।”

সোমবার প্রয়াত হয়েছেন বর্ষীয়ান মুকুল রায় (Mukul Roy)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তাঁর প্রয়াণে রাজনীতিতে গভীর শূন্যস্থান তৈরি হয়েছে বলেই মনে করছেন অনেকে। অপরদিকে, আজ থেকে SIR-এর নথি যাচাই, নিষ্পত্তি প্রক্রিয়া শুরু… রাজ্যে SIR-এর কাজ আজ থেকে বিচারবিভাগীয় তদারকিতে। আজ সারাদিন কী কী ঘটে বঙ্গ রাজনীতির অলিন্দে নজর থাকবে সেই দিকে।