AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Flydubai Flight: দেশ পাশে আছে, ক্যাপ্টেনের পরিবারকে ফোন করে আশ্বাস মোদীর

বুধবার দুবাই থেকে তেল আভিভের উদ্দেশে উড়েছিল ফ্লাইদুবাইয়ের FZ1073 বিমান। বিমানে প্রায় ১৭৪ জন যাত্রী ছিলেন। উড়ানের মাঝপথে ককপিটে পাইলট ও কো-পাইলটের মধ্যে আচমকা সংঘর্ষ শুরু হয়। অভিযোগ, ওমানের নাগরিক কো-পাইলট ভারতীয় ক্যাপ্টেন স্মিথ মাচ্ছরের উপর ছুরি নিয়ে হামলা করেন। ঘটনায় গুরুতর জখম হন স্মিথ।

Flydubai Flight: দেশ পাশে আছে, ক্যাপ্টেনের পরিবারকে ফোন করে আশ্বাস মোদীর
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।Image Credit: PTI
| Edited By: | Updated on: Oct 01, 2026 | 11:34 AM
Share

নয়া দিল্লি: দুবাই থেকে তেল আভিভগামী ‘ফ্লাইদুবাইয়ের’ বিমানের ককপিটে আচমকাই শুরু হয় পাইলট ও কো-পাইলটের মধ্যে সংঘর্ষ হয়। অভিযোগ,কো-পাইলট ছুরি নিয়ে হামলা করেন ভারতীয় ক্যাপ্টেন স্মিথ মাচ্ছরের উপর। কিন্তু এতসবের পরও হাল ছাড়েননি। ১৭৪ যাত্রীকে নিরাপদে অবতরণ করিয়েছেন। সেই ভারতীয় ক্যাপ্টেনকে ‘হিরো’ বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। শুধু তাই নয়, কথা বলেছেন স্মিথের পরিবারের সঙ্গেও।

সূত্রের খবর, প্রধানমন্ত্রী ক্যাপ্টেন স্মিথের সাহসিকতার প্রশংসা করেছেন তাঁর পরিবার ও স্ত্রীর কাছে। জানিয়েছেন,স্মিথ কীভাবে শত শত মানুষের জীবন বাঁচিয়েছে ওইদিন। তিনি স্পষ্ট জানিয়েছেন, ভারত সব রকম ভাবে পরিবারের পাশে থাকবে।

এ দিন, প্রধানমন্ত্রী মোদী নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, “ক্যাপ্টেন স্মিত একজন হিরো।” মোদী জানান, ভয়াবহ পরিস্থিতি এবং গুরুতর আহত অবস্থাতেও অন্যদের জীবন রক্ষায় স্মিত যে সাহস ও দৃঢ়তা দেখিয়েছেন, তা প্রশংসনীয়। তাঁর সাহসিকতার কারণে বড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করেন তিনি।

কী ঘটেছিল?

বুধবার দুবাই থেকে তেল আভিভের উদ্দেশে উড়েছিল ফ্লাইদুবাইয়ের FZ1073 বিমান। বিমানে প্রায় ১৭৪ জন যাত্রী ছিলেন। উড়ানের মাঝপথে ককপিটে পাইলট ও কো-পাইলটের মধ্যে আচমকা সংঘর্ষ শুরু হয়। অভিযোগ, ওমানের নাগরিক কো-পাইলট ভারতীয় ক্যাপ্টেন স্মিথ মাচ্ছরের উপর ছুরি নিয়ে হামলা করেন। ঘটনায় গুরুতর জখম হন স্মিথ। তবে এত সবের পরও তিনি সুষ্ঠভাবে বিমান অবতরণ করিয়েছেন। এখানে উল্লেখ্য, স্মিথের প্রশংসায় শুধু দেশের প্রধানমন্ত্রী নন, তাঁর প্রশংসা করেছে মার্কিং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুও।

Follow Us