AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Burdwan: প্রার্থী নিয়ে অসন্তোষ, প্রচারের মাঝেই ক্ষোভ খণ্ডঘোষ

Burdwan: খণ্ডঘোষে তৃণমূল প্রার্থী হিসাবে নবীন চন্দ্র বাগের নাম ঘোষণা হতেই প্রার্থী বদলের দাবিতে ব্লক সভাপতি অপার্থিব ইসলামের নেতৃত্বে ব্লক জুড়ে ক্ষোভ-বিক্ষোভ শুরু হয়। পরে দলের তরফে বিষয়টিকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করা হলেও নিজের অবস্থানে অনড় থাকেন ব্লক সভাপতি। এরপর থেকেই প্রচারে অনুপস্থিত থাকছেন অপার্থিব ইসলাম। এমনকি তাঁর নাম ব্লকের নির্বাচন কমিটিতে রাখা হলেও নির্বাচন কমিটির কোনও গুরুত্বপূর্ণ পদে তাঁকে রাখা হয়নি।

Burdwan: প্রার্থী নিয়ে অসন্তোষ, প্রচারের মাঝেই ক্ষোভ খণ্ডঘোষ
প্রার্থীর প্রচারে সায়নী ঘোষImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Apr 01, 2026 | 5:39 PM
Share

বর্ধমান: প্রার্থী নিয়ে অসন্তোষ এখনও অব্যাহত পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে। খণ্ডঘোষের তৃণমূল প্রার্থী নবীন চন্দ্র বাগের সমর্থনে দলের সাংসদ তথা রাজ্য যুব তৃণমূলের সভাপতি সায়নী ঘোষের নেতৃত্বে সিপটার ঢাল থেকে সেহারাবাজার পর্যন্ত মিছিল হয়। মিছিলে যোগ দিলেন না খন্ডঘোষ ব্লক তৃণমূলের সভাপতি অপার্থিব ইসলাম। যদিও মিছিলে যোগ না দেওয়া নিয়ে মুখ খুলতে নারাজ অপার্থিব ইসলাম।

অন্যদিকে এই প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে সায়নী ঘোষ জানান, “মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে সাধারণ মানুষ থেকে শুরু করে উচ্চপর্যায়ের সবাই আছে। খণ্ডঘোষে আমাদের টাইগার নবীন দা আছে,জয় নিশ্চিত।”

নবীন চন্দ্র বাগ বলেন, “৬০ হাজার ভোটে আমরা জিতব,দল কারও জন্য থমকে থাকে না, দল গতিশীল।সমস্যা থাকলে সমাধান আছে। সকলের জন্য দরজা খোলা আছে।”

প্রসঙ্গত, খণ্ডঘোষে তৃণমূল প্রার্থী হিসাবে নবীন চন্দ্র বাগের নাম ঘোষণা হতেই প্রার্থী বদলের দাবিতে ব্লক সভাপতি অপার্থিব ইসলামের নেতৃত্বে ব্লক জুড়ে ক্ষোভ-বিক্ষোভ শুরু হয়। পরে দলের তরফে বিষয়টিকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করা হলেও নিজের অবস্থানে অনড় থাকেন ব্লক সভাপতি। এরপর থেকেই প্রচারে অনুপস্থিত থাকছেন অপার্থিব ইসলাম। এমনকি তাঁর নাম ব্লকের নির্বাচন কমিটিতে রাখা হলেও নির্বাচন কমিটির কোনও গুরুত্বপূর্ণ পদে তাঁকে রাখা হয়নি।

Follow Us
হাইকোর্টে ধাক্কা, গণনা কর্মী সংক্রান্ত আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে TMC
হাইকোর্টে ধাক্কা, গণনা কর্মী সংক্রান্ত আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে TMC
আজ ডায়মন্ডহারবারের ৪টে বুথ ও মগরাহাটের ১১ বুথে আজ পুনর্নিবাচন
আজ ডায়মন্ডহারবারের ৪টে বুথ ও মগরাহাটের ১১ বুথে আজ পুনর্নিবাচন
'হারছে নিশ্চিত হয়েছে, তাই নাটক করছে', স্ট্রংরুম বিতর্কে দাবি দিলীপের
'হারছে নিশ্চিত হয়েছে, তাই নাটক করছে', স্ট্রংরুম বিতর্কে দাবি দিলীপের
আজ থেকেই গ্যাস বুকিংয়ে বড় বদল!
আজ থেকেই গ্যাস বুকিংয়ে বড় বদল!
ভোট মিটতেই বাড়ল বাণিজ্যিক সিলিন্ডারের দাম
ভোট মিটতেই বাড়ল বাণিজ্যিক সিলিন্ডারের দাম
বিজেপির কর্মশালায় দলের কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি রাজ্য নেতৃত্বও
বিজেপির কর্মশালায় দলের কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি রাজ্য নেতৃত্বও
গণনা কেন্দ্রে কী খেয়াল রাখতে হবে? বঙ্গ BJP-কে পাঠ দিল্লি নেতৃত্বের
গণনা কেন্দ্রে কী খেয়াল রাখতে হবে? বঙ্গ BJP-কে পাঠ দিল্লি নেতৃত্বের
টানা তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ, ইডি দফতর থেকে বেরিয়ে কী বললেন সুজিত?
টানা তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ, ইডি দফতর থেকে বেরিয়ে কী বললেন সুজিত?
ভোটের রেজাল্ট ৪ মে, কালই ভার্চুয়াল বৈঠক অভিষেকের!
ভোটের রেজাল্ট ৪ মে, কালই ভার্চুয়াল বৈঠক অভিষেকের!
দু'দিন পরই ফলঘোষণা, সবুজ, গেরুয়া নাকি লাল, কোন আবিরের বিক্রি বেশি?
দু'দিন পরই ফলঘোষণা, সবুজ, গেরুয়া নাকি লাল, কোন আবিরের বিক্রি বেশি?