AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

আমাকে আটকাতেই কোচবিহারে ৭২ ঘণ্টা প্রবেশ বন্ধ করল কমিশন : মমতা

মমতার (Mamata Banerjee) দাবি, বিজেপি জোর করে বাংলা দখলে নিতে চাইছে। তবে মানুষ এই হিংসার জবাব, বুলেটের জবাব ব্যালটে দেবেন।

আমাকে আটকাতেই কোচবিহারে ৭২ ঘণ্টা প্রবেশ বন্ধ করল কমিশন : মমতা
নিজস্ব চিত্র।
| Updated on: Apr 11, 2021 | 1:28 PM
Share

জলপাইগুড়ি: এত বড় গণহত্যা আগে হয়নি। শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চারজনের মৃত্যুর ঘটনাকে এভাবেই বর্ণনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ভোটের নামে কেন্দ্রীয় সরকার বিজেপির পুলিশ দিয়ে গুলি চালিয়েছে বলেও তোপ দাগেন মমতা। রবিবার নাগরাকাটা বিধানসভা কেন্দ্রের চালসা টিয়াবন মাঠের সভা থেকে শীতলকুচির ঘটনার জন্য মোদী সরকারকে নিশানা করেন তৃণমূল সুপ্রিমো।

শনিবার চতুর্থ দফার ভোটে প্রাণ হারান ৫ জন। এর মধ্যে চারজনের মৃত্যু হয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের গুলিতে। এই ঘটনা ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি। যদিও নির্বাচন কমিশনের দাবি, আত্মরক্ষার্থেই গুলি চালাতে বাধ্য হয়েছিলেন জওয়ানরা। কিন্তু তৃণমূলের অভিযোগ, বিজেপির অঙ্গুলিহেলনেই এই ঘটনা।

রবিবার নাগরাকাটার সভা থেকে মমতা বলেন, “চার আদমি কা মত কর দিয়া। এমন গুলি চালাল যে ইতনা অমানবিক ঘটনা কভি নেহি হুয়া হ্যয়। এত বড় গণহত্যা কোনও দিন হয়নি। ধিক্কার জানাই অমিত শাহকে। ধিক্কার জানাই গণতন্ত্র হত্যার নায়কদের।”

আরও পড়ুন: ৫টি তরতাজা প্রাণ, দুধের শিশুর জন্য মায়ের বুকভাঙা কান্না, শীতলকুচির ঘটনায় জবাব দেবে কে?

একইসঙ্গে তৃণমূল সুপ্রিমোর তোপ, তাঁকে রুখতেই ৭২ ঘণ্টা কোচবিহারে নেতাদের প্রবেশ নিষিদ্ধ করেছে কমিশন। মমতার অভিযোগ, “মেরে কো আজ শীতলকুচি জানা থা। যাহা পে গোলি চালায়া। কাল রাত ইলেকশন কমিশন কাহা নেহি জা পায়েগা। কিউ? জো মর গয়া উসকা পরিবার সে নেহি মিল পায়েগা?” তবে এভাবে তাঁকে রোখা যাবে না বলেও দাবি করেন তিনি। ইতিমধ্যেই দুই পরিবারের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে কথা হয়েছে বলে জানান। মমতা বলেন, ‘১৪ তারিখ যাব’। মমতার দাবি, বিজেপি জোর করে বাংলা দখলে নিতে চাইছে। তবে মানুষ এই হিংসার জবাব, বুলেটের জবাব ব্যালটে দেবেন।

Follow Us
জ্বালানি সাশ্রয়ে পথ দেখালেন প্রধানমন্ত্রী
জ্বালানি সাশ্রয়ে পথ দেখালেন প্রধানমন্ত্রী
মদনের পাশে দাঁড়িয়ে অর্জুনের 'ও লাভলি', কামারহাটির বিধায়কের মুখে হাসি
মদনের পাশে দাঁড়িয়ে অর্জুনের 'ও লাভলি', কামারহাটির বিধায়কের মুখে হাসি
আটকাতেই হবে ভোট পরবর্তী হিংসা, কড়া নির্দেশ CP নন্দের
আটকাতেই হবে ভোট পরবর্তী হিংসা, কড়া নির্দেশ CP নন্দের
মুখ্যসচিবের কড়া পদক্ষেপ, রাতারাতি ভোলবদল 'অবৈধ' টোল প্লাজার
মুখ্যসচিবের কড়া পদক্ষেপ, রাতারাতি ভোলবদল 'অবৈধ' টোল প্লাজার
স্কুলে প্রার্থনার সময় জাতীয় সঙ্গীতের পাশাপাশি গাইতে হবে রাষ্ট্রীয় গীত
স্কুলে প্রার্থনার সময় জাতীয় সঙ্গীতের পাশাপাশি গাইতে হবে রাষ্ট্রীয় গীত
বড় পদক্ষেপ কেন্দ্রের, দেশের বাণিজ্য ঘাটতি কমবে?
বড় পদক্ষেপ কেন্দ্রের, দেশের বাণিজ্য ঘাটতি কমবে?
দেশবাসীকে বার্তা দিয়েছিলেন, এবার পথও দেখালেন প্রধানমন্ত্রী
দেশবাসীকে বার্তা দিয়েছিলেন, এবার পথও দেখালেন প্রধানমন্ত্রী
বাসে চেপে শপথ নিতে গেলেন বিধায়করা
বাসে চেপে শপথ নিতে গেলেন বিধায়করা
স্কুলে প্রার্থনার সময় বন্দে মাতরম গাওয়া নিয়ে কী নির্দেশ শিক্ষা দফতরের?
স্কুলে প্রার্থনার সময় বন্দে মাতরম গাওয়া নিয়ে কী নির্দেশ শিক্ষা দফতরের?
'ভদ্রাসন' নন্দীগ্রাম ছাড়লেন শুভেন্দু, কী হল বিধানসভায়?
'ভদ্রাসন' নন্দীগ্রাম ছাড়লেন শুভেন্দু, কী হল বিধানসভায়?