AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Abhishek Bachchan-R Balki-Ghoomer: অভিষেক বচ্চন, আর বালকি ধরমশালায় কী করছেন?

Abhishek Bachchan-R Balki-Ghoomer: বালকি ধরমশালায় ছবির স্পট খুঁজছেন। এপ্রিলে অভিষেক যোগ দেবেন ইউনিটের সঙ্গে।

Abhishek Bachchan-R Balki-Ghoomer: অভিষেক বচ্চন, আর বালকি ধরমশালায় কী করছেন?
অভিষেক-বালকি
| Edited By: | Updated on: Mar 26, 2022 | 5:03 PM
Share

অভিষেক বচ্চন আবার আর বালকির সঙ্গে কাজ করছেন। জন্মদিনে (৫ ফেব্রুয়ারি) এই খবর নিজের ইনস্টাগ্রামে দিয়ে জানিয়েছিলেন, ‘এত ভাল উপহার জন্মদিনের আর কিছু হতে পারে না’। ২০০৯ সালে ‘পা’ ছবিতে দু’জনে একসঙ্গে কাজ করেন। আর বালকি বিজ্ঞাপন জগতের পরিচিত নাম। অভিষেক বচ্চন ‘হোয়াট অ্যান আইডিয়া, স্যারজি’-বিজ্ঞাপনটি করেছিলেন বালকির সঙ্গেই।

এবার তাঁরা আবার একসঙ্গে কাজ করছেন। নতুন ছবির নাম ‘ঘুমর’। হাঙ্গেরিয়ান ডানহাতি শ্যুটার ক্যারোলি টাকাস-এর জীবন কাহিনি থেকে অনুপ্রাণিত হয়ে বালকি এই ছবি করছেন। প্রথমে ভাবা হয়েছিল, ক্যারোলির বায়োপিক করছেন পরিচালক। কিন্তু না, এই ছবিতে সেই সব খেলোয়াড়কে সম্মান জানানো হবে, যাঁরা প্রতিকূল অবস্থাতেও নিজেদের স্বপ্নকে ভেঙে যেতে দেননি। নিজেকে অসহায় না ভেবে ঘুরে দাঁড়িয়েছেন, যেমন ক্যারোলি। তিনি হাঙ্গেরির সেনা বাহিনীতে ছিলেন। সঙ্গে একজন ডানহাতি শ্যুটারও। কিন্তু একটি বিস্ফোরণের পর তাঁর ডানহাত ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। তবে তিনি হতাশায় না গিয়ে অন্যহাত দিয়ে আবার স্বপ্ন পূরণ করার উদ্যোগ নেন। সফলও হন। ১৯৪৮ সালের সামার অলিম্পিকে তিনি দুটো সোনার পদক অর্জন করেন। এরপর ইউরোপের ঘরে ঘরে তিনি পরিচিত নাম।

তাঁর এই অনুপ্রাণিত কাহানি নিয়ে হচ্ছে ‘ঘুমর’। মুম্বই, নবি মুম্বই, পুনের পর ছবির পরের শুটিং হবে হিমাচল প্রদেশের ধরমশালায়। এই মুহূর্তে পরিচালক ধরমশালায় ছবির স্পট খুঁজছেন। এপ্রিলে অভিষেক যোগ দেবেন ইউনিটের সঙ্গে। তাঁর পাশাপাশি এই ছবিতে অভিনয় করছেন সাইয়ামি খের, শাবানা আজমি, অঙ্গদ বেদি, শিবেন্দ্র সিং দুঙ্গাপুর, ইভানকা দাস প্রমুখ। খবর রয়েছে অমিতাভ বচ্চনকে একটি বিশেষ চরিত্রে দেখা যেতে পারে ছবিতে।

আরও পড়ুন:Exclusive-Saswata Chattopadhyay: বাংলা সিনেমার ভবিষ্যৎ নিয়ে কথা বাড়িয়ে লাভ নেই: শাশ্বত চট্টোপাধ্যায়

আরও পড়ুন:Mrunal Thakur-Madhubala: মধুবালা রূপে ম্রুণাল ঠাকুর! কী করতে চলেছেন তিনি?

আরও পড়ুন:Shah Rukh-Deepika Padukone: বিদায় জানাতে চলেছেন স্পেনকে শাহরুখ-দীপিকা!

Follow Us
তৃণমূল প্রার্থীর হয়ে ভোটের প্রচার স্কুল পড়ুয়াদের, জাস্ট দেখুন
তৃণমূল প্রার্থীর হয়ে ভোটের প্রচার স্কুল পড়ুয়াদের, জাস্ট দেখুন
অ্যাপ ক্যাবে ধাক্কা মেরে ফুটপাথে উঠল গাড়ি,দুমড়ে-মুচড়ে ছাড়খাড়
অ্যাপ ক্যাবে ধাক্কা মেরে ফুটপাথে উঠল গাড়ি,দুমড়ে-মুচড়ে ছাড়খাড়
লোকসভায় আসন পুনর্বিন্যাস পদ্ধতি নিয়ে আপত্তি বিরোধীদের
লোকসভায় আসন পুনর্বিন্যাস পদ্ধতি নিয়ে আপত্তি বিরোধীদের
লোকসভায় মহিলা সংরক্ষণ বিল নিয়ে তুমুল তরজা, বিরোধীদের পাল্টা জবাব শাহের
লোকসভায় মহিলা সংরক্ষণ বিল নিয়ে তুমুল তরজা, বিরোধীদের পাল্টা জবাব শাহের
তৃণমূলকে টার্গেট করা হচ্ছে, বড় অভিযোগ মমতার, শুনুন
তৃণমূলকে টার্গেট করা হচ্ছে, বড় অভিযোগ মমতার, শুনুন
সংসদে বিশেষ অধিবেশন, মহিলা সংরক্ষণ বিল ছাড়াও পেশ হবে আরও ২টি বিল
সংসদে বিশেষ অধিবেশন, মহিলা সংরক্ষণ বিল ছাড়াও পেশ হবে আরও ২টি বিল
'তোর মালিককে হারাব', কেন বলে উঠলেন শুভেন্দু?
'তোর মালিককে হারাব', কেন বলে উঠলেন শুভেন্দু?
'তোর মালিককে হারাব', TMC-BJP হুঁশিয়ারির স্লোগানের মাঝেই হুঁশিয়ারি
'তোর মালিককে হারাব', TMC-BJP হুঁশিয়ারির স্লোগানের মাঝেই হুঁশিয়ারি
কমিশনে জমা দেওয়া হলফনামায় তথ্য গোপনের অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল প্রার্থী
কমিশনে জমা দেওয়া হলফনামায় তথ্য গোপনের অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল প্রার্থী
নিরাপত্তার অভাব! গণনা কেন্দ্র কমিয়ে আনল কমিশন
নিরাপত্তার অভাব! গণনা কেন্দ্র কমিয়ে আনল কমিশন