AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bhatpara: দোল খেলে গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে গেলেন চার জন

দোল খেলা শেষ করে গঙ্গাস্নান করতে নেমেছিল দুই যুবক এক যুবতী। তিনজন ভাটপাড়া বলরাম সরকার গঙ্গার ঘাটে স্নান করতে নেমেছিল। সেই সময় তিনজনই জলে তলিয়ে যায়। সেই সময়ে গঙ্গাপাড়ে বসেছিলেন সৌরভ সরকার নামে এক যুবক। ওই তিনজনকে বাঁচাতে তিনিও  গঙ্গায় ঝাঁপ দেন। কিন্তু তিন জনের নাগাল পাননি, তিনিও তলিয়ে যান।

Bhatpara: দোল খেলে গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে গেলেন চার জন
ভেঙে পড়েছেন পরিজনরাImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Mar 04, 2026 | 7:39 AM
Share

উত্তর ২৪ পরগনা: দোল খেলা শেষ হওয়ার পর ৫-৬ জন বন্ধু মিলে গিয়েছিলেন গঙ্গায় স্নান করতে। কিন্তু সাঁতার কেটে ঘাট থেকে কিছুটা দূরে যেতেই নিখোঁজ হয়ে যান চার জন। এখনও পর্যন্ত তাঁদের খোঁজ পাওয়া যায়নি। ঘটনাটি ঘটেছে ভাটপাড়ার বলরাম সরকার গঙ্গার ঘাটে। ডুবুরি নামিয়ে রাত সন্ধ্যার আগে পর্যন্ত তল্লাশি চালানো হয়। আজ ফের তল্লাশি হবে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দোল খেলা শেষ করে গঙ্গাস্নান করতে নেমেছিল দুই যুবক এক যুবতী। তিনজন ভাটপাড়া বলরাম সরকার গঙ্গার ঘাটে স্নান করতে নেমেছিল। সেই সময় তিনজনই জলে তলিয়ে যায়। সেই সময়ে গঙ্গাপাড়ে বসেছিলেন সৌরভ সরকার নামে এক যুবক। ওই তিনজনকে বাঁচাতে তিনিও  গঙ্গায় ঝাঁপ দেন। কিন্তু তিন জনের নাগাল পাননি, তিনিও তলিয়ে যান।

জানা গিয়েছে, প্রথম দুই যুবক সৈকত নন্দী (৩২)এবং সৌরভ নন্দী (২৭)। তাঁরা ভাটপাড়া পৌরসভায় ৩৪ নম্বর ওয়ার্ডের মাদরাল গভর্মেন্ট কলোনি এলাকার বাসিন্দা।  দীপশিখা দাস রজক  নামে বছর কুড়ির ওই যুবতী কলকাতার বাসিন্দা বলে জানা গিয়েছে। এই তিনজনকেই বাঁচাতে গিয়েছিলেন সৌরভ সরকার, তিনি ভাটপাড়া পৌরসভা ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। কান্নায় ভেঙে পড়েছেন সৌরভের মা। তিনি বলেন, “আমার ছেলে বিকালে একটু ঘুরতে ঘুরতে এখানে এসে বসে মাঝেমধ্যে। আমার বাড়ির সামনেই। ওদের তিন জনকে ডুবে যেতে দেখেছিল। তাই ও বাঁচাতে যায়, এখন পুলিশ বলছে, কাউকেই খুঁজে পাওয়া যাচ্ছে না।” খবর পেয়ে ভাটপাড়া থানার বিশাল বাহিনী ঘটনাস্থলে যায়। এই ঘটনায় পুলিশের গাফিলতির কথা তুলে ধরলেন ভাটপাড়া বিধায়ক পবন সিং।