AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

টলিপাড়ায় প্রযোজকের হঠাত্‍ মৃত্যু, শুটিং বিঘ্নিত, বিস্তারিত জানুন

টলিপাড়ায় হঠাত্‍ মৃত্যু এক প্রযোজকের। 'অষ্টবিনায়ক ফিল্মস'-এর সঙ্গে যুক্ত দীপঙ্কর দাস হঠাত্‍ অসুস্থ হয়ে পড়েন। শহরের এক বেসরকারি হাসপাতালে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়েছে। হৃদরোগে আক্রান্ত হয়েই প্রযোজকের মৃত্যু হয়েছে, তেমনই জানা যাচ্ছে।

টলিপাড়ায় প্রযোজকের হঠাত্‍ মৃত্যু, শুটিং বিঘ্নিত, বিস্তারিত জানুন
| Edited By: | Updated on: Apr 21, 2026 | 5:25 PM
Share

টলিপাড়ায় হঠাত্‍ মৃত্যু এক প্রযোজকের। ‘অষ্টবিনায়ক ফিল্মস’-এর সঙ্গে যুক্ত দীপঙ্কর দাস হঠাত্‍ অসুস্থ হয়ে পড়েন বলে খবর। শহরের এক বেসরকারি হাসপাতালে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়েছে।

সম্প্রতি ‘পরবর্তী স্টেশন বেগুনকোদর’ নামে একটি ছবি প্রযোজনা করছিলেন দীপঙ্কর। ছবিটির পরিচালনার দায়িত্বে রয়েছেন সুচন্দ্রা ভানিয়া আর চন্দ্রোদয় পাল। প্রিয়দর্শিনী দাস মজুমদারের সঙ্গে এই ছবি প্রযোজনার দায়িত্বে ছিলেন দীপঙ্কর। এই ছবির প্রধান মুখ অভিনেতা সোহম মজুমদার। তাঁর সঙ্গে শান্তিলাল মুখোপাধ্যায় অভিনয় করছিলেন। রুকমা রায় এই ছবির অংশ হচ্ছেন, তা জানা গিয়েছে সম্প্রতি। এই মুহূর্তে শহরে ছবির শুটিং চলছে। তারই মধ্যে এমন ঘটনায় শোকের পরিবেশ।

২৯ মার্চ থেকে টলিপাড়ায় একের পর এক খারাপ খবর আসছে। শুটিংয়ে গিয়ে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালমৃত্যুর ঘটনায় তোলপাড় হয় টলিউড। তারপরই আরও এক অভিনেতার মৃত্যুর খবর আসে। সেই ঘটনার পর অভিনেতা উত্‍সব মুখোপাধ্যায় নিখোঁজ হয়ে যান। পুলিশের তরফে এখনও সেই রহস্যের কিনারা করা সম্ভব হয়নি। এর মধ্যে প্রযোজকের হঠাত্‍ মৃত্যুর খবরে টলিপাড়ায় অনেকেই বিস্মিত।

প্রযোজকের মৃ্ত্যুর কারণে ২১ তারিখ সকালে শুটিং শুরু হয়েছিল। তারপর এমন খবর আসে। তাই পরের অংশের শুটিং বাতিল করা হয়েছে। এদিন বিশ্বনাথ বসু, সাহেব চট্টোপাধ্যায়ের মতো অভিনেতাদের শুটিং করার কথা ছিল। ছবির একটা অংশের শুটিং এর আগে শহরের বাইরে হয়েছে।

Follow Us