AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata Municipal Corporation: রাতের অন্ধকারে কলকাতা পুরসভা থেকে নথি সরানোর চেষ্টা? গুরুতর অভিযোগ বিজেপি কাউন্সিলরের

Kolkata Municipal Corporation file removal allegation: ইতিমধ্যেই পুরসভার সচিবের কাছে কাছে অভিযোগ মৌখিক অভিযোগ করেছেন তিনি। রাতের নিরাপত্তা আরও বাড়ানো হোক, এই দাবিও জানিয়েছে। পুর সচিব কিশোর কুমার বিশ্বাসকে নিয়ে পুরসভার ট্রেজারি বিল্ডিংয়ে হানাও দেন বিজেপি কাউন্সিলর।

Kolkata Municipal Corporation: রাতের অন্ধকারে কলকাতা পুরসভা থেকে নথি সরানোর চেষ্টা? গুরুতর অভিযোগ বিজেপি কাউন্সিলরের
কী বলছেন সন্তোষ পাঠক? Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: May 24, 2026 | 7:10 AM
Share

কলকাতা: কলকাতা পুরসভা থেকে নথি সরানো হচ্ছে বলে অভিযোগ। বেআইনি নির্মাণের মধ্যে পুরসভা থেকে একের পর এক নোটিস পাঠানোর ধ্যেই এবার গুরুতর অভিযোগ বিজেপি নেতা তথা ৪৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্তোষ পাঠকের। ট্রেজারি বিল্ডিং-এর জড়ো করে রাখা বস্তাবন্দি নথি রাতের অন্ধকারে সরিয়ে ফেলা হতে পারে বলে আশঙ্কা সন্তোষ পাঠকের। নেপথ্যে তৃণমূলের হাত, সন্দেহ বিজেপি নেতার। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক আঙিনাতেও চর্চা শুরু হয়েছে। 

ইতিমধ্যেই পুরসভার সচিবের কাছে কাছে অভিযোগ মৌখিক অভিযোগ করেছেন তিনি। রাতের নিরাপত্তা আরও বাড়ানো হোক, এই দাবিও জানিয়েছে। পুর সচিব কিশোর কুমার বিশ্বাসকে নিয়ে পুরসভার ট্রেজারি বিল্ডিংয়ে হানাও দেন বিজেপি কাউন্সিলর। তাঁর দাবি, পুরসভার কর্মী ও আধিকারিকদের থেকে তিনি স্পষ্ট বার্তা পেয়েছেন যে তৃণমূল জমানায় যে সব অবৈধ কাজকর্ম হয়েছে তার ফাইল প্রতিটি রাতে পাচার হয়ে যাচ্ছে তৃণমূলের ইন্ধনে। 

প্রসঙ্গত, বিগত কয়েকদিন ধরেই একেবারে টালমাটাল অবস্থা কলকাতা পুরসভার। সম্প্রতি পূর্ব ঘোষিত অধিবেশন বাতিল ঘিরে বিস্তর টানাপোড়েন হয়েছিল। পুর কমিশনারের বিরুদ্ধে সুর চড়িয়েছিল তৃণমূল। এরইমধ্যে এবার সন্তোষ পাঠাকের অভিযোগ ঘিরে শোরগোল। সন্তোষ পাঠক বলছেন, “চার থেকে পাঁচ দিনধরে আমার কাছে খবর আসছিল। এখানেই বিভিন্ন বিভাগ থেকে নথি সরিয়ে ভিতরেই অন্যত্র রাখা হচ্ছে। রাতেই সেগুলি নিয়ো যাওয়ার পরিকল্পনাও করা হয়েছে। সেই খবর আমি সচিবকে দিয়েছি। আগে ওরা নবান্ন থেকে সব সরাতে চেয়েছিল। কিন্তু ওখানে তো সিআরপিএফ ছিল। এখানে তো নেই। ভোটের আগে বিল্ডিং ডিপার্টমেন্ট থেকে তো ২০০-৩০০ প্ল্যান বেরিয়েছে নিয়ন বহির্ভূতভাবে। হতে পারে এখন সেগুলি সরানোর চেষ্টা হচ্ছে।”  

Follow Us
'এতদিনে অন্তত ৫০ জন...', বিচারের আশায় দিন গুনছেন তিলোত্তমার বাবা-মা
'এতদিনে অন্তত ৫০ জন...', বিচারের আশায় দিন গুনছেন তিলোত্তমার বাবা-মা
বিজেপির দরজা কাদের জন্য খুলবে? স্পষ্ট করে দিলেন শমীক
বিজেপির দরজা কাদের জন্য খুলবে? স্পষ্ট করে দিলেন শমীক
ঠিক কত ঘণ্টা হোমওয়ার্ক করাতে পারবেন সন্তানকে? কী বলছে নতুন নিয়ম
ঠিক কত ঘণ্টা হোমওয়ার্ক করাতে পারবেন সন্তানকে? কী বলছে নতুন নিয়ম
পেশাটাই কি সব? বিকাশ মামলা লড়ায় কী বললেন কান্তি গঙ্গোপাধ্যায়
পেশাটাই কি সব? বিকাশ মামলা লড়ায় কী বললেন কান্তি গঙ্গোপাধ্যায়
দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল কাউন্সিলরের রহস্যমৃত্যু
দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল কাউন্সিলরের রহস্যমৃত্যু
কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাসভবনে গিয়ে বৈঠক BJP-র রাজ্য সভাপতির
কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাসভবনে গিয়ে বৈঠক BJP-র রাজ্য সভাপতির
যুবভারতীর সামনে থেকে সরল 'অদ্ভুত' মূর্তি
যুবভারতীর সামনে থেকে সরল 'অদ্ভুত' মূর্তি
তৃণমূল কাউন্সিলরের বাড়িতে সরকারি ত্রিপলের ছড়াছড়ি
তৃণমূল কাউন্সিলরের বাড়িতে সরকারি ত্রিপলের ছড়াছড়ি
সরকারি জমি হাতিয়ে নিলেন তৃণমূল নেতা? জাস্ট দেখুন
সরকারি জমি হাতিয়ে নিলেন তৃণমূল নেতা? জাস্ট দেখুন
প্রাথমিকভাবে ৬ কোটি মানুষ আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন: শুভেন্দু
প্রাথমিকভাবে ৬ কোটি মানুষ আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন: শুভেন্দু