AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

KKR : রাহানের জরিমানা, প্লে-অফ খেলার স্বপ্ন ক্ষীণ হচ্ছে নাইটদের!

IPL 2026 : গতকাল ১৯৩ রান তাড়া করতে নেমে ৯০/৬ হয়ে গিয়েছিল কেকেআর। সেখান থেকে ম্যাচে ফেরার চেষ্টা করেছিল কেকেআর। স্কোরবোর্ডে রান তোলার চেষ্টা করছিলেন রমনদীপ সিং ও রোভম্যান পাওয়েল। তবে শেষ ওভারের আগে সেই ভাবে দ্রুত রান তুলতে পারলেন না তাঁরা। ফলে, ১৬০ রানেই থামতে হল নাইটদের। কিন্তু এই মুহূর্তে কেকেআরের পয়েন্ট টেবিলে যা অবস্থা, তাতে প্লে অফ রীতিমত বহুত দূর কেকেআরের জন্য।

KKR : রাহানের জরিমানা, প্লে-অফ খেলার স্বপ্ন ক্ষীণ হচ্ছে নাইটদের!
আদৌ শেষ চারে যাবে কেকেআর ?Image Credit: PTI
| Edited By: | Updated on: Apr 15, 2026 | 12:36 PM
Share

কলকাতা: শেষবার কবে এই দৃশ্য দেখেছেন কেকেআর সমর্থকেরা, সত্যিই মনে পড়ছে না। ৫ ম্যাচ খেলে ৪ ম্যাচে হার, একটি বৃষ্টির জন্য বাতিল। মাত্র ১ পয়েন্ট জুটেছে কপালে। গতকাল চেন্নাইয়ের কাছে হেরেছে ৩২ রানে। স্বাভাবিকভাবেই এই ম্যাচের পর নিরাশ সমর্থকেরা। কিন্তু ক্রমাগত হারের মাঝে এবার শাস্তি পেলেন নাইট অধিনায়ক অজিঙ্ক রাহানে। বড় অঙ্কের জরিমানা করা হয়েছে তাঁকে।

আইপিএলের গভর্নিং কাউন্সিল একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, স্লো-ওভার রেটের কারণে জরিমানা করা হয়েছে নাইট অধিনায়কের। আইপিএলে এটাই প্রথম অপরাধ তাই আইপিএলের নিয়মের ২.২২ নং ধারা অনুযায়ী ১২ লক্ষ টাকা জরিমানা হয়েছে তাঁর। পরের বার যদি তিনি এক ভুল করেন, তাহলে এই জরিমানার অঙ্ক দ্বিগুন হয়ে যাবে। এই বিষয়ে রাহানে নিজে বলেছেন,”যদি শেষ অবধি একজন ব্যাটার থাকত, তাহলে আমাদের জেতার একটু সুযোগ থাকত। চেন্নাইয়ে ১৯০ রান বেশ ভাল। পাওয়ার প্লে-টাই দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দিয়েছে। সিএসকে পাওয়ার প্লে-র ভাল ব্যবহার করেছে।”

প্রথম একাদশ নিয়ে নাইট অধিনায়ক বলেছেন,”আমরা জিততে পারছি না ঠিক তবুও আমাদের মাথা উঁচু রাখতে হবে। বার বার ম্যাচের ফল আমাদের পক্ষে না এলে প্রথম একাদশ নিয়ে ভাবতে হবে। তবে আমরা ইতিবাচক থেকে সাহসী হয়েই পরবর্তী লক্ষ্যে এগোতে চাই। কার্তিক ত্যাগী খুব ভাল বল করেছে। প্রতি ম্যাচেই উন্নতি করছে ও। স্পিনাররাও ভাল বোলিং করছে। এরপরেও আমাদের ইতিবাচক থাকতে হবে।”

গতকাল ১৯৩ রান তাড়া করতে নেমে ৯০/৬ হয়ে গিয়েছিল কেকেআর। সেখান থেকে ম্যাচে ফেরার চেষ্টা করেছিল কেকেআর। স্কোরবোর্ডে রান তোলার চেষ্টা করছিলেন রমনদীপ সিং ও রোভম্যান পাওয়েল। তবে শেষ ওভারের আগে সেই ভাবে দ্রুত রান তুলতে পারলেন না তাঁরা। ফলে, ১৬০ রানেই থামতে হল নাইটদের। কিন্তু এই মুহূর্তে কেকেআরের পয়েন্ট টেবিলে যা অবস্থা, তাতে প্লে অফ রীতিমত দূর অস্ত কেকেআরের জন্য।

Follow Us