AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

হিংসা রুখতে পঞ্চম দফা ভোটের আগে নয়া সিদ্ধান্ত কমিশনের

চতুর্থ দফা ভোটের দিন শীতলকুচির অগ্নিগর্ভ পরিস্থিতির পর রবিবার সেখানে রওনা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কিন্তু এদিনই নির্বাচন কমিশন (Election Commission) বদল করল বিধি।

হিংসা রুখতে পঞ্চম দফা ভোটের আগে নয়া সিদ্ধান্ত কমিশনের
ফাইল চিত্র
| Updated on: Apr 10, 2021 | 9:40 PM
Share

কলকাতা: চতুর্থ দফা ভোটের দিন শীতলকুচির অগ্নিগর্ভ পরিস্থিতির পর রবিবার সেখানে রওনা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কিন্তু এদিনই নির্বাচন কমিশন (Election Commission) জানিয়ে দিয়েছে, আগামী ৭২ ঘণ্টা কোচবিহারে কোনও রাজনৈতিক নেতা যেতে পারবেন না। সেই সঙ্গে পঞ্চম দফা ভোটের আগেও নয়া বিধি লাগু করল কমিশন। এবার ভোটের ৭২ ঘণ্টা বা তিন দিন আগে প্রচার বন্ধ রাখতে হবে রাজনৈতিক দলগুলিকে। হিংসাবিহীন ভোট করতেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।

এদিন কমিশনের তরফে জানানো হয়েছে, আগামী ৯ বিধানসভা কেন্দ্রে কোনও নেতা ঢুকতে পারবেন না। এই প্রেক্ষিতে পঞ্চম দফা ভোট বিধিতেও এল বদল। বলা হয়েছে কোনও রাজনৈতিক দল বা দলের প্রতিনিধি পঞ্চম দফা ভোটের ৭২ ঘণ্টা আগে কোনও নির্বাচনী প্রচার করতে পারবে না।

প্রসঙ্গত, শীতলকুচি কাণ্ডে পরস্পরের বিরুদ্ধে অভিযোগ উগরে দিয়েছে তৃণমূল ও বিজেপি শিবির। কেন্দ্রীয় বাহিনী বিজেপির নির্দেশে কাজ করছে বলে দাবি করেছেন তৃণমূল সুপ্রিমো। অন্যদিকে বিজেপির অভিযোগ এর জন্য সরাসরি দায়ী জনসভায় মমতাকে। নির্বাচনী সভা থেকে মমতার মন্তব্য ভোটারদের প্রভাবিত করছে এবং হিংসা ছড়াচ্ছে বলে অভিযোগ করেছে গেরুয়া শিবির।

আরও পড়ুন: রাজনৈতিক নেতাদের কোচবিহার প্রবেশে নিষেধাজ্ঞা কমিশনের, রবিবারই যাওয়ার কথা ছিল মমতার

অন্যদিকে তৃণমূলও আঙুল তুলেছে, এক প্রান্তে যখন ভোটগ্রহণ চলছে, তখন রাজ্যের আর এক জায়গায় সভা করছেন বিজেপির কেন্দ্রীয় নেতারা। এই প্রেক্ষিতে কমিশন সাফ জানাল কোনও রাজনৈতিক দলই ভোটের তিন দিন আগে কোনও নির্বাচনী প্রচার করতে পারবে না।

Follow Us
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট