AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

হাসপাতালেই শাহরুখ, কেমন আছেন তিনি? জানালেন বান্ধবী জুহি চাওলা

Shah Rukh Khan Health Updates: হাসপাতাল সূত্রে জানানো হয়েছিল, হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন শাহরুখ। মঙ্গলবার কেকেআর এবং সানরাইজ়ার্স হায়দ্রাবাদের আইপিএল ম্যাচ দেখতে গিয়েছিলেন তিনি। ম্যাচ শেষে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দর্শকের সঙ্গে দেখাও করেন সুপারস্টার। আহমেদাবাদের তামমাত্রা তখন ৪৫ ডিগ্রি সেলসিয়াস। প্রচণ্ড গরম সহ্য করতে পারেননি শাহরুখ।

হাসপাতালেই শাহরুখ, কেমন আছেন তিনি? জানালেন বান্ধবী জুহি চাওলা
শাহরুখ খান।
| Updated on: May 23, 2024 | 11:55 AM
Share

হাসপাতালে ভর্তি আছেন বলিউড-বাদশাহ শাহরুখ খান। আহমেদাবাদে কেকেআর (আইপিএল ক্রিকেট টিম কলকাতা নাইট রাইডার্স-কেকেআর-এর মালিক তিনি)-এর ম্যাচ দেখতে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। হিট স্ট্রোক হয়েছিল অভিনেতার। তারপর তাঁকে তড়িঘড়ি ভর্তি করা হয় হাসপাতালে। আহমেদাবাদের কেডি হাসপাতালে নিয়ে যাওয়া হয় শাহরুখ খানকে। এখন কেমন আছেন শাহরুখ? জানালেন বাদশাহর বান্ধবী, সহ-অভিনেত্রী এবং কেকেআর-এর সহ-মালকিন জুহি চাওলা।

বন্ধু শাহরুখকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন জুহি। সেখানে সেই সময় উপস্থিত শাহরুখের স্ত্রী গৌরী খানও। সংবাদমাধ্যমকে জুহি জানিয়েছেন, বুধবার রাত থেকে শারীরিক অবস্থা ভাল ছিল না শাহরুখের। কিন্তু বৃহস্পতিবার তিনি অনেকটাই সুস্থ। জুহি বলেছেন, “ঈশ্বরই বাঁচিয়ে দিয়েছে শাহরুখকে।” শাহরুখের দ্রুত আরোগ্য কামনা করেছেন শাহরুখ। সেই সঙ্গে এটাও তিনি জানিয়েছেন, রবিবার (২৬ মে, ২০২৪) দলকে উৎসাহ দিতে মাঠেও হাজির থাকতে পারেন শাহরুখ।

হাসপাতাল সূত্রে জানানো হয়েছিল, হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন শাহরুখ। মঙ্গলবার কেকেআর এবং সানরাইজ়ার্স হায়দ্রাবাদের আইপিএল ম্যাচ দেখতে গিয়েছিলেন তিনি। একা শাহরুখ নন, ম্যাচ দেখতে এসেছিলেন তাঁর কন্যা সুহানা খান, ছোট পুত্র আব্রাম খান এবং তাঁর ম্য়ানেজার পূজা দাদলানি। ম্যাচ শেষে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দর্শকের সঙ্গে দেখাও করেন সুপারস্টার। আহমেদাবাদের তামমাত্রা তখন ৪৫ ডিগ্রি সেলসিয়াস। প্রচণ্ড গরম সহ্য করতে পারেননি শাহরুখ।

Follow Us
দেখুন শওকতকে আদালতে তোলার সময় ঠিক কী অবস্থা হল
দেখুন শওকতকে আদালতে তোলার সময় ঠিক কী অবস্থা হল
রাজ্য গেমসের টাকা নিয়েও নয়ছয় করেছিলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ?
রাজ্য গেমসের টাকা নিয়েও নয়ছয় করেছিলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ?
আবাসে কাটমানির টাকা ফেরত চেয়ে পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও এলাকাবাসীর
আবাসে কাটমানির টাকা ফেরত চেয়ে পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও এলাকাবাসীর
উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানকে বেধড়ক মার উত্তেজিত জনতার
উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানকে বেধড়ক মার উত্তেজিত জনতার
ডাবল ইঞ্জিন সরকারের সুফল, রাজ্যে রেলে গতি আনার তোড়জোড়
ডাবল ইঞ্জিন সরকারের সুফল, রাজ্যে রেলে গতি আনার তোড়জোড়
একইদিনে বীরভূমের সিউড়ি ২ ব্লকের ৩ পঞ্চায়েত প্রধানের ইস্তফা
একইদিনে বীরভূমের সিউড়ি ২ ব্লকের ৩ পঞ্চায়েত প্রধানের ইস্তফা
আগের সরকার রেলের সঙ্গে কোনও সহযোগিতা করেনি: শুভেন্দু অধিকারী
আগের সরকার রেলের সঙ্গে কোনও সহযোগিতা করেনি: শুভেন্দু অধিকারী
আগের সরকার কোনও কাজেরই অনুমতি দিত না: রেলমন্ত্রী
আগের সরকার কোনও কাজেরই অনুমতি দিত না: রেলমন্ত্রী
বিস্তর অভিযোগ, ধরা পড়ার ভয়ে কোন গর্তে লুকিয়ে জাহাঙ্গির খান?
বিস্তর অভিযোগ, ধরা পড়ার ভয়ে কোন গর্তে লুকিয়ে জাহাঙ্গির খান?
মেয়র পদে ফিরহাদের পদত্যাগের পরই পুরবোর্ড ভাঙা নিয়ে জল্পনা
মেয়র পদে ফিরহাদের পদত্যাগের পরই পুরবোর্ড ভাঙা নিয়ে জল্পনা