AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shah Rukh-Deepika Padukone: বিদায় জানাতে চলেছেন স্পেনকে শাহরুখ-দীপিকা!

Shah Rukh-Deepika Padukone: স্পেনের সবচেয়ে ব্যয়বহুল লোকেশনে ছবির গান শুট করতেও পিছপা হচ্ছেন না আদিত্য চোপড়া। ম্যালোর্কা বিশ্বের অন্যতম দামী বেড়ানোর জায়গা।

Shah Rukh-Deepika Padukone: বিদায় জানাতে চলেছেন স্পেনকে শাহরুখ-দীপিকা!
শাহরুখ-দীপিকা
| Edited By: | Updated on: Mar 26, 2022 | 1:52 AM
Share

শাহরুখ খান আর দীপিকা পাড়ুকোন তাঁদের ‘পাঠান’ ছবির শুটিং করছেন স্পেনে। এই খবর সকলেরই জানা। স্পেনের সেই শুটিংয়ের ছবি সোশ্যাল মিডিয়াতে বেরিয়ে যেতেই তা ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। বোঝাই যাচ্ছে, দুই তারকার অনুরাগীকুল অধীর আগ্রহে রয়েছেন ছবির জন্য।   শাহরুখ-কাজল জুটির পর শাহরুখ-দীপিকা জুটি সকলের অত্যন্ত প্রিয়।

অন্যদিকে শাহরুখের শেষ কয়েকটি ছবি বক্স অফিসে সাফল্যের মুখ দেখেনি, এই ছবির দিকে তাই সকলেই তাকিয়ে। বিশেষ করে তাঁর অনুরাগীরা। দীপিকার সঙ্গে তাঁর সব ছবি সফল। তাই সকলেই আশা করছে এই ছবি দিয়ে বাদশা আবার স্বমহিমায় ফিরবেন।

ছবির প্রযোজকও ছবিতে লগ্নি করছেন মন খুলে। তাই তো স্পেনের সবচেয়ে ব্যয়বহুল লোকেশনে ছবির গান শুট করতেও পিছপা হচ্ছেন না আদিত্য চোপড়া। ম্যালোর্কা বিশ্বের অন্যতম দামী বেড়ানোর জায়গা। সেখানেই ছবির একটি গানের শুট শেষ করে টিম ‘পাঠান’ যাবে ক্যাডিজ আর জেরেজ-এ। সূত্রের খবর, এখানে কিছু অ্যাকশন দৃশ্যের শুটিং হবে। তার জন্য দু’জনেই কঠিন প্রস্তুতি নিচ্ছেন। ২৭ মার্চ শেষ পর্যায়ের শুটিং হবে এখানে। পরিচালক সিদ্ধার্থ আনন্দও এই ছবিতে শাহরুখ-দীপিকাকে নিয়ে বড় ভাবনায় কাজ করছেন। তাই তো আন্তর্জাতিক স্তরে গিয়ে ছবির শুটিং করছেন।

আগামী বছর প্রজাতন্ত্র দিবসে মুক্তি পাওয়ার কথা ঘোষণা করা হয়েছে। বড়পর্দায় খুব বড় আকারেই আসতে চলেছে ‘পাঠান’। শাহরুখের অন্যতম লাকি প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মস বিশাল খরচ করছে এই ছবির পিছনে। তাঁদের অন্যতম বিগ বাজেট ছবি হতে চলেছে ‘পাঠান’-,সেটা আন্দাজ করাই যাচ্ছে। প্রায় ৪ বছর পর কিং খান পর্দায় ফিরছেন। তাঁর পুরোনা জাদু এবার দর্শকের মন কতটা জয় করতে পারে, সেটাই দেখার। ছবিতে অন্যান্য চরিত্রে অভিনয় করছেন জন আব্রাহম, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রাণা প্রমুখ। শোনা যাচ্ছে, একটি ক্যামিও চরিত্রে সলমন খানও থাকবেন।

আরও পড়ুন- Exclusive-Saswata Chattopadhyay: বাংলা সিনেমার ভবিষ্যৎ নিয়ে কথা বাড়িয়ে লাভ নেই: শাশ্বত চট্টোপাধ্যায়

আরও পড়ুন- Vivek Agnihotri and Pallavi Joshi: তাঁর ছবির বিরুদ্ধে ফতোয়া জারি হবে বলেও আশঙ্কিত ছিলেন ‘দ্য কাশ্মীর ফাইল’-এর পরিচালক

আরও পড়ুন- Abhishek Chatterjee Demise: দাদা অভিষেকের আকস্মিক মৃত্যু, ছবি আঁকড়েই ঘুরে দাঁড়ানোর চেষ্টা রচনার

Follow Us
'সংশোধন সবসময় গণতন্ত্রের সৌন্দর্য্য', সংসদে বললেন প্রধানমন্ত্রী
'সংশোধন সবসময় গণতন্ত্রের সৌন্দর্য্য', সংসদে বললেন প্রধানমন্ত্রী
মাতৃশক্তির পর যুবশক্তি ভরসা কার্ড প্রকাশ বিজেপির, কী কী সুবিধা মিলবে?
মাতৃশক্তির পর যুবশক্তি ভরসা কার্ড প্রকাশ বিজেপির, কী কী সুবিধা মিলবে?
তৃণমূল প্রার্থীর হয়ে ভোটের প্রচার স্কুল পড়ুয়াদের, জাস্ট দেখুন
তৃণমূল প্রার্থীর হয়ে ভোটের প্রচার স্কুল পড়ুয়াদের, জাস্ট দেখুন
অ্যাপ ক্যাবে ধাক্কা মেরে ফুটপাথে উঠল গাড়ি,দুমড়ে-মুচড়ে ছাড়খাড়
অ্যাপ ক্যাবে ধাক্কা মেরে ফুটপাথে উঠল গাড়ি,দুমড়ে-মুচড়ে ছাড়খাড়
লোকসভায় আসন পুনর্বিন্যাস পদ্ধতি নিয়ে আপত্তি বিরোধীদের
লোকসভায় আসন পুনর্বিন্যাস পদ্ধতি নিয়ে আপত্তি বিরোধীদের
লোকসভায় মহিলা সংরক্ষণ বিল নিয়ে তুমুল তরজা, বিরোধীদের পাল্টা জবাব শাহের
লোকসভায় মহিলা সংরক্ষণ বিল নিয়ে তুমুল তরজা, বিরোধীদের পাল্টা জবাব শাহের
তৃণমূলকে টার্গেট করা হচ্ছে, বড় অভিযোগ মমতার, শুনুন
তৃণমূলকে টার্গেট করা হচ্ছে, বড় অভিযোগ মমতার, শুনুন
সংসদে বিশেষ অধিবেশন, মহিলা সংরক্ষণ বিল ছাড়াও পেশ হবে আরও ২টি বিল
সংসদে বিশেষ অধিবেশন, মহিলা সংরক্ষণ বিল ছাড়াও পেশ হবে আরও ২টি বিল
'তোর মালিককে হারাব', কেন বলে উঠলেন শুভেন্দু?
'তোর মালিককে হারাব', কেন বলে উঠলেন শুভেন্দু?
'তোর মালিককে হারাব', TMC-BJP হুঁশিয়ারির স্লোগানের মাঝেই হুঁশিয়ারি
'তোর মালিককে হারাব', TMC-BJP হুঁশিয়ারির স্লোগানের মাঝেই হুঁশিয়ারি