AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bankura: দিব্যি প্রচার সারছিলেন, হঠাৎ দোকানে ঢুকে চপ ভাজতে শুরু করলেন বিজেপি প্রার্থী

West Bengal assembly election 2026: বিধানসভা নির্বাচনের প্রচারে নানা দৃশ্য অবশ্য দেখা যাচ্ছে। গতকাল হুগলির পুরশুড়াতে গৃহস্থের হেঁশেলে ঢুকে রুটি বেলতে বেলতেই ভোট চাইলেন সেখানকার তৃণমূল প্রার্থী পার্থ হাজারি। আবার গতকাল দেখা যায়, বীরভূমের দুবরাজপুরের বিজেপি প্রার্থী অনুপকুমার সাহা প্রচারে বেরিয়ে একজনের দাড়ি কামাতে বসে পড়েন।

Bankura: দিব্যি প্রচার সারছিলেন, হঠাৎ দোকানে ঢুকে চপ ভাজতে শুরু করলেন বিজেপি প্রার্থী
চপ ভাজলেন ছাতনার বিজেপি প্রার্থী সত্যনারায়ণ মুখোপাধ্যায় Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Mar 22, 2026 | 6:34 PM
Share

বাঁকুড়া: প্রচারে বেরিয়েছিলেন। কর্মীদের নিয়ে দিব্যি প্রচারও সারছিলেন। হঠাৎ একটি দোকানে ঢুকে পড়লেন প্রার্থী। আর দোকানে ঢুকেই নিজের হাতে চপ, বেগুনি ভাজতে শুরু করে দিলেন। রবিবার এই ছবিই দেখা গেল বাঁকুড়ার ছাতনায়। প্রচারের মাঝে চপ, বেগুনি ভাজলেন ছাতনার বিজেপি প্রার্থী সত্যনারায়ণ মুখোপাধ্যায়। কিন্তু, হঠাৎ দোকানে ঢুকে চপ ভাজতে গেলেন কেন তিনি? তার কারণ জানাতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন ছাতনার বিজেপি প্রার্থী। 

রবিবাসরীয় প্রচারে বেরিয়ে দোকানে ঢুকে চপ ভেজে দলীয় কর্মীদের খাওয়ালেন ছাতনার বিজেপি প্রার্থী সত্যনারায়ণ মুখোপাধ্যায়। চপ ভাজার ফাঁকে তাঁর কটাক্ষ, রাজ্যের শিক্ষিত বেকারদের চাকরি না দিয়ে চপ ভাজার পরামর্শ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই পরামর্শ মেনেই তিনি প্রচারের ফাঁকে এমন চপ ভাজার সিদ্ধান্ত নিয়েছেন।

বেকারত্ব দূর করতে এবং আত্মনির্ভরশীলতার বার্তা দিতে চপ ভাজার পরামর্শ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ভোটের বাংলায় মুখ্যমন্ত্রীর সেই পরামর্শকেই তীব্র কটাক্ষ করলেন ছাতনার বিজেপি প্রার্থী সত্যনারায়ণ মুখোপাধ্যায়। তিনি বলেন, “আমিও একজন শিক্ষক। এই রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতির জন্য ২৬ হাজার জনের চাকরি গিয়েছে। সবাই তো আর দুর্নীতি করে চাকরি পাননি। অনেকেই নিজের যোগ্যতায় চাকরি পেয়েছিলেন। কয়েক বছর চাকরি করার পর চাকরি হারান তাঁরা। আর মুখ্যমন্ত্রী তাঁদের চপ ভাজতে পরামর্শ দিয়েছেন। যা অত্যন্ত হাস্যকর।” তাই চপ ভেজে প্রতিবাদ জানালেন তিনি।

বিধানসভা নির্বাচনের প্রচারে নানা দৃশ্য অবশ্য দেখা যাচ্ছে। গতকাল হুগলির পুরশুড়াতে গৃহস্থের হেঁশেলে ঢুকে রুটি বেলতে বেলতেই ভোট চাইলেন সেখানকার তৃণমূল প্রার্থী পার্থ হাজারি। আবার গতকাল দেখা যায়, বীরভূমের দুবরাজপুরের বিজেপি প্রার্থী অনুপকুমার সাহা প্রচারে বেরিয়ে একজনের দাড়ি কামাতে বসে পড়েন।

Follow Us