AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shantipur school: টিচার্স-রুমে ঢুকে শিক্ষককে ডিম ‘ছুড়ছেন’ অভিভাবকরা! কাটমানি-তোলবাজি নয়, ইস্যু একেবারেরই অন্য….

Shantipur School Teacher: সাম্প্রতিককালে ডিম-থেরামি যেন সংক্রমণের মতো ছড়িয়ে পড়ছে। ছোট-মেজ-বড়, তৃণমূলের যে কোনও নেতা গ্রেফতার হতেই উত্তেজিত এলাকাবাসীর ডিম-হামলার শিকার হচ্ছেন। এই নিয়ে হাইকোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলাও। আদালত রাজ্যকে হলফনামা জমা দেওয়ার নির্দেশও দিয়েছে।

Shantipur school: টিচার্স-রুমে ঢুকে শিক্ষককে ডিম 'ছুড়ছেন' অভিভাবকরা! কাটমানি-তোলবাজি নয়, ইস্যু একেবারেরই অন্য....
টিচার্স রুমের মধ্যেই ডিম হামলাImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jul 03, 2026 | 5:22 PM
Share

 নদিয়া: পরীক্ষায় ছাত্রীদের কম নম্বর দেওয়া হয়েছিল। আর সেটা নিয়েই শিক্ষককে বলতে গিয়েছিলেন ছাত্রীরা। অভিযোগ, ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ করেন শিক্ষক। আর তা নিয়ে তুমুল অশান্তি শান্তিপুরের একটি উচ্চ বিদ্যালয়ে। ছাত্রী স্কুলেই লিখিত অভিযোগ দায়ের করে। আর তার ভিত্তিতে স্কুলে বিক্ষোভ দেখান অভিভাবকরা। অভিযুক্ত শিক্ষককে লক্ষ্য করে ডিমও ছোড়েন অভিভাবকরা।

সাম্প্রতিককালে ডিম-থেরামি যেন সংক্রমণের মতো ছড়িয়ে পড়ছে। ছোট-মেজ-বড়, তৃণমূলের যে কোনও নেতা গ্রেফতার হতেই উত্তেজিত এলাকাবাসীর ডিম-হামলার শিকার হচ্ছেন। এই নিয়ে হাইকোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলাও। আদালত রাজ্যকে হলফনামা জমা দেওয়ার নির্দেশও দিয়েছে।  কিন্তু তারপরও পরিস্থিতি এখনও বদলায়নি। বৃহস্পতিবারও দেবরাজ চক্রবর্তীকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। কিন্তু তা  বলে স্কুলে শিক্ষককেই ডিম ছোড়া!

নদিয়ার শান্তিপুরের বড় জিয়াকুরের একটি উচ্চ বিদ্যালয়ে এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ ও নম্বর কমিয়ে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে। এক ছাত্রীর লিখিত অভিযোগের জেরে শুক্রবার বিদ্যালয়ে বিক্ষোভ দেখান অভিভাবকরা। অভিযুক্ত শিক্ষককে লক্ষ্য করে ডিমও ছোড়া হয়। ঘটনাস্থলে শান্তিপুর থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়।

প্রধান শিক্ষক অপূর্ব বণিক জানান, “লিখিত অভিযোগ পাওয়া গিয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে অভিযুক্ত শিক্ষক সমস্ত অভিযোগ অস্বীকার করে দাবি করেন, ছাত্রীর ফর্মে নথিপত্র অসম্পূর্ণ থাকায় তা গ্রহণ করা হয়নি।” ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীর কঠোর শাস্তির দাবি এলাকার মানুষের।

Follow Us