AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Aishwarya-Abhishek: ঐশ্বর্য-অভিষেকের ডিভোর্স! খবরের মাঝেই দেখুন কী করে ফেললেন তারকা জুটি

Abhishek Bachchan Aishwarya Abhishek Divorce Rumours: পরবর্তীতে ২০০৬ সালে ‘উমরাও জান’ ছবির শুটিং চলাকালীন তাঁদের সম্পর্কের সমীকরণ বদলাতে শুরু করে। এরপর মণি রত্নমের ‘গুরু’ ছবির সময় সেই বন্ধন আরও গভীর হয়, যা আজও এই দম্পতির কাছে অত্যন্ত বিশেষ একটি কাজ হিসেবে চিহ্নিত হয়ে রয়েছে।

Aishwarya-Abhishek: ঐশ্বর্য-অভিষেকের ডিভোর্স! খবরের মাঝেই দেখুন কী করে ফেললেন তারকা জুটি
| Updated on: Jul 25, 2026 | 3:32 PM
Share

সমস্ত জল্পনা ও জল্পনা-কল্পনায় জল ঢেলে আবারও একসঙ্গে ক্যামেরাবন্দি হলেন বলিউড তারকা দম্পতি অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাই বচ্চন। সম্প্রতি নিউ ইয়র্কের রাস্তায় সপরিবারে দেখা গেল এই হাই-প্রোফাইল জুটিকে। দীর্ঘদিন পর প্রকাশ্যে তাঁদের এই বিরল উপস্থিতি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই মুহূর্তে ভাইরাল হয়ে যায়।

লন্ডনে সিদ্ধার্থ আনন্দের মেগা বাজেট ছবি ‘কিং’-এর শুটিংয়ের ব্যস্ত সূচির মাঝেই পরিবারকে সময় দিতে ছোট এক বিরতি নিয়েছেন অভিষেক। সেই অবসরেই নিউ ইয়র্কে সান্ধ্য ভ্রমণে বেরিয়েছিলেন অভিষেক-ঐশ্বর্য। সেখানেই এক অনুরাগী তাঁদের সঙ্গে দেখা করেন এবং একটি সেলফি তুলে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেন। ছবিতে অভিষেককে সাধারণ টি-শার্ট ও ক্যাপে দেখা গেলেও ঐশ্বর্য সেজেছিলেন অল-ব্ল্যাক পোশাকে।

ছবিটি পোস্ট করে সেই অনুরাগী লেখেন, “বলিউডের এই রয়্যাল জুটির সঙ্গে দেখা করতে পেরে অসাধারণ লাগছে! দুজনকে একসঙ্গে দেখে খুব ভালো লাগল।” পোস্টটি সামনে আসার পরপরই বচ্চন দম্পতির বিভিন্ন ফ্যান পেজে ঝড়ের গতিতে শেয়ার হতে শুরু করে।

Aishoo

প্রসঙ্গত, সম্প্রতি এক সাক্ষাৎকারে ঐশ্বর্যর সঙ্গে তাঁর প্রথম সাক্ষাতের স্মৃতি রোমন্থন করেছিলেন অভিষেক। ২০০০ সালে প্রয়াত রাজ কানওয়ারের ‘ঢাই অক্ষর প্রেম কে’ ছবির সেটে প্রথম দেখা হয়েছিল তাঁদের। অভিষেক জানান, “তখনই যে এমন কিছু ঘটতে চলেছে, তার কোনও আভাস ছিল না। আমাদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব গড়ে উঠেছিল, কিন্তু উনিই আমার সোলমেট হতে চলেছেন এমনটা তখন ভাবিনি।” পরবর্তীতে ২০০৬ সালে ‘উমরাও জান’ ছবির শুটিং চলাকালীন তাঁদের সম্পর্কের সমীকরণ বদলাতে শুরু করে। এরপর মণি রত্নমের ‘গুরু’ ছবির সময় সেই বন্ধন আরও গভীর হয়, যা আজও এই দম্পতির কাছে অত্যন্ত বিশেষ একটি কাজ হিসেবে চিহ্নিত হয়ে রয়েছে।

Follow Us