AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বহিরাগত ঢুকছে নন্দীগ্রামে, ভোটে সন্ত্রাসের আশঙ্কা, কমিশনকে জানালেন কাকলি-ডেরেক

কলকাতা: ভোটের নন্দীগ্রামে (Nandigram) সন্ত্রাসের আশঙ্কা করে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল তৃণমূল (TMC)। শুক্রবার তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার ও ডেরেক ও’ব্রায়েন কমিশনের দফতরে যান। তাঁদের অভিযোগ, বাইরে থেকে লোক আনছে বিজেপি। বহিরাগত এনে সন্ত্রাসের ছক কষছে ভোটের মুখে। এদিন কাকলি ঘোষ দস্তিদার বলেন, পূর্ব মেদিনীপুরের পটাশপুর, রামনগর, ভগবানপুর, খেজুরি, এগরা, নন্দীগ্রামে হামলার খবর রয়েছে। […]

বহিরাগত ঢুকছে নন্দীগ্রামে, ভোটে সন্ত্রাসের আশঙ্কা, কমিশনকে জানালেন কাকলি-ডেরেক
কমিশনে কাকলি ঘোষদস্তিদার, ডেরেক ও'ব্রায়েন।
| Updated on: Mar 26, 2021 | 3:08 PM
Share

কলকাতা: ভোটের নন্দীগ্রামে (Nandigram) সন্ত্রাসের আশঙ্কা করে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল তৃণমূল (TMC)। শুক্রবার তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার ও ডেরেক ও’ব্রায়েন কমিশনের দফতরে যান। তাঁদের অভিযোগ, বাইরে থেকে লোক আনছে বিজেপি। বহিরাগত এনে সন্ত্রাসের ছক কষছে ভোটের মুখে।

এদিন কাকলি ঘোষ দস্তিদার বলেন, পূর্ব মেদিনীপুরের পটাশপুর, রামনগর, ভগবানপুর, খেজুরি, এগরা, নন্দীগ্রামে হামলার খবর রয়েছে। বাইরে থেকে লোক এনে সন্ত্রাস করতে পারে বিজেপি। সেই আশঙ্কার কথাই কমিশনের আধিকারিকদের জানানো হল। তৃণমূল সাংসদের অভিযোগ, ইতিমধ্যেই খেজুরিতে তাঁদের প্রার্থীর উপর হামলা হয়েছে। সে প্রমাণও রয়েছে তাঁদের কাছে।

আরও পড়ুন: আদিবাসী নাচ, ঢাকের বোল, বর্ণাঢ্য শোভাযাত্রা করে মনোনয়ন জমা মুকুলের

শুক্রবারই চন্দ্রকোণায় দলীয় প্রচারে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ তোলেন, পূর্ব মেদিনীপুরের বিজেপি নেতাদের বাড়িতে উত্তর প্রদেশের গুন্ডারা থাকছে। নন্দীগ্রামে সন্ত্রাসের আশঙ্কার পাশাপাশি কাঁথিতে বহিরাগত আটকের কথাও বলেন তিনি। মমতার কথায়, “কাঁথিতে উত্তর প্রদেশের ৩০ জন গুন্ডা বন্দুক সমেত ধরা পড়েছে। বিজেপি নেতাদের বাড়িতে থাকছে, খাচ্ছে।”

এদিন নির্বাচন কমিশনে তাঁর প্রতিনিধিদের মুখেও একই অভিযোগ শোনা যায়। কাকলি ঘোষ দস্তিদার জানান, নন্দীগ্রামে কিছু বাড়িতে দুষ্কৃতী জড়ো হয়েছে। যারা এখানকার ভোটার নয়। একইসঙ্গে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করে কাকলি বলেন, “কেন্দ্রীয় বাহিনী যথাযথ ব্যবস্থা নিচ্ছে না। নাকা চেকিং হচ্ছে। কিন্তু তা তো বড় রাস্তায় হচ্ছে। গ্রামে কেউ যাচ্ছে না। সে কথাও নির্বাচনী আধিকারিকদের জানালাম।”

Follow Us
বাংলার উন্নয়নে নতুন দিশা দেখাবে এই প্রকল্পগুলি: নরেন্দ্র মোদী
বাংলার উন্নয়নে নতুন দিশা দেখাবে এই প্রকল্পগুলি: নরেন্দ্র মোদী
'বিপদে মোরে রক্ষা করো...', ব্রিগেডে জনতার দিকে তাকিয়ে মোদীর আবৃত্তি
'বিপদে মোরে রক্ষা করো...', ব্রিগেডে জনতার দিকে তাকিয়ে মোদীর আবৃত্তি
'পরিবর্তন হচ্ছে তো?', মোদীর সামনেই মঞ্চ থেকে প্রশ্ন ছুড়লেন শুভেন্দু
'পরিবর্তন হচ্ছে তো?', মোদীর সামনেই মঞ্চ থেকে প্রশ্ন ছুড়লেন শুভেন্দু
'ধর্ষকদের আশ্রয় দিয়েছে, তৃণমূলকে বাঁচানোর লোক নেই', হুঙ্কার মোদীর
'ধর্ষকদের আশ্রয় দিয়েছে, তৃণমূলকে বাঁচানোর লোক নেই', হুঙ্কার মোদীর
বাংলায় চাকরি 'নেই'! যুবদের এবার বড় আশ্বাস মোদীর
বাংলায় চাকরি 'নেই'! যুবদের এবার বড় আশ্বাস মোদীর
স্বপ্ন দেখতে পারেন, স্বপ্নকে বাস্তবায়িত করতে পারেন মোদী: শমীক
স্বপ্ন দেখতে পারেন, স্বপ্নকে বাস্তবায়িত করতে পারেন মোদী: শমীক
লাইনে দাঁড়িয়েও মিলছে না সিলিন্ডার, পুলিশের সামনেই পথ আটকে বিক্ষোভ
লাইনে দাঁড়িয়েও মিলছে না সিলিন্ডার, পুলিশের সামনেই পথ আটকে বিক্ষোভ
পুলিশ খুঁজেই পাচ্ছে না, অথচ সেই সোনা পাপ্পুরই ইফতারে 'হেভিওয়েট' দাওয়াত
পুলিশ খুঁজেই পাচ্ছে না, অথচ সেই সোনা পাপ্পুরই ইফতারে 'হেভিওয়েট' দাওয়াত
ব্রিগেডে জনজোয়ার, পদ্ম কর্মীদের মুখে শুধুই 'মোদী মোদী' স্লোগান
ব্রিগেডে জনজোয়ার, পদ্ম কর্মীদের মুখে শুধুই 'মোদী মোদী' স্লোগান
কেষ্টপুর খালের অবস্থা দেখেছেন? শুনুন কী বলছেন বাসিন্দারা
কেষ্টপুর খালের অবস্থা দেখেছেন? শুনুন কী বলছেন বাসিন্দারা