AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

তৃতীয় বিয়েতে কী কী করবেন আমির? বলিউড থেকে থাকছেন কারা?

দীর্ঘদিনের জল্পনায় সিলমোহর দিয়ে অবশেষে প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গেই তৃতীয় বিয়ে সারবেন আমির। সূত্র বলছে, বড় কোনও জাঁকজমক ছাড়াই অত্যন্ত গোপনে ও ছিমছামভাবে সই-সাবুদ পর্ব সারবেন এই জুটি। আগামী ৫ জুলাইতেই তৃতীয়বার বিবাহবন্ধনে পরবেন আমির।

তৃতীয় বিয়েতে কী কী করবেন আমির? বলিউড থেকে থাকছেন কারা?
| Updated on: Jun 20, 2026 | 1:57 PM
Share

জীবনের এক নতুন অধ্যায় শুরু করলেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। দীর্ঘদিনের জল্পনায় সিলমোহর দিয়ে অবশেষে প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গেই তৃতীয় বিয়ে সারবেন আমির। সূত্র বলছে, বড় কোনও জাঁকজমক ছাড়াই অত্যন্ত গোপনে ও ছিমছামভাবে সই-সাবুদ পর্ব সারবেন এই জুটি। আগামী ৫ জুলাইতেই তৃতীয়বার বিবাহবন্ধনে পরবেন আমির।

খবরে প্রকাশ, কোনও জমকালো বিয়ের আসর নয়, বরং নিজেদের চার দেওয়ালে, অত্যন্ত ঘনিষ্ঠ বৃত্তে একটি ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আমির ও গৌরী। বিয়েতে উপস্থিত থাকছেন কেবল দুই পরিবারের সদস্য এবং অতি কাছের কয়েকজন বন্ধুবান্ধব।

চলতি বছরের শুরু থেকেই আমির ও গৌরীর সম্পর্ক এবং বিয়ে নিয়ে গুঞ্জন ছিল তুঙ্গে। তবে বরাবরই নিজেদের ব্যক্তিগত জীবন আড়ালে রাখতে পছন্দ করা এই জুটি এই বিষয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেননি। অবশেষে তাঁদের এই আইনি বিয়ের খবর সামনে আসতেই বলিপাড়ায় খুশির হাওয়া। অনুরাগী থেকে শুরু করে শুভাকাঙ্ক্ষীরা ইতিমধ্যেই এই নতুন দম্পতিকে শুভেচ্ছা জানাতে শুরু করেছেন।

প্রসঙ্গত, আমির খানের এটি তৃতীয় বিয়ে। এর আগে তিনি রীনা দত্ত এবং পরবর্তীতে কিরণ রাওয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। দীর্ঘ সময় সিঙ্গল থাকার পর এবার ব্রিটিশ বংশোদ্ভূত গৌরীর সঙ্গে নতুন করে সংসার পাতলেন অভিনেতা। খুব শীঘ্রই তাঁদের এই ঘরোয়া বিয়ের অনুষ্ঠানটি সম্পন্ন হতে চলেছে বলে জানা গিয়েছে।

Follow Us