AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

তৃণমূল প্রার্থীর হলফনামায় কোনও ত্রুটি নেই, কমিশনের নির্দেশের পাল্টা রায় হাইকোর্টের

বুধবারই নির্বাচন কমিশন (Election Commission) জানায়, উজ্জ্বল কুমারের মনোনয়ন পত্র ত্রুটিপূর্ণ।

তৃণমূল প্রার্থীর হলফনামায় কোনও ত্রুটি নেই, কমিশনের নির্দেশের পাল্টা রায় হাইকোর্টের
ফাইল চিত্র।
| Updated on: Mar 11, 2021 | 4:41 PM
Share

কলকাতা: মনোনয়ন পত্রে কোনও ত্রুটি নেই। নির্বাচন কমিশন তা গ্রহণ করুক। পুরুলিয়ার জয়পুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী (TMC Candidate) উজ্জ্বল কুমারের মনোনয়ন জমার ক্ষেত্রে এমনটাই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এই নির্দেশ দেন।

জয়পুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল তাদের প্রার্থী করেছে উজ্জ্বল কুমারকে। বুধবারই নির্বাচন কমিশন জানায়, উজ্জ্বলবাবু যে হলফনামা জমা দিয়েছেন তা ত্রুটিপূর্ণ। তাই এই মনোনয়ন পত্রকে তারা বাতিল ঘোষণা করছে। যদিও এখানে ত্রুটি ঠিক কোথায়, তা নিয়ে কমিশনের তরফে কিছু স্পষ্ট করে জানানো হয়নি। তবে নির্বাচন কমিশনের সাইটে এই হলফনামার নীচে ‘রিজেক্টেড’ লেখা ছিল।

আরও পড়ুন: ‘সব কিছু সাজানো, কারও নাম নিচ্ছি না’, বিস্ফোরক নুসরত

এরপরই আদালতের দ্বারস্থ হন তৃণমূল প্রার্থী উজ্জ্বল কুমার। রিট পিটিশন দাখিল করেন তিনি। বৃহস্পতিবার তারই শুনানিতে আদালত জানিয়ে দেয়, সবরকম আইনি নিয়ম মেনেই এই হলফনামা জমা দেওয়া হয়েছে। সূত্রের খবর, উজ্জ্বল কুমার প্রথমবার যে হলফনামা জমা দিয়েছিলেন তাতে কিছু ত্রুটি ছিল। তা শুধরে দ্বিতীয়বার মনোনয়ন পত্র জমা দেন তিনি। কিন্তু বুধবার কমিশন জানায়, সে মনোনয়ন পত্রও ত্রুটিপূর্ণ। যদিও লক্ষ্মীবারে আদালতের রায়ে স্বস্তি ফিরল তৃণমূলের অন্দরে। স্বস্তিতে উজ্জ্বল কুমারও।

Follow Us
বাংলায় বিজেপি সরকার নিয়ে বড় বার্তা বুদ্ধ-জায়ার, কী বললেন?
বাংলায় বিজেপি সরকার নিয়ে বড় বার্তা বুদ্ধ-জায়ার, কী বললেন?
ফ্রান্সে আইনের বই থেকে মুছে গেল দাসপ্রথার বিধান
ফ্রান্সে আইনের বই থেকে মুছে গেল দাসপ্রথার বিধান
দেখুন শওকতকে আদালতে তোলার সময় ঠিক কী অবস্থা হল
দেখুন শওকতকে আদালতে তোলার সময় ঠিক কী অবস্থা হল
রাজ্য গেমসের টাকা নিয়েও নয়ছয় করেছিলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ?
রাজ্য গেমসের টাকা নিয়েও নয়ছয় করেছিলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ?
আবাসে কাটমানির টাকা ফেরত চেয়ে পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও এলাকাবাসীর
আবাসে কাটমানির টাকা ফেরত চেয়ে পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও এলাকাবাসীর
উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানকে বেধড়ক মার উত্তেজিত জনতার
উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানকে বেধড়ক মার উত্তেজিত জনতার
ডাবল ইঞ্জিন সরকারের সুফল, রাজ্যে রেলে গতি আনার তোড়জোড়
ডাবল ইঞ্জিন সরকারের সুফল, রাজ্যে রেলে গতি আনার তোড়জোড়
একইদিনে বীরভূমের সিউড়ি ২ ব্লকের ৩ পঞ্চায়েত প্রধানের ইস্তফা
একইদিনে বীরভূমের সিউড়ি ২ ব্লকের ৩ পঞ্চায়েত প্রধানের ইস্তফা
আগের সরকার রেলের সঙ্গে কোনও সহযোগিতা করেনি: শুভেন্দু অধিকারী
আগের সরকার রেলের সঙ্গে কোনও সহযোগিতা করেনি: শুভেন্দু অধিকারী
আগের সরকার কোনও কাজেরই অনুমতি দিত না: রেলমন্ত্রী
আগের সরকার কোনও কাজেরই অনুমতি দিত না: রেলমন্ত্রী