মুক্তি পাচ্ছে অরিজিতের নতুন হিন্দি ছবির গান! প্রতিজ্ঞা ভাঙলেন গায়ক?
চলতি বছরের জানুয়ারিতেই অরিজিৎ সিং প্লে-ব্যাক থেকে অবসরের ইঙ্গিত দিয়ে ভক্তদের মন খারাপ করে দিয়েছিলেন। জানিয়েছিলেন, নতুন করে আর কোনও প্লে-ব্যাক অ্যাসাইনমেন্ট তিনি নেবেন না। তবে সেই সঙ্গে তিনি এও স্পষ্ট করেছিলেন যে, তাঁর গাওয়া অনেক গান এখনও মুক্তির অপেক্ষায় রয়েছে। 'ভুত বাংলো'-র এই গানটিও সেই তালিকারই অন্তর্ভুক্ত। ফলে অরিজিৎ-ভক্তদের জন্য এটি হতে চলেছে এক বড় উপহার।

মাস কয়েক আগেই নিজের অবসরের কথা ঘোষণা করেছিলেন অরিজিৎ সিং । জানিয়েছিলেন, প্লে-ব্যাকে তাঁকে আর পাওয়া যাবে না। তাও মুক্তি পেতে চলেছে অরিজিৎয়ের নতুন হিন্দি ছবির গান। তাহলে কী এবার প্রতিজ্ঞা ভাঙতে চলেছেন গায়ক? বলিউডের জনপ্রিয় জুটি অক্ষয় কুমার এবং পরিচালক প্রিয়দর্শন দীর্ঘ সময় পর আবার একসঙ্গে ফিরছেন। তাঁদের আসন্ন ছবি ‘ভুত বাংলো’ (Bhooth Bangla) কে ঘিরে দর্শকদের আগ্রহের শেষ নেই। আর সেই আগ্রহকে কয়েক গুণ বাড়িয়ে দিল এক নতুন খবর। শোনা যাচ্ছে, এই হরর-কমেডিতে একটি বিশেষ রোমান্টিক গানে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং।
ছবির প্রযোজক একতা কাপুর চেয়েছিলেন এমন একটি কণ্ঠ, যা মুহূর্তের মধ্যে সাধারণ মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারে। রোমান্টিক গানের ক্ষেত্রে অরিজিতের জুড়ি মেলা ভার। তাই ছবির একটি বিশেষ প্রেমের গানের জন্য তাঁর ওপরই ভরসা রেখেছেন নির্মাতারা। গত মাসেই ছবির প্রথম গান ‘রাম জি আকে ভালা করেঙ্গে’ মুক্তি পেয়ে বেশ সাড়া ফেলেছে। এবার অরিজিতের কণ্ঠে রোমান্টিক ট্র্যাকটি শোনার জন্য মুখিয়ে রয়েছেন অনুরাগীরা। শোনা যাচ্ছে, আগামীকালই এই গানের টিজার সামনে আসতে পারে।
চলতি বছরের জানুয়ারিতেই অরিজিৎ সিং প্লে-ব্যাক থেকে অবসরের ইঙ্গিত দিয়ে ভক্তদের মন খারাপ করে দিয়েছিলেন। জানিয়েছিলেন, নতুন করে আর কোনও প্লে-ব্যাক অ্যাসাইনমেন্ট তিনি নেবেন না। তবে সেই সঙ্গে তিনি এও স্পষ্ট করেছিলেন যে, তাঁর গাওয়া অনেক গান এখনও মুক্তির অপেক্ষায় রয়েছে। ‘ভুত বাংলো’-র এই গানটিও সেই তালিকারই অন্তর্ভুক্ত। ফলে অরিজিৎ-ভক্তদের জন্য এটি হতে চলেছে এক বড় উপহার।
দীর্ঘ সময় পর অক্ষয় কুমার এবং প্রিয়দর্শন জুটির প্রত্যাবর্তন এমনিতেই উত্তেজনার পারদ চড়িয়েছে। এই ছবিতে অক্ষয় ছাড়াও তাবু, ওয়ামিকা গাব্বি, পরেশ রাওয়াল এবং রাজপাল যাদবের মতো শক্তিশালী অভিনেতাদের দেখা যাবে। এমনকি প্রয়াত অভিনেতা আসরানিও এই ছবির অংশ। সব ঠিক থাকলে আগামী ১০ এপ্রিল, ২০২৬ তারিখে বড় পর্দায় মুক্তি পেতে চলেছে ছবিটি।
