AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘ভিলেন তবে আপনিই’! ঐশ্বর্যার সঙ্গে অভিষেকের কীর্তিতে চতুর্দিকে ধিক্কার

Aishwarya Rai Bachchan: মাস কয়েক ধরেই শোনা যাচ্ছিল কিছুই নাকি ভাল যাচ্ছে না অভিষেক ও ঐশ্বর্যার মধ্যে। নেপথ্যে দায়ী কে? তা নিয়ে চলছে বিস্তর আলোচনাও। এও শোনা যাচ্ছে মেয়েকে নিয়ে নাকি একা মায়ের কাছে থাকছেন বিশ্বসুন্দরী। অভিষেকের এই পোস্ট যেন সেই জল্পনাতেই ঢেলেছে ঘি। যদিও এই নিয়ে কোনও মন্তব্য করতে দেখা যায়নি বচ্চন পরিবারের কাউকেই।

'ভিলেন তবে আপনিই'! ঐশ্বর্যার সঙ্গে অভিষেকের কীর্তিতে চতুর্দিকে ধিক্কার
ঐশ্বর্যার সঙ্গে অভিষেকের কীর্তিতে চতুর্দিকে ধিক্কার
| Updated on: Mar 17, 2024 | 8:07 PM
Share

ব্যাপক সমালোচনা মুখে অভিষেক বচ্চন। দিদি শ্বেতা নন্দাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে এভাবে কটাক্ষের মুখোমুখি হতে হবে তাঁকে, তা হয়তো নিজেও ধারণা করতে পারেননি জুনিয়র বি। কী ঘটেছে? কেন নেটিজেনদের তীব্র নিন্দের মুখে এভাবে পড়তে হল তাঁকে? আজ অর্থাৎ রবিবার শ্বেতা নন্দা ৫০ বছর পূর্ণ করলেন। সেই উপলক্ষে দিদির জন্য এক মন উজাড় করা খোলাচিঠি লিখেছিলেন অভিষেক। বচ্চন পরিবারের একান্ত ব্যক্তিগত কিছু ছবি, কিছু মুহূর্তে শেয়ার করে অভিষেক লেখেন, “শ্বেতা দিদি, শুভ জন্মদিন। হয়তো কোনওদিন বলা হয়নি, কোনওদিন প্রকাশও করতে পারিনি, কিন্তু আমার গোটা জগৎই তোমাকে ঘিরে। তোমায় ভীষণ ভালবাসি।” ভাইকে পাল্টা উত্তর দেন দিদিও। লেখেন, “আমায় কাঁদাবে নাকি? বন্ধ কর। অনেক ভালবাসি। খিদে পেয়েছে। লাঞ্চের জন্য অপেক্ষা করছি। তাড়াতাড়ি ফেরো।”

আর এতেই রেগে গিয়েছেন ঐশ্বর্যার ভক্তরা। একজন লিখেছেন, “বাবার বেলায় এত বড় পোস্ট, দিদির বেলায় এত মিষ্টি লেখা, আর ঐশ্বর্যার সময় শুধু একটা ছবি দিয়ে সব শেষ? এত নোংরা ব্যবহার কেন?” আর এক নেটিজেনের বক্তব্য, “কিছু দিন ধরেই শুনছি, আপনাদের সম্পর্ক বিশেষ ভাল যাচ্ছে না। কে দায়ী বোঝা যাচ্ছিল না কিছুতেই, এখন তো মনে হচ্ছে ভিলেন আপনিই। স্ত্রীর জন্মদিনে এমন পোস্ট তো করতে দেখি না আপনাকে!”

মাস কয়েক ধরেই শোনা যাচ্ছিল কিছুই নাকি ভাল যাচ্ছে না অভিষেক ও ঐশ্বর্যার মধ্যে। নেপথ্যে দায়ী কে? তা নিয়ে চলছে বিস্তর আলোচনাও। এও শোনা যাচ্ছে মেয়েকে নিয়ে নাকি একা মায়ের কাছে থাকছেন বিশ্বসুন্দরী। অভিষেকের এই পোস্ট যেন সেই জল্পনাতেই ঢেলেছে ঘি। যদিও এই নিয়ে কোনও মন্তব্য করতে দেখা যায়নি বচ্চন পরিবারের কাউকেই।

v

Follow Us