Saugata Roy On Mamata Banerjee: ধর্মেন্দ্র ইস্তফা দিয়েছেন, তারপরও মমতা দিল্লি যাবেন? শুনেই সৌগত বললেন…
এরপরই টিভি ৯ বাংলা প্রশ্ন করে মমতা বন্দ্যোপাধ্যায় কি দিল্লি যাচ্ছেন? সঙ্গে সঙ্গে তিনি বলেন, "এখনও জানি না। ওঁর সোমবার দিল্লি আসার কথা ছিল। কথা হয়নি পুরো বিষয়টি নিয়ে।" প্রসঙ্গত, নিট প্রশ্ন ফাঁস নিয়ে তপ্ত ছিল দিল্লি। তাদের অন্য়তম দাবি ছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা।

দিল্লি: অবশেষে ছাত্রদের আন্দোলেনর বড় জয়। শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan)। এরপরই দিল্লির যন্তর-মন্তরে উচ্ছাস ককরোচদের। এ দিকে, ছাত্রদের এই আন্দলোনের পক্ষে সমর্থন করেছে সকল রাজনৈতিক দল। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আন্দোলনে যোগ দিতে সোমবার দিল্লিতে যাবেন বলেছিলেন। কিন্তু ধর্মেন্দ্র ইস্তফা দিয়েছেন, এখন মমতা কী করবেন? এ প্রসঙ্গে টিভি ৯ বাংলার কাছে মুখ খুললেন সাংসদ সৌগত রায়।
এ দিন সৌগত রায় ছাত্রদের ভূয়সী প্রশংসা করে বলেন, “সরকার এতদিন পর্যন্ত অনড় ছিলেন। তবে শেষ পর্যন্ত ছাত্রদের আন্দোলন জয়ী হল। এবং ওঁরা পদত্যাগ করতে বাধ্য করাল। যে সরকার ছাত্রদের উপর নির্মম ভাবে লাঠি চালিয়েছে, তাঁদের আহত করে আন্দোলন ভেঙে দেওয়ার জন্য চেষ্টা করেছে। এই প্রথম মাথা নিচু করল সরকার। এই প্রথম আমি দেখছি ছাত্ররা মন্ত্রীকে পদত্যাগ করতে বাধ্য হল। পরবর্তী পদক্ষেপ কী হয়।”
এরপরই টিভি ৯ বাংলা প্রশ্ন করে মমতা বন্দ্যোপাধ্যায় কি দিল্লি যাচ্ছেন? সঙ্গে সঙ্গে তিনি বলেন, “এখনও জানি না। ওঁর সোমবার দিল্লি আসার কথা ছিল। কথা হয়নি পুরো বিষয়টি নিয়ে।” প্রসঙ্গত, নিট প্রশ্ন ফাঁস নিয়ে তপ্ত ছিল দিল্লি। তাদের অন্য়তম দাবি ছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা। কেন্দ্রের সঙ্গে সিজেপির তৃতীয় দফার বৈঠকের আগেই সেই দাবি পূরণ কর হল। আজ শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান। নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে ইস্তফার কথা জানিয়েছেন।
