AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রাতভর বাইক বাহিনীর তাণ্ডব, মুড়িমুড়কির মত বোমা-গুলি, ভোট মিটটেই অগ্নিগর্ভ নৈহাটি

রাতভর কম করে ২০-২৫ রাউন্ড গুলি চলে বলে অভিযোগ। বিজেপি ( BJP) কর্মীদের ১০-১২টি বাড়িও ভাঙচুরের অভিযোগ ওঠে।

রাতভর বাইক বাহিনীর তাণ্ডব, মুড়িমুড়কির মত বোমা-গুলি, ভোট মিটটেই অগ্নিগর্ভ নৈহাটি
নিজস্ব চিত্র।
| Updated on: Apr 24, 2021 | 7:25 AM
Share

উত্তর ২৪ পরগনা: ভোট মিটতেই অগ্নিগর্ভ নৈহাটি (Naihati)। রাতভর ব্যাপক বোমাবাজি, গুলি চালানোর অভিযোগ ঘিরে শুক্রবার উত্তপ্ত হয়ে ওঠে বিজয়নগর এলাকা। অভিযোগ, ভোটের পর এলাকায় সন্ত্রাস করছে তৃণমূল ও বিজেপি। এই হিংসা তারই বহিঃপ্রকাশ। শুধু বিজয়নগরই নয়, অভিযোগ রাত প্রায় আড়াইটে-তিনটে পর্যন্ত নৈহাটির বিভিন্ন জায়গায় এই গুলি, বোমাবাজির ঘটনা ঘটে। বাইক নিয়ে কার্যত তাণ্ডব করে বেড়ায় তারা। প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়েও।

নৈহাটির অভিযাত্রী ক্লাব। এদিন রাতে সেই ক্লাবের সামনেই ব্যাপক বোমাবাজির ঘটনা ঘটে। গুলিও চালানো হয়। অভিযোগ বিজেপি ও তৃণমূলের মধ্যে সংঘর্ষের জেরেই এই উত্তেজনা। এরপরই ঘটনাস্থলে পৌঁছয় বিরাট পুলিশবাহিনী। কিন্তু অভিযোগ, পুলিশের সামনেই দুষ্কৃতী তাণ্ডব চালায়। পুলিশের ভূমিকা কার্যত নিষ্ক্রিয় ছিল বলেই অভিযোগ এলাকাবাসীর। এই ঘটনায় দু’পক্ষেরই ১০ জন আহত হন।

আরও পড়ুন: ভোটের আগে তপ্ত তপসিয়া, রাস্তায় ফেলে বিজেপি নেত্রীকে ‘মারধর’

যদিও এখানেই থেমে থাকেনি হিংসা। অভিযোগ উঠেছে, শুক্রবার রাতভর একদল বাইক বাহিনী নৈহাটির বিভিন্ন জায়গায় তাণ্ডব চালায়। রাত আড়াইটে-তিনটে পর্যন্ত বোমা পড়ার শব্দ পাওয়া যায় সাহেব কলোনি, সাহেব কলোনি বাজার, নৈহাটি স্টেশন রোডের কাছে বিভিন্ন জায়গায়। রাতভর কম করে ২০-২৫ রাউন্ড গুলি চলে বলে অভিযোগ। বিজেপি কর্মীদের ১০-১২টি বাড়িও ভাঙচুরের অভিযোগ ওঠে। পুলিশের সামনেই বাইক নিয়ে এই তাণ্ডব চলে বলে দাবি স্থানীয়দের।

Follow Us
এবার গোটা রাজ্যের জন্য বড় নির্দেশ কমিশনের, নিয়ম ভাঙলেই অ্যারেস্ট
এবার গোটা রাজ্যের জন্য বড় নির্দেশ কমিশনের, নিয়ম ভাঙলেই অ্যারেস্ট
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?