AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TMC: সই সংগ্রহ শুরু, চলতি সপ্তাহেই বড় পদক্ষেপ করতে পারে তৃণমূল, মধ্যরাতে সামনে এল খবর

Gyanesh Kumar: পাঁচদিন ধরে ধর্নায় বসে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। মূলত এসআইআরে নাম বাদ যাওয়ার ঘটনা নিয়েই প্রতিবাদ চলছে তাঁদের। সোমবার সেই মঞ্চে বক্তব্য রাখেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। তার মধ্যেই বড় জল্পনা। ভোটের মুখে বড় পদক্ষেপ করতে চলেছে তারা।

TMC: সই সংগ্রহ শুরু, চলতি সপ্তাহেই বড় পদক্ষেপ করতে পারে তৃণমূল, মধ্যরাতে সামনে এল খবর
Image Credit: PTI
| Edited By: | Updated on: Mar 10, 2026 | 11:31 AM
Share

কলকাতা: একদিকে শহরে দফায় দফায় বৈঠক করছেন মুখ্য নির্বাচন কমিশনার। অপরদিকে মেট্রো চ্যানেলে ধর্নায় বসে রয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই আবহেই বড় পদক্ষেপের কথা জানানো হল তৃণমূলের তরফে। গত কয়েক মাসে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একাধিকবার সরব হয়েছেন মমতা। সুর চড়িয়ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এবার সেই জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনার প্রক্রিয়া শুরু করে দিল তৃণমূল কংগ্রেস।

বেশ কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট আনা হবে। পরে অভিষেক জানিয়েছিলেন সেই প্রক্রিয়া নিয়ে আলোচনাও চলছে। শুরু হয় জল্পনা। এমন একজন সাংবিধানিক পদাধিকারীর বিরুদ্ধে ইমপিচমেন্ট আনার প্রক্রিয়া খুব একটা সহজ নয়। কার্যত এক বিচারপতির বিরুদ্ধে যে প্রক্রিয়ায় ইমপিচমেন্ট আনতে হয়, মুখ্য নির্বাচন কমিশনারের ক্ষেত্রেও তাই। তবে এবার সেই প্রক্রিয়া শুরু করে দিল তৃণমূল।

সোমবার মধ্যরাতে তৃণমূলের তরফ থেকে জানানো হয়েছে যে ইমপিচমেন্ট আনার প্রক্রিয়া শুরু হয়েছে। সই সংগ্রহের কাজও শুরু হয়েছে। অন্তত ১০০ জন সাংসদের স্বাক্ষর প্রয়োজন। লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে তৃণমূলের সাংসদ সংখ্যা ৪১। সে ক্ষেত্রে তৃণমূল অন্যান্য রাজনৈতিক দলের দ্বারস্থ হচ্ছেন বলেই সূত্রের খবর। ইন্ডিয়া জোটের অন্যান্য দলগুলির কাছে সই চাওয়া হতে পারে।

বিজেপি অবশ্য এই বিষয় আমল দিতে চাইছে না। বিজেপির দাবি, তৃণমূলের সেই ক্ষমতা নেই যে তারা মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনবে। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের বক্তব্য, খবরের শিরোনামে থাকতেই এসব করছে তৃণমূল।

Follow Us