Bangla NewsElections Kolkata municipal election result 2021 ward no 90 Ballygunge Rabindra Sarobar counting live updates party candidate name winner loser leading trailing bjp vs tmc
Ward 90 Ballygunge-Rabindra Sarobar KMC Election Result 2021 LIVE: ওয়ার্ড বদলেছে বৈশ্বানরের, ৯০ নম্বরে এবার লড়বেন স্ত্রী চৈতালি
KMC Election Result 2021, Ward 90 Ballygunge-Rabindra Sarobar LIVE Counting: এই ৯০ নম্বর ওয়ার্ড বেশ কয়েক বছর ধরেই তৃণমূলের অন্যতম ঘাঁটি।
কলকাতা: রাসবিহারী বিধানসভা কেন্দ্রের অধীন এই ৯০ নম্বর ওয়ার্ড। উত্তরে রয়েছে রাসবিহারী অ্যাভিনিউ, ডাঃ মেঘনাদ সাহা সরণি, কাঁকুলিয়া রোড, ফার্ন রোড ও বালিগঞ্জ স্টেশন। পূর্ব দিকে রয়েছে রেলের বজবজ শাখা ও ফার্ন রোড। দক্ষিণে রেলের বজবজ শাখার লাইন ও পশ্চিমে শরৎ বোস রোড। ওয়ার্ডটির মধ্যে রয়েছে বালিগঞ্জ, রবীন্দ্র সরোবর ও ঢাকুরিয়ার কিছু অংশ। কলকাতা পুলিশের চারু মার্কেট ও রিজেন্ট পার্ক থানার অন্তর্গত এই ওয়ার্ড। ২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী, এই ওয়ার্ডের জনসংখ্যা ১৮ হাজার ৮৫৭।
এই ৯০ নম্বর ওয়ার্ড বেশ কয়েক বছর ধরেই তৃণমূলের অন্যতম ঘাঁটি। এই ওয়ার্ডে তৃণমূলের টিকিট পেয়েছে চট্টোপাধ্যায় পরিবার। ২০০৫ -এ কাউন্সিলর ছিলেন তৃণমূল নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায়। পরের বার টিকিট পান বৈশ্বানরের স্ত্রী চৈতালি চট্টোপাধ্যায়, জয়ীও হন। ২০১৫-তে ফের কাউন্সিলর হন বৈশ্বানর। এবার তাঁর ওয়ার্ড বদল হয়েছে। তবে ৯০ নম্বর ওয়ার্ডে শাসক দলের টিকিট গিয়েছে সেই চট্টোপাধ্যায় পরিবারেই। প্রার্থী হয়ছেন চৈতালি। চৈতালির সঙ্গে মুখোমুখি লড়বেন বিজেপির মৌসুমী ভট্টাচার্য।