AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘…বারবার করবে’, কার উদ্দেশ্যে এ কথা লিখলেন নীলাঞ্জনা?

বছর শেষেও বিতর্ক জারি। প্রায় অনেকগুলো মাস হতে চলল ইন্ডাস্ট্রির অন্দরে গুঞ্জন অভিনেতা যিশু সেনগুপ্তর সংসার ভাঙছে। তাঁর স্ত্রী নীলাঞ্জনা সেনগুপ্ত এবং দুই মেয়ে আলাদা থাকছেন। নীলাঞ্জনা অনেক দিন হল আর সেনগুপ্ত পদবী ব্যবহার করেন না। তার পর থেকেই সকলের সামনে আসে এই সমস্যা।

'...বারবার করবে', কার উদ্দেশ্যে এ কথা লিখলেন নীলাঞ্জনা?
| Edited By: | Updated on: Dec 23, 2024 | 12:38 PM
Share

বছর শেষেও বিতর্ক জারি। প্রায় অনেকগুলো মাস হতে চলল ইন্ডাস্ট্রির অন্দরে গুঞ্জন অভিনেতা যিশু সেনগুপ্তর সংসার ভাঙছে। তাঁর স্ত্রী নীলাঞ্জনা সেনগুপ্ত এবং দুই মেয়ে আলাদা থাকছেন। নীলাঞ্জনা অনেক দিন হল আর সেনগুপ্ত পদবী ব্যবহার করেন না। তার পর থেকেই সকলের সামনে আসে এই সমস্যা।

যদিও এখনও পর্যন্ত নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্য়ে কোনও কথা বলেননি তাঁরা। বরং নীলাঞ্জনা এবং যিশু নিজেদের ব্যক্তি জীবন নিয়ে আলোচনা হোক একেবারেই চান না। তবে নীলাঞ্জনার একের পর এক ইনস্টাগ্রাম স্টোরি অনেক কিছুই আভাস দেয়। বছর শেষেও অভিনেত্রী তথা প্রযোজকের পোস্টে দেখা গেল কটাক্ষের সুর। ২০ ডিসেম্বর মুক্তি পেয়েছে যিশু অভিনীত ছবি ‘খাদান’। সেই ছবি নিয়ে এখন জোর চর্চা টলিপাড়ায়।

দেবের সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন নায়ক। গত এক মাস ধরে গোটা বাংলা জুড়ে ছবির প্রচার সেরেছেন তাঁরা। যিশু-দেবের অভিনয় নিয়ে প্রশংসা চারিদিকে। এই পরিস্থিতিতে আবার নতুন পোস্ট করলেন নীলাঞ্জনা। নিজের ইনস্টাগ্রামের স্টোরিতে পোস্ট করে তিনি লিখেছেন, “মানুষ সম্পর্কে একটা বিষয় আমি শিখলাম। যদি একবার কেউ এমন একটা কাজ করে, তাহলে সে বার বার সেই কাজ করবে।” নীলাঞ্জনার এই পোস্ট দেখে অনেকই আন্দাজ করেছেন। তিনি বোধহয় পরোক্ষ ভাবে যিশুকে উদ্দেশ্য করেই এই পোস্ট করেছেন। তবে সত্যিই কি তাই? সেটা নিশ্চিত করে বলা মুশকিল। অনেক দিন হয়ে গেল যিশু নীলাঞ্জনাকে একসঙ্গে দেখা যায়নি। নিজের দুই মেয়ে, বোন ও তাঁর পরিবারকে নিয়ে জীবনকে গুছিয়ে নিয়েছেন তিনি। নিজের নতুন প্রযোজনা সংস্থার কাজে ব্যস্ত। অন্য দিকে যিশুও ব্যস্ত। একের পর এক ছবিতে অভিনয় করে চলেছেন তিনি।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?