AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Congress Candidate List: বিধানসভা নির্বাচনে লড়ছেন অধীর, ভবানীপুরে মমতা-শুভেন্দুর বিরুদ্ধে প্রার্থী কে?

West Bengal Assembly Election 2026: ভোটবঙ্গে বড় চমক। লোকসভা নির্বাচনে হারের পর এবার বিধানসভা নির্বাচনে প্রার্থী হলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। আজ, ২৯ মার্চ কংগ্রেসের তরফে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের জন্য প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস।

Congress Candidate List: বিধানসভা নির্বাচনে লড়ছেন অধীর, ভবানীপুরে মমতা-শুভেন্দুর বিরুদ্ধে প্রার্থী কে?
অধীর রঞ্জন চৌধুরী।Image Credit: PTI
| Edited By: | Updated on: Mar 29, 2026 | 7:38 PM
Share

কলকাতা: ভোটবঙ্গে বড় চমক। লোকসভা নির্বাচনে হারের পর এবার বিধানসভা নির্বাচনে প্রার্থী হলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। আজ, ২৯ মার্চ কংগ্রেসের তরফে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের জন্য প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস। কোন আসনে কে প্রার্থী হলেন, দেখে নিন একনজরে-

  • অধীর রঞ্জন চৌধুরী তাঁর গড় বহরমপুর থেকেই প্রার্থী হচ্ছেন।
  • তৃণমূল ছেড়ে আবার কংগ্রেসে ফেরা মৌসুম বেনজির নূরকেও প্রার্থী করা হয়েছে। তিনি মালদবের মালতীপুর থেকে বিধানসভা নির্বাচনে লড়ছেন।
  • ভবানীপুরে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে লড়বেন প্রদীপ প্রসাদ।
  • চাকুলিয়া আসন থেকে প্রার্থী করা হয়েছে আলি ইমরান রামজ (ভিক্টর)-কে।
  • সোমেন মিত্র পুত্র, রোহন মিত্র লড়বেন বালিগঞ্জ আসন থেকে।
  • রায়গঞ্জ আসন থেকে লড়বেন মোহিত সেনগুপ্ত।
  • প্রাক্তন বিধায়ক অমল আচার্য লড়বেন ইটাহার থেকে।
  • বাঘমুন্ডি থেকে লড়বেন প্রাক্তন বিধায়ক নেপাল মাহাতো।
  • প্রাক্তন বিধায়ক মিল্টন রশিদ লড়বেন হাসন থেকে।
  • মোস্তাক আলম লড়বেন হরিশচন্দ্রপুর থেকে।
  • শ্যামপুকুর থেকে লড়বেন সেবা দলের প্রধান পূর্ণ ঘোষ।
  • বালি থেকে লড়বেন ছাত্র পরিষদের সভানেত্রী প্রিয়াঙ্কা চৌধুরী।
  • সুমন রায় চৌধুরী লড়বেন মানিকতলা থেকে।
  • বিধাননগর থেকে লড়বেন রণজিৎ মুখোপাধ্যায়। তিনি কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার প্রসূন মুখোপাধ্যায়ের পুত্র।
  • যুব নেত্রী শাহিনা জাভেদ লড়বেন বেলেঘাটা থেকে।
  • Cgresss
  • Congd
  • Cngress
  • Congress C
  • Cng
  • Co

Cong

Congress Candidate

Follow Us