AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Narendra Modi: ‘ভূপেন্দ্র যাতে রেকর্ড ভাঙে, তার জন্য নিরন্তর পরিশ্রম করেছে নরেন্দ্র’, গুজরাট জয়ের পরই অকপট নমো

Gujarat Assembly Election 2022: মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেলের ব্যক্তিগত জয়ের প্রশংসা করেও প্রধানমন্ত্রী মোদী বলেন, "আজ, ভূপেন্দ্র ভাই পটেল নিজের আসনে ২ লক্ষেরও বেশি আসনে জয়ী হয়েছেন। চমৎকার ফল এটা।"

PM Narendra Modi: 'ভূপেন্দ্র যাতে রেকর্ড ভাঙে, তার জন্য নিরন্তর পরিশ্রম করেছে নরেন্দ্র', গুজরাট জয়ের পরই অকপট নমো
গুজরাটে বিজেপির জয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি:PTI
| Edited By: | Updated on: Dec 09, 2022 | 7:04 AM
Share

আহমেদাবাদ: গুজরাটে ফের উঠল গেরুয়া ঝড়। গুজরাটে বিধানসভা নির্বাচনের (Gujarat Assembly Election 2022) যাবতীয় রেকর্ড ভেঙে ৫০ শতাংশেরও বেশি ভোট পেয়ে সপ্তমবারের জন্য মসনদে ফিরল বিজেপিই (BJP)। গুজরাটের ১৮২টি আসনের মধ্যে ১৫৬টি আসনেই জয়ী হয়েছে বিজেপি, যা এখনও অবধি কোনও দল জিততে পারেনি। গুজরাটের এই বিপুল সাফল্যের জন্য সকলেই একজনকে কৃতিত্ব দিয়েছেন, তিনি হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। নিজের গড়ে প্রচার একটুও খামতি রাখেননি নমো। আর সেই মোদী ম্যাজিকের প্রভাব দেখা গিয়েছে ভোটের ফলাফলে। নির্বাচনের ফলঘোষণার পরই গুজরাটে যাতে বিজেপির বিজয়রথ জারি থাকে, তার জন্য কঠোর পরিশ্রমের কথা স্বীকার করে নিলেন প্রধানমন্ত্রী মোদী নিজেও।

গুজরাটের অবিশ্বাস্য ফলের পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটবাসীকে ধন্যবাদ জানান এই রেকর্ডভাঙা আসন সংখ্যায় জয়ের জন্য। সাধারণ জনগণকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “আপনারা আমাদের (বিজেপি) উপরে যে বিশ্বাস ও ভরসা দেখিয়েছেন, তাতে আমি আপ্লুত।”

বৃহস্পতিবার দিল্লির দলীয় কার্যালয়ে গুজরাট নির্বাচনের ফলাফল সম্পর্কে বলতে গিয়ে মোদী বলেন, “গুজরাটে নির্বাচনী প্রচার চালানোর সময়ই আমি বলেছিলাম নরেন্দ্র মোদীর ২০০২ সালের রেকর্ড ভাঙতে হবে। আমি বলেছিলাম ভূপেন্দ্রই নরেন্দ্রের রেকর্ড ভাঙবেন, আর তার জন্য নরেন্দ্র মন-প্রাণ দিয়ে নিরন্তর পরিশ্রম করবে। আজ বলতে পারি, ভূপেন্দ্র নরেন্দ্রের রেকর্ড ভাঙতে পেরেছে।”

মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেলের ব্যক্তিগত জয়ের প্রশংসা করেও প্রধানমন্ত্রী মোদী বলেন, “আজ, ভূপেন্দ্র ভাই পটেল নিজের আসনে ২ লক্ষেরও বেশি আসনে জয়ী হয়েছেন। চমৎকার ফল এটা। একটি বিধানসভা আসনে ২ লক্ষেরও বেশি ভোটে জয়ী হওয়া বড় বিষয়, অনেক লোকসভা আসনেও এত ব্যবধানে জয় পান না প্রার্থীরা।”

উল্লেখ্য, গুজরাট বিধানসভা নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশের আগেই বিজেপির তরফে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে ফের ভূপেন্দ্র পটেলের নামই ঘোষণা করা হয়। আগামী সোমবার, ১২ ডিসেম্বর তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করবেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Follow Us
'২০১৭ সালের আগে বাংলা ও উত্তর প্রদেশের মিল ছিল', কেন বললেন যোগী?
'২০১৭ সালের আগে বাংলা ও উত্তর প্রদেশের মিল ছিল', কেন বললেন যোগী?
মহিলারা ঝাঁটা দেখানোয় কী বললেন বিজেপি প্রার্থী জিতেন্দ্র?
মহিলারা ঝাঁটা দেখানোয় কী বললেন বিজেপি প্রার্থী জিতেন্দ্র?
১০,০০০ টাকার বেশি অনলাইনে পাঠালেই আটকে যাবে?
১০,০০০ টাকার বেশি অনলাইনে পাঠালেই আটকে যাবে?
আশাজিকে ব্যক্তিগতভাবে চিনতেন প্রসেনজিৎ, আজ দুঃসংবাদ পেয়ে কী বললেন?
আশাজিকে ব্যক্তিগতভাবে চিনতেন প্রসেনজিৎ, আজ দুঃসংবাদ পেয়ে কী বললেন?
'নো 4G, নো 5G, ওনলি মোদীজি', স্লোগানে কাঁপল সভা
'নো 4G, নো 5G, ওনলি মোদীজি', স্লোগানে কাঁপল সভা
৯২-তে নিষ্প্রভ ধ্রুবতারা, আজ আর কারোর ডাক শুনলেন না আশা...
৯২-তে নিষ্প্রভ ধ্রুবতারা, আজ আর কারোর ডাক শুনলেন না আশা...
'বাংলাকে কাঙাল করছে...', GDP নিয়ে না-জানা কথা যোগীর মুখে
'বাংলাকে কাঙাল করছে...', GDP নিয়ে না-জানা কথা যোগীর মুখে
কী কাণ্ড! শেষ পর্যন্ত ওটি রুমে তৃণমূল প্রার্থী, দেখুন কী করলেন
কী কাণ্ড! শেষ পর্যন্ত ওটি রুমে তৃণমূল প্রার্থী, দেখুন কী করলেন
'মাদ্রাসাকে ৬০০০ কোটি দিয়েছে তৃণমূল, বঞ্চিত উত্তরবঙ্গ', তোপ মোদীর
'মাদ্রাসাকে ৬০০০ কোটি দিয়েছে তৃণমূল, বঞ্চিত উত্তরবঙ্গ', তোপ মোদীর
প্রচারে বেরিয়েছিলেন, অর্জুনকে দেখেই কেঁদে ফেললেন মহিলারা, কিন্তু কেন?
প্রচারে বেরিয়েছিলেন, অর্জুনকে দেখেই কেঁদে ফেললেন মহিলারা, কিন্তু কেন?