AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘কিছু ফেসবুকি সিপিএম ঝাঁপিয়ে পড়ে…’, দলকেই একহাত ‘বুদ্ধপন্থী’ জিতুর!

Jeetu Kamal: জিতু কামাল-- সিপিআইএম হিসেবেই পরিচিত ছিল এযাবৎ। তবে গত মাসের ৮ তারিখ বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুর দিন সামাজিক মাধ্যমে জিতু ঘোষণা করেন সিপিআইএম ছাড়ছেন তিনি। কারণ হিসেবে তিনি জানিয়েছিলেন, বামপন্থী নয় তিনি বুদ্ধপন্থী– সেই মানুষটাই যখন আর রইলেন না তখন দলের প্রতি দায়বদ্ধতা থেকেও মুক্ত জিতু।

'কিছু ফেসবুকি সিপিএম ঝাঁপিয়ে পড়ে...', দলকেই একহাত 'বুদ্ধপন্থী' জিতুর!
| Updated on: Sep 01, 2024 | 9:37 PM
Share

জিতু কামাল– সিপিআইএম হিসেবেই পরিচিত ছিল এযাবৎ। তবে গত মাসের ৮ তারিখ বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুর দিন সামাজিক মাধ্যমে জিতু ঘোষণা করেন সিপিআইএম ছাড়ছেন তিনি। কারণ হিসেবে তিনি জানিয়েছিলেন, বামপন্থী নয় তিনি বুদ্ধপন্থী– সেই মানুষটাই যখন আর রইলেন না তখন দলের প্রতি দায়বদ্ধতা থেকেও মুক্ত জিতু।

আজ যখন নির্যাতিতার বিচারের দাবিতে মহামিছিল অনুষ্ঠিত হচ্ছে শহরের বুকে, তখন একদা বামপন্থী জিতুই দুষলেন জিতু কামাল! আজকের মিছিলের আয়োজকরা বারবার একটাই দাবি জানাচ্ছিলেন। উচ্চকণ্ঠে তাঁরা বলছিলেন, এ প্রতিবাদ সাধারণের। বড় বড় ব্যানারে লেখা ছিল, ‘রাজার নীতি ভুল হয়েছে , তাই লড়াই সকলের, গেরুয়া লাল সবুজ নয়, এই মিছিল মানুষের’। সেই প্রসঙ্গই টেনে এনে এ দিন অর্থাৎ রবিবার সামাজিক মাধ্যমে জিতু লেখেন, “বলি,আজকের যে মহামিছিলে এত সংখ্যক মানুষের সমাগম,এই মিছিলটা কোন রাজনৈতিক দলের? প্রথম দিন যখন আমি বলেছিলাম দলমত নির্বিশেষে রাস্তায় নামুন, তখন কিছু ফেসবুকি সিপিএম ঝাঁপিয়ে পড়ে সমালোচনা করলেন। আজকে তো আবার দেখিয়ে দিলো শহরবাসী, পশ্চিমবাংলাবাসী। দলমত নির্বিশেষে অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠুন। টিএমসি সিপিআইএম দেখতে যাবেন না। অবশ্যই ধান্দাবাজদের চিহ্নিত করুন (যারা মমতা দেবীরও নয়, বিমানবাবুরও নয়, মোদীজীরও নয়। যেদিকে ভিড় সেদিকে ঝুঁকে পড়েন,আর নিজেরটা গুছিয়ে নেন) বাকি একটা দল তো রুটি সেঁকছে।” জিতুর মতে যে ঘৃণ্য ঘটনা ঘটেছে তাঁর বিরুদ্ধে সাধারণের মিছিলকে রাজনৈতিক রঙে রাঙিয়ে দেওয়া অনুচিৎ। তাঁর ওই মন্তব্যের পরিপ্রেক্ষিতে নানা প্রশ্নেরও সম্মুখীন হতে হয়েছে তাঁকে।

একজন যেমন লেখেন, “আপনি সম্পূর্ণ একটা অরাজনৈতিক মিছিল চাইছেন?” জিতুর উত্তর, “রাজনৈতিকভাবে যাদের মোকাবিলা করা দরকার আপনি করুন ,আপনাকে কেউ বারণ করছে না। কিন্তু যারা অরাজনৈতিকভাবে লড়াইটা করতে চাইছেন তাদেরকে কটাক্ষ করবেন না। এটাই আমার বক্তব্য। আমি অন্যায়ের প্রতিবাদ করতে চেয়েছি, চাইছি, চাইবো।” টলিপাড়ার মিছিলে হাঁটতে দেখা যায়নি জিতুকে। তবে প্রতিবাদে রাস্তায় নেমেছেন তিনি। নির্যাতিতার বিচারে রাজনীতির রঙ চাইছেন না তিনি। তাঁর মতে এ মিছিল মানুষের, এতদিন ধরে হয়ে আসা কদর্যতার উত্তর খোঁজার আদর্শ সময়।

Follow Us
হাইকোর্টে ধাক্কা, গণনা কর্মী সংক্রান্ত আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে TMC
হাইকোর্টে ধাক্কা, গণনা কর্মী সংক্রান্ত আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে TMC
আজ ডায়মন্ডহারবারের ৪টে বুথ ও মগরাহাটের ১১ বুথে আজ পুনর্নিবাচন
আজ ডায়মন্ডহারবারের ৪টে বুথ ও মগরাহাটের ১১ বুথে আজ পুনর্নিবাচন
'হারছে নিশ্চিত হয়েছে, তাই নাটক করছে', স্ট্রংরুম বিতর্কে দাবি দিলীপের
'হারছে নিশ্চিত হয়েছে, তাই নাটক করছে', স্ট্রংরুম বিতর্কে দাবি দিলীপের
আজ থেকেই গ্যাস বুকিংয়ে বড় বদল!
আজ থেকেই গ্যাস বুকিংয়ে বড় বদল!
ভোট মিটতেই বাড়ল বাণিজ্যিক সিলিন্ডারের দাম
ভোট মিটতেই বাড়ল বাণিজ্যিক সিলিন্ডারের দাম
বিজেপির কর্মশালায় দলের কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি রাজ্য নেতৃত্বও
বিজেপির কর্মশালায় দলের কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি রাজ্য নেতৃত্বও
গণনা কেন্দ্রে কী খেয়াল রাখতে হবে? বঙ্গ BJP-কে পাঠ দিল্লি নেতৃত্বের
গণনা কেন্দ্রে কী খেয়াল রাখতে হবে? বঙ্গ BJP-কে পাঠ দিল্লি নেতৃত্বের
টানা তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ, ইডি দফতর থেকে বেরিয়ে কী বললেন সুজিত?
টানা তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ, ইডি দফতর থেকে বেরিয়ে কী বললেন সুজিত?
ভোটের রেজাল্ট ৪ মে, কালই ভার্চুয়াল বৈঠক অভিষেকের!
ভোটের রেজাল্ট ৪ মে, কালই ভার্চুয়াল বৈঠক অভিষেকের!
দু'দিন পরই ফলঘোষণা, সবুজ, গেরুয়া নাকি লাল, কোন আবিরের বিক্রি বেশি?
দু'দিন পরই ফলঘোষণা, সবুজ, গেরুয়া নাকি লাল, কোন আবিরের বিক্রি বেশি?