Bangla NewsElections Kolkata municipal election result 2021 ward no 83 Kalighat counting live updates party candidate name winner loser leading trailing bjp vs tmc
Ward 83 Kalighat KMC Election Result 2021 LIVE: বাদ পড়েছেন পুরনো কাউন্সিলর মঞ্জুশ্রী, নতুন প্রার্থীতে আস্থা রাখবে মানুষ?
KMC Election Result 2021, Ward 83 Kalighat LIVE Counting: তৃণমূল এবার প্রার্থী তালিকা থেকে যে কয়েকজনকে বাদ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম মঞ্জুশ্রী।
কলকাতা: রাসবিহারী বিধানসভা কেন্দ্রের অধীন এই ৮৩ নম্বর ওয়ার্ড। উত্তরে রয়েছে হাজরা রোড, পূর্ব দিকে রয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জি রোড, দক্ষিণে রাসবিহারী অ্যাভিনিউ এবং পশ্চিমে টালি নালা। কলকাতা পুলিশের কালীঘাট থানা এলাকার মধ্যে অবস্থিত এই ৮৩ নম্বর ওয়ার্ড। ২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী, এই ওয়ার্ডের জনসংখ্যা ২২ হাজার ১৬৩। কালীঘাট এলাকা নিয়েই এই ওয়ার্ড।
পরপর কয়েকবার তৃণমূলই জয়ী হয়েছে এই ওয়ার্ড থেকে। পরপর তিনবার কাউন্সিলর হলেও এবার টিকিট পাননি মঞ্জুশ্রী মজুমদার। তৃণমূল এবার প্রার্থী তালিকা থেকে যে কয়েকজনকে বাদ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম মঞ্জুশ্রী। প্রবীর মুখোপাধ্যায়কে এবার টিকিট দিয়েছে তৃণমূল। প্রার্থী বদলে দলীয় সংগঠনের কোনও প্রভাব পড়বে কি না, সেটাই দেখার। গৌরাঙ্গ সরকার লড়বেন বিজেপি প্রার্থী হিসেবে।