AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

আমিরের আক্ষেপ, ছেলেকে নিয়ে কীসের দুশ্চিন্তা অভিনেতার?

Aamir Khan: 'মহারাজ' মুক্তির আগে একটি প্রচার অনুষ্ঠানে গিয়ে জুনায়েদ জানিয়েছিলেন, তাঁকে কোনওদিনও কোনও স্ট্রাগল করতে হয়নি। তিনি চিরকালই হাতের কাছে পেয়েছেন সবকিছু। থিয়েটারে অভিনয় করেছেন অনেকগুলো বছর। থিয়েটারই তাঁকে শিখিয়ে-পড়িয়ে নিয়েছে।

আমিরের আক্ষেপ, ছেলেকে নিয়ে কীসের দুশ্চিন্তা অভিনেতার?
জুনায়েদ-আমির।
| Updated on: Aug 02, 2024 | 1:54 PM
Share

তিনি মিস্টার পারফেকশনিস্ট। তিনি বলিউড তারকা আমির খান। তাঁর পুত্র জুয়ায়েদ খানের প্রথম অভিনীত ছবি মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্মে। ছবির নাম ‘মহারাজ’। ছবিকে ঘিরে দুশ্চিন্তা ভর করেছিল আমিরের মনে। ছেলেকে নিয়ে খানিকটা হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন তিনি। কী এমন ঘটেছিল?

আমিরের আক্ষেপ, ছবিতে অভিনয় করার সময় পুত্র জুনায়েদ তাঁর সঙ্গে একবারের জন্যেও আলোচনা করেননি। কোনও টিপস নেননি বাবার থেকে। আমির বলেছেন, “আমি খুবই চিন্তায় পড়ে গিয়েছিলাম। মনে হতে শুরু করেছিল, জুনায়েদের কাজ লোকের ভাল লাগবে তো? নিজের ছেলে বলে বলছি না, জুনায়েদ এই ছবির জন্য খুব পরিশ্রম করেছিল। আমার থেকে কোনও সাহায্যই ও নেয়নি। আমি ওর জন্য খুবই গর্বিত।”

‘মহারাজ’ মুক্তির আগে একটি প্রচার অনুষ্ঠানে গিয়ে জুনায়েদ জানিয়েছিলেন, তাঁকে কোনওদিনও কোনও স্ট্রাগল করতে হয়নি। তিনি চিরকালই হাতের কাছে পেয়েছেন সবকিছু। থিয়েটারে অভিনয় করেছেন অনেকগুলো বছর। থিয়েটারই তাঁকে শিখিয়ে-পড়িয়ে নিয়েছে।

জুনায়েদ আমির ও তাঁর প্রথম স্ত্রী রিনা দত্তর সন্তান। বাবা-মায়ের ডিভোর্সের পর মায়ের কাছেই বেশির ভাগ সময় থেকেছেন জুনায়েদ ও তাঁর বোন ইরা। তবে বাবার বাড়িতে যাতায়াত লেগেই থাকত তাঁদের। বলি অন্দরে কান পাতলে শোনা যায়, জুনায়েদ নাকি রক্ষণশীল মানসিকতার মানুষ। বাবাকেও নাকি ধমকে দেন তিনি।

লোকে মেসিকে দেখতে গিয়েছিল, মেসির এক মাসিকে দেখে ফিরে এসেছে: সজল
লোকে মেসিকে দেখতে গিয়েছিল, মেসির এক মাসিকে দেখে ফিরে এসেছে: সজল
'উপমুখ্যমন্ত্রী হবে হুমায়ুন...', ভোটের আগেই 'ফলাফল ঘোষণা' সজলের
'উপমুখ্যমন্ত্রী হবে হুমায়ুন...', ভোটের আগেই 'ফলাফল ঘোষণা' সজলের
খসড়া তালিকায় নাম আছে কি না, ওয়েবসাইটে খুঁজে না পেলে কীভাবে জানবেন
খসড়া তালিকায় নাম আছে কি না, ওয়েবসাইটে খুঁজে না পেলে কীভাবে জানবেন
অপেক্ষা শুধু আজ রাতের, মঙ্গলেই দেখতে পাবেন আপনার নাম তালিকায় উঠল কি না
অপেক্ষা শুধু আজ রাতের, মঙ্গলেই দেখতে পাবেন আপনার নাম তালিকায় উঠল কি না
হাতে আর ১ মাস..., গঙ্গাসাগরের জন্য বৈঠক ডাকলেন মমতা
হাতে আর ১ মাস..., গঙ্গাসাগরের জন্য বৈঠক ডাকলেন মমতা
টিকিটটা হাতে নিয়েই দর্শক গড়গড় বলে গেলেন...
টিকিটটা হাতে নিয়েই দর্শক গড়গড় বলে গেলেন...
৬৩ বছরের বয়সী বাবার দুই ছেলের বয়স ৫৯ আর ৫৮! জানাজানি হতেই মাথায় হাত
৬৩ বছরের বয়সী বাবার দুই ছেলের বয়স ৫৯ আর ৫৮! জানাজানি হতেই মাথায় হাত
এই বাংলায় ৯৫ হাজার জন রয়েছে, যারা ১৫ বছরের কম বয়সেই বাবা হয়েছে
এই বাংলায় ৯৫ হাজার জন রয়েছে, যারা ১৫ বছরের কম বয়সেই বাবা হয়েছে
বুধবার থেকে আবার বাড়ি বাড়ি আসবেন BLO-রা, কী করবেন এবার?
বুধবার থেকে আবার বাড়ি বাড়ি আসবেন BLO-রা, কী করবেন এবার?
কমিশন হিয়ারিংয়ে ডাকলে কী কী নথি দেখাবেন?
কমিশন হিয়ারিংয়ে ডাকলে কী কী নথি দেখাবেন?