AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মুখ্যমন্ত্রীর প্রচারে গিয়ে অসুস্থ অভিনেতা, শহরের বেসরকারি হাসপাতালে ভর্তি

ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ভোটের প্রচারে গিয়েছিলেন অভিনেতা সোহেল দত্ত। তবে রবিবার অসুস্থ হয়ে পড়েন তিনি। এতটাই অসুস্থ হয়ে যান যে মিন্টো পার্কের কাছে এক বেসরকারি হাসপাতালে চিকিত্‍সাধীন রয়েছেন অভিনেতা।

মুখ্যমন্ত্রীর প্রচারে গিয়ে অসুস্থ অভিনেতা, শহরের বেসরকারি হাসপাতালে ভর্তি
| Edited By: | Updated on: Apr 13, 2026 | 1:38 PM
Share

ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ভোটের প্রচারে গিয়েছিলেন অভিনেতা সোহেল দত্ত। তবে রবিবার অসুস্থ হয়ে পড়েন তিনি। এতটাই অসুস্থ হয়ে যান যে মিন্টো পার্কের কাছে এক বেসরকারি হাসপাতালে চিকিত্‍সাধীন রয়েছেন অভিনেতা।

ঠিক কী হয়েছিল? TV9 বাংলাকে সোহল জানালেন, ”পেটে যন্ত্রণা নিয়ে ভর্তি হয়েছি হাসপাতালে। ভোটের প্রচারে গিয়েছিলাম ভবানীপুরে। সারা দিন ঠিকভাবে খাওয়া হয়নি। অসুস্থতা এতটাই বেড়ে যায় যে, রবিবার হাসপাতালে ভর্তি হয়েছি। আজকে সারা দিন চিকিত্‍সকরা দেখবেন, শরীরের অবস্থা কী থাকে।”

সোহেল এই মুহূর্তে বাংলা ধারাবাহিকে কাজ করছেন। তাই শুটিং পর্বে কিছুটা সমস্যা হতে পারে। সোহেল বরাবরই সবুজ শিবিরের ঘনিষ্ঠ। তবে গত বিধানসভা নির্বাচনের সময়ে তাঁকে গেরুয়া শিবিরের ঘনিষ্ঠ হতে দেখা গিয়েছিল। এই বছর সবুজ শিবিরের হয়ে প্রচারে বেশ কিছু টলিপাড়ার মুখকে দেখা যাচ্ছে। সবুজ শিবিরে যোগ দেওয়ার পর কোয়েল মল্লিক ভোটের প্রচার করছেন। তৃণা সাহা, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, সৌমিতৃষা কুণ্ডু, ইমন চক্রবর্তীর মতো ব্যক্তিত্বদের দেখা গিয়েছে সবুজ শিবিরের প্রার্থীদের হয়ে ভোটের প্রচারে। গেরুয়া শিবির থেকে সবুজ শিবিরে যোগ দেওয়ার পর পার্নো মিত্র প্রচার সেরেছেন নোয়াপাড়াতে।

এমনিতে অভিনয় জগতের প্রার্থীর সংখ্যা এবারের বিধানসভা নির্বাচনে তুলনায় কম। তবে গেরুয়া, সবুজ, লাল তিন শিবিরের জন্যই অভিনেতা-অভিনেত্রীরা অনেকে প্রচার করছেন। সোহেলের প্রেমিকা তিয়াশা লেপচা এবার ভোটে সবুজ শিবিরের হয়ে প্রার্থী হতে পারেন, এমন জল্পনা ছিল। তবে শেষ অবধি তাঁকে প্রার্থী হতে দেখা যায়নি।

Follow Us
'বীরভূমে এবার ১১-তে ১১!', বঙ্গজয়ের সংকল্প অমিত শাহের
'বীরভূমে এবার ১১-তে ১১!', বঙ্গজয়ের সংকল্প অমিত শাহের
'নাকা চেকিংয়ে শ্রীময়ীর সঙ্গে 'ভয়ঙ্কর' ঘটনা, নিন্দা করলেন মুখ্যমন্ত্রী
'নাকা চেকিংয়ে শ্রীময়ীর সঙ্গে 'ভয়ঙ্কর' ঘটনা, নিন্দা করলেন মুখ্যমন্ত্রী
আজ থেকে শুরু ট্রাইব্যুনাল, কী সিদ্ধান্ত নেওয়া হবে?
আজ থেকে শুরু ট্রাইব্যুনাল, কী সিদ্ধান্ত নেওয়া হবে?
বাংলায় 'টুকরে টুকরে গ্য়াং'-র সমর্থক? বিস্ফোরক কথা মোদীর মুখে
বাংলায় 'টুকরে টুকরে গ্য়াং'-র সমর্থক? বিস্ফোরক কথা মোদীর মুখে
বেলডাঙাতে ট্রেন লক্ষ্য করে পাথর ছুড়ল কে? ভোটের আগেই তীব্র উত্তেজনা
বেলডাঙাতে ট্রেন লক্ষ্য করে পাথর ছুড়ল কে? ভোটের আগেই তীব্র উত্তেজনা
ভোটার লিস্ট তো ফ্রিজ! ট্রাইবুনালে কি ২৭ লক্ষের ভোটাধিকার ফিরবে?
ভোটার লিস্ট তো ফ্রিজ! ট্রাইবুনালে কি ২৭ লক্ষের ভোটাধিকার ফিরবে?
'জ্যাঠতুতো ভাই-বোনের শাসনে থাকতে হয়', খেতে বসে কারণ জানালেন রুদ্রনীল
'জ্যাঠতুতো ভাই-বোনের শাসনে থাকতে হয়', খেতে বসে কারণ জানালেন রুদ্রনীল
'২০১৭ সালের আগে বাংলা ও উত্তর প্রদেশের মিল ছিল', কেন বললেন যোগী?
'২০১৭ সালের আগে বাংলা ও উত্তর প্রদেশের মিল ছিল', কেন বললেন যোগী?
মহিলারা ঝাঁটা দেখানোয় কী বললেন বিজেপি প্রার্থী জিতেন্দ্র?
মহিলারা ঝাঁটা দেখানোয় কী বললেন বিজেপি প্রার্থী জিতেন্দ্র?
১০,০০০ টাকার বেশি অনলাইনে পাঠালেই আটকে যাবে?
১০,০০০ টাকার বেশি অনলাইনে পাঠালেই আটকে যাবে?