AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Firhad Hakim: ঋতব্রত শিবিরের নতুন বিধায়কদের প্রশিক্ষক ফিরহাদ, কী শেখালেন?

Firhad Hakim trains new TMC MLAs: ফিরহাদ হাকিমের অবস্থান নিয়ে এদিন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ বলেন, "ববিদা রাজনীতিতে অনেক সিনিয়র। তাঁকে নিয়ে কিছু বলব না। তবে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে অনেক স্নেহ করেন। তাঁকে অনেক দায়িত্ব দিয়েছিলেন। এখন বিধানসভায় ঢুকেই ববিদা দেখি বাঁ দিকে চলে যাচ্ছেন।"

Firhad Hakim: ঋতব্রত শিবিরের নতুন বিধায়কদের প্রশিক্ষক ফিরহাদ, কী শেখালেন?
বিধানসভার বিরোধী দলনেতার ঘরে প্রশিক্ষণ শিবির (প্রতীকী ছবি)Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jun 20, 2026 | 12:15 AM
Share

কলকাতা: তিনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের সঙ্গে রয়েছেন। গতকাল বিধানসভার অধিবেশনেই কার্যত স্পষ্ট হয়ে গিয়েছে। বিধানসভার অন্দরে বসেছিলেন ঋতব্রতদের সঙ্গে। এবার তৃণমূলের ঋতব্রত শিবিরের নতুন বিধায়কদের প্রশিক্ষকের ভূমিকায় দেখা গেল কলকাতা বন্দরের তৃণমূল বিধায়ক ফিরহাদ হাকিমকে। শুক্রবার বিধানসভার অধিবেশন শেষে বিরোধী দলনেতার ঘরে নতুন বিধায়কদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছিলেন ঋতব্রত। সেখানেই প্রশিক্ষকের ভূমিকায় দেখা গেল ফিরহাদকে।

বিধানসভায় তৃণমূল এখন দুই শিবিরে বিভক্ত। ঋতব্রত, সন্দীপন সাহাদের ‘নব তৃণমূল ব্লকে’ অনেকেই প্রথমবার বিধায়ক হয়েছেন। বিধানসভার নিয়ম কানুন, বক্তৃতা করার ধরন, দৃষ্টি আকর্ষণ প্রস্তাব কীভাবে আনতে হয়, প্রশ্নোত্তর পর্ব কীভাবে অংশ নিতে হয়, উল্লেখ পর্বে কী কী বিষয় উল্লেখ করা যায়, এই সব-সহ নানা খুঁটিনাটি বিষয় নিয়ে এদিন প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বিধানসভায় তাঁর ঘরে এদিন নতুন বিধায়কদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছিলেন। ঘণ্টা দুয়েকের বেশি প্রশিক্ষণ শিবির চলে। পরে ঋতব্রত জানান, নতুন বিধায়কদের এই প্রশিক্ষণ শিবিরে প্রশিক্ষক হিসেবে ছিলেন ফিরহাদ। প্রথমবার বিধায়ক হলেও প্রশিক্ষকের ভূমিকায় দেখা গিয়েছে ঋতব্রতকেও। রাজ্যসভার সাংসদ হিসেবে তাঁর দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। এদিন কসবার বিধায়ক জাভেদ খানকেও প্রশিক্ষকের ভূমিকায় দেখা গিয়েছে।

ভোটে ভরাডুবির পর তৃণমূল যখন তাসের ঘরের মতো ভেঙে পড়ছে, তখন গত কয়েকদিন ধরে ফিরহাদ অবস্থান নিয়ে জোর জল্পনা চলছিল। রাজনীতির ময়দানে ববি নামে বেশি পরিচিত কলকাতা বন্দরের বিধায়ক ফিরহাদ। সেই ববি হাকিম গত ৮ জুন বিধানসভায় বিরোধী দলনেতার ঘরে গিয়ে ঋতব্রতর সঙ্গে ঘণ্টাখানেকের বৈঠক করেছিলেন। তাঁকে ঋতব্রতর ঘরে নিয়ে গিয়েছিলেন তৃণমূলের আর এক বিক্ষুব্ধ বিধায়ক সন্দীপন সাহা। বৈঠক থেকে বেরিয়ে কোনও মন্তব্য করেননি ফিরহাদ। কয়েকদিন আগে ফের বিধানসভায় ঋতব্রতর ঘরে বৈঠকে দেখা যায় কলকাতা বন্দরের বিধায়ককে। ববি হাকিম তাঁদের সঙ্গে রয়েছেন কি না জানতে চাওয়ায় ঋতব্রত বলেছিলেন, কোনও ব্যক্তিকে নিয়ে মন্তব্য করবেন না। তবে গতকাল বিধানসভায় ঋতব্রত-সহ তৃণমূলের বিক্ষুব্ধ বিধায়করা যেখানে বসেছিলেন, সেখানে বসতে দেখা যায় ফিরহাদকে। স্পষ্ট বার্তা দিয়ে দেন, তিনি বিক্ষুব্ধদের সঙ্গে রয়েছেন। আর এদিন ঋতব্রত শিবিরের নতুন বিধায়কদের প্রশিক্ষণ দিলেন ববি।

কী বললেন কুণাল?

ফিরহাদ হাকিমের অবস্থান নিয়ে এদিন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ বলেন, “ববিদা রাজনীতিতে অনেক সিনিয়র। তাঁকে নিয়ে কিছু বলব না। তবে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে অনেক স্নেহ করেন। তাঁকে অনেক দায়িত্ব দিয়েছিলেন। এখন বিধানসভায় ঢুকেই ববিদা দেখি বাঁ দিকে চলে যাচ্ছেন।”

Follow Us
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?