AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Aamir Khan: ১৫০ অতিথি, ঘরোয়া মেনু! ৫ জুলাই আমিরের তৃতীয় বিয়েতে আর কী কী হবে?

জীবনের এই বিশেষ দিনটিকে এক্কেবারে ব্যক্তিগত ও আড়ালে রাখতে চান ‘লগান’ খ্যাত এই তারকা। কোনও জমকালো অনুষ্ঠান বা ডেস্টিনেশন ওয়েডিংয়ের পথে না হেঁটে অত্যন্ত ছিমছাম আয়োজনে মুম্বইয়ের বাড়িতেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। নির্ভরযোগ্য সূত্রের খবর, আমিরের এই বিয়েতে দুই পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুবান্ধব মিলিয়ে মাত্র ১০০ থেকে ১৫০ জন অতিথি উপস্থিত থাকবেন।

Aamir Khan: ১৫০ অতিথি, ঘরোয়া মেনু! ৫ জুলাই আমিরের তৃতীয় বিয়েতে আর কী কী হবে?
| Updated on: Jul 03, 2026 | 5:49 PM
Share

আগামী ৫ জুলাই প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে চার হাত এক হতে চলেছে বলিউডের ‘মিস্টার পারফেক্টশনিস্ট’ আমির খানের। এই বিয়ে নিয়ে এই মুহূর্তে অনুরাগী থেকে শুরু করে গোটা বলিপাড়ার কৌতূহল তুঙ্গে। তবে আড়ম্বর নয়, বরং জীবনের এই বিশেষ দিনটিকে এক্কেবারে ব্যক্তিগত ও আড়ালে রাখতে চান ‘লগান’ খ্যাত এই তারকা। কোনও জমকালো অনুষ্ঠান বা ডেস্টিনেশন ওয়েডিংয়ের পথে না হেঁটে অত্যন্ত ছিমছাম আয়োজনে মুম্বইয়ের বাড়িতেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। নির্ভরযোগ্য সূত্রের খবর, আমিরের এই বিয়েতে দুই পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুবান্ধব মিলিয়ে মাত্র ১০০ থেকে ১৫০ জন অতিথি উপস্থিত থাকবেন।

জানা গিয়েছে, আমির এবং গৌরী নিজেরা দাঁড়িয়ে থেকে বিয়ের অতিথি তালিকা এবং মধ্যাহ্নভোজের (Lunch) মেনু ঠিক করেছেন। দিনের প্রথমার্ধেই সম্পন্ন হবে মূল অনুষ্ঠান। বিশেষ বিবাহ আইনের (Special Marriage Act) অধীনে সই করে আইনি বিয়ে সারবেন আমির ও গৌরী। এরপর উপস্থিত ঘনিষ্ঠ মানুষদের নিয়ে জমিয়ে বসবে দুপুরের ভোজের আসর।

আমির এবং গৌরী তাঁদের পছন্দের খাবারগুলি মেনুতে জায়গা দিয়েছেন এবং রান্নার প্রস্তুতির ওপরও নিজেরা নজর রাখছেন। আমিরের তিন সন্তান সহ পুরো পরিবার তো থাকছেই, পাশাপাশি ইন্ডাস্ট্রির গুটিকয়েক প্রিয় মানুষকেও আমন্ত্রণ জানানো হয়েছে। আমিরের দীর্ঘদিনের বন্ধু তথা পরিচালক আশুতোষ গোয়ারিকর এবং ‘বাটওয়ারা’ ছবির পরিচালক রাজকুমার সন্তোষী এই বিয়েতে উপস্থিত থাকতে পারেন।

গত বৃহস্পতিবার নিজের আসন্ন প্রজেক্ট ‘প্রীতম অ্যান্ড পেড্রো’-র একটি প্রচারমূলক অনুষ্ঠানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের বিয়ে নিয়ে মুখ খোলেন স্বয়ং আমির খান। জীবনসঙ্গী গৌরীর সঙ্গে নতুন অধ্যায় শুরু করার আগে সবার আশীর্বাদ চেয়ে অভিনেতা বলেন, “আগামী ৫ জুলাই আমাদের বিয়ে হচ্ছে। একেবারেই ঘরোয়াভাবে, বাড়ির ভেতরেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দিনটি আমাদের কাছে অত্যন্ত স্পেশাল। দুই পক্ষের পরিবার এবং হাতেগোনা কয়েকজন বন্ধু সেদিন উপস্থিত থাকবেন। আমরা অত্যন্ত ছোট পরিসরে ঘরের মধ্যেই আনন্দ করতে চাই। আমরা আপনাদের সবার আশীর্বাদ ও প্রার্থনা কামনা করছি। আমাদের জন্য প্রার্থনা করবেন যেন আমরা ভালো থাকি এবং আগামী পথ চলা সুন্দর হয়।”

উল্লেখ্য, এটি আমির খানের তৃতীয় বিয়ে। এর আগে তিনি রিনা দত্তকে বিয়ে করেছিলেন, যাঁর সঙ্গে তাঁর দুই সন্তান— জুনায়েদ ও ইরা রয়েছে। পরবর্তীতে তিনি চলচ্চিত্র পরিচালক কিরণ রাওয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং তাঁদের একটি পুত্রসন্তান (আজাদ) রয়েছে। অতীতের তিক্ততা ভুলে আমিরের এই নতুন জীবনের শুরুতে পাশে থাকছে তাঁর পুরো পরিবার।

Follow Us