AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TMC: একাধিক হেভিওয়েট মন্ত্রীর আসন বদলানোর সম্ভাবনা, তৃণমূলের প্রার্থী তালিকায় কি যুবদের আধিপত্য বাড়ছে?

West Bengal assembly election: প্রবীণদের গুরুত্ব দিয়েও দলে নবীনদের তুলে আনার পক্ষে বারবার সওয়াল করতে দেখা গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এবারের নির্বাচনে তার ছাপ কি দেখা যাবে? সূত্রের খবর, ছাব্বিশের নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকায় বহু নবীন প্রজন্মের মুখ দেখার সম্ভাবনা রয়েছে। সূত্রের দাবি, সংখ্যাটা প্রায় চল্লিশ।

TMC: একাধিক হেভিওয়েট মন্ত্রীর আসন বদলানোর সম্ভাবনা, তৃণমূলের প্রার্থী তালিকায় কি যুবদের আধিপত্য বাড়ছে?
মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে কী আলোচনা হল? (ফাইল ফোটো)Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Feb 20, 2026 | 11:56 AM
Share

কলকাতা: বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকা কেমন হবে? গুরুত্ব বাড়বে যুব নেতাদের? চুলচেরা বিশ্লেষণ চলছে রাজনৈতিক মহলে। এরই মধ্যে চতুর্থবার ক্ষমতায় আসতে রণকৌশল তৈরিতে ব্যস্ত রাজ্যের শাসকদল। কালীঘাটে বৈঠকে বসেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে ছিলেন আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনও। আর সেই বৈঠকে প্রার্থী তালিকা নিয়ে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তৃণমূল সূত্রে খবর।

প্রার্থী তালিকা চূড়ান্ত করতে বুধবার ও বৃহস্পতিবার কালীঘাটে মমতা ও অভিষেকের একাধিকবার বৈঠক হয়েছে। সূত্রের দাবি, বৈঠক থেকে বেশ কিছু সম্ভাব্য প্রার্থীর সঙ্গে যোগাযোগ করা হয়। শাসকদলের প্রার্থী তালিকা এক প্রকার চূড়ান্ত। কারা এবার টিকিট পাচ্ছেন? এবারের তৃণমূলের প্রার্থী তালিকায় থাকতে পারে বেশ কিছু চমক। শোনা যাচ্ছে, বাংলার এক বিখ্যাত গায়িকা ছাব্বিশের নির্বাচনে তৃণমূলের টিকিটে প্রার্থী হতে পারেন । প্রার্থী হতে পারেন সদ্য তৃণমূলে যোগ দেওয়া এক অভিনেত্রীও।

প্রবীণদের গুরুত্ব দিয়েও দলে নবীনদের তুলে আনার পক্ষে বারবার সওয়াল করতে দেখা গিয়েছে অভিষেককে। এবারের নির্বাচনে তার ছাপ কি দেখা যাবে? সূত্রের খবর, ছাব্বিশের নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকায় বহু নবীন প্রজন্মের মুখ দেখার সম্ভাবনা রয়েছে। সূত্রের দাবি, সংখ্যাটা প্রায় চল্লিশ।

নবীন নেতাদের যেমন তুলে আনার ভাবনা রয়েছে, তেমনই বেশ কিছু প্রবীণ নেতার নাম বাদ পড়ার সম্ভাবনা রয়েছে। এবার তাঁদের টিকিট না দিয়ে সংগঠনের কাজে লাগানো হতে পারে। এর জেরে গোষ্ঠীদ্বন্দ্ব বাধবে কি না, সেই প্রশ্ন অবশ্য উঠছে। তবে তৃণমূল সূত্রের দাবি, নবীন-প্রবীণের মেলবন্ধনেই কাজের বার্তা দেওয়া হচ্ছে শীর্ষ নেতৃত্বের তরফে।

এবারের নির্বাচনে রাজ্যের একাধিক মন্ত্রীর বর্তমান বিধানসভা আসন বদল নিয়েও আলোচনা চলছে। সূত্রের দাবি , এবারের প্রার্থী তালিকায় বহু হেভিওয়েট মন্ত্রীর বিধানসভা আসন বদল হতে পারে। ফলে তাঁদের নতুন করে কোনও আসনে প্রার্থী করা হবে, তা নিয়েও জল্পনা বাড়ছে।