Bangla NewsElections Kolkata municipal election result 2021 ward no 113 Bansdroni Kalitala counting live updates party candidate name winner loser leading trailing bjp vs tmc
Ward 113 Bansdroni-Kalitala KMC Election Result 2021 LIVE:পালাবদলের আগে থেকেই তৃণমূলের শক্ত ঘাঁটি ১১৩ নম্বর ওয়ার্ড, এবার কী চাইছে পুরবাসী?
KMC Election Result 2021, Ward 113 Bansdroni-Kalitala LIVE Counting: আসন্ন কলকাতা পৌরভোটে তৃণমূল এখান থেকে ফের একবার প্রার্থী করেছে অনিতা কর মজুমদারকে। বিজেপির পদ্ম প্রতীকে লড়ছেন রুবি মণ্ডল দাস।
কলকাতা : কলকাতা পৌরনিগমের ১১ নম্বর বোরোর অন্তর্গত ১১৩ নম্বর ওয়ার্ড। টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের (Tollygunge Assembly Constituency অন্তর্গত এই ওয়ার্ডটির মধ্যে রয়েছে দক্ষিণ কলকাতার বাশদ্রোণির জয়শ্রী পার্ক, কালীতলা সহ আদিগঙ্গার দক্ষিণ দিকের কিছু এলাকা। ১১ নম্বর বোরোর অন্তর্গত এই ওয়ার্ডটির উত্তরে রয়েছে আদি গঙ্গা। পূর্বে রয়েছে এইচ এল সরকার রোড এবং পীর পুকুর রোড। দক্ষিণে রয়েছে বাশদ্রোণির কিছু এলাকাএবং পশ্চিমে রয়েছে আনন্দ পল্লি রোড এবং বন্দিপুর রোড।
২০০৫ সাল থেকেই এই ওয়ার্ডে তৃণমূলের শক্ত ঘাঁটি। ২০০৫ সালের পৌরভোটে তৃণমূলের টিকিটে জিতেছিলেন অনিতা কর মজুমদার। ২০১০ সালেও তিনিই জেতেন। তারপর ২০১৫ সালেও এই ওয়ার্ডটি থেকে জয়ী হয়ে কাউন্সিলর হন তৃণমূল প্রার্থী গোপাল রায়। তিনি পেয়েছিলেন ৯৭১৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাম প্রার্থী দীপাঞ্জন রায় পেয়েছিলেন ৭৩২৩ ভোট। বিজেপি প্রার্থী চন্দন পাল পেয়েছিলেন ৩১৯৬ ভোট। আর কংগ্রেস প্রার্থী ঝুমা বিশ্বাস পেয়েছিলেন ২৭৫ ভোট।
আসন্ন কলকাতা পৌরভোটে তৃণমূল এখান থেকে ফের একবার প্রার্থী করেছে অনিতা কর মজুমদারকে। বিজেপির পদ্ম প্রতীকে লড়ছেন রুবি মণ্ডল দাস।