Bangla NewsElections Kolkata municipal election result 2021 ward no 79 Kidderpore Babu Bazar counting live updates party candidate name winner loser leading trailing bjp vs tmc
Ward 79 Kidderpore-Babu Bazar KMC Election Result 2021 LIVE: প্রায় ১৬ বছরের কাউন্সিলর রামের ওপরেই ভরসা তৃণমূলের
KMC Election Result 2021, Ward 79 Kidderpore-Babu Bazar LIVE Counting: ২০১১ সালে রাম পেয়ারি রাম এবং তাঁর স্ত্রী হেমা রাম তৃণমূলে যোগ দিয়েছিলেন।
একবালপুর, খিদিরপুর এবং তারাতলা থানা এলাকার মধ্যে পড়ে এই ওয়ার্ড
কলকাতা: কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্রের অধীন এই ৭৯ নম্বর ওয়ার্ড। এর উত্তরে রয়েছে কার্ল মার্কস সরণি, পূর্বে ডায়মন্ড হারবার রোড, দক্ষিণে গোরগাছা রোড, সোনারপুর রোড এবং পোর্ট ট্রাস্ট রেলপথ এবং পশ্চিমে হাইড রোড। কলকাতা পুলিশের বন্দর বিভাগের একবালপুর, খিদিরপুর এবং তারাতলা থানা এলাকার মধ্যে পড়ে এই ওয়ার্ড। লাগোয়া অঞ্চলগুলি হল খিদিরপুর, বাবু বাজার, মোমিনপুর, মাঝেরহাট ও টিকিয়াপাড়া। ২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী, এই ওয়ার্ডের জনসংখ্যা ৪৪ হাজার ৩০৩।
এই ওয়ার্ড থেকে গত কয়েকবার নির্বাচনে জয়ী হয়ে কাউন্সিলর হয়েছেন রাম পেয়ারি রাম। একসময় কংগ্রেসের সাংসদ ছিলেন তিনি। কংগ্রেসের টিকিটেই ২০০৫ ও ২০১০ সালে জয়ী হন রাম পেয়ারি রাম। কংগ্রেস থেকে পরে বহিষ্কৃত হন তিনি। ২০১১ সালে রাম পেয়ারি রাম এবং তাঁর স্ত্রী হেমা রাম তৃণমূলে যোগ দিয়েছিলেন। পরে ২০১৫ তে তৃণমূল কংগ্রেসের টিকিটেও জয়ী হয়েছিলেন তিনি। এবার ফের তাঁকেই টিকিট দিয়েছে তৃণমূল।