AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IND vs AFG Test: শতরান গিল-রাহুলের, আফগানদের বিরুদ্ধে প্রথম দিনেই ছন্দে ভারত!

Indian Cricket: এই ভারতীয় দলের চিন্তা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ। অতীতে ভারতের ফল খুব খারাপ হওয়ায় এই মুহূর্তে ভারতের ফাইনাল খেলা অনিশ্চিত। তবে, ফাইনাল অবধি পৌঁছতে গেলেও এখন পরের পর ম্যাচ জিততে হবে টিম ইন্ডিয়াকে।

IND vs AFG Test: শতরান গিল-রাহুলের, আফগানদের বিরুদ্ধে প্রথম দিনেই ছন্দে ভারত!
নিজের টেস্ট কেরিয়ারের ১২তম সেঞ্চুরি পেলেন রাহুল।Image Credit: PTI
| Edited By: | Updated on: Jun 06, 2026 | 6:53 PM
Share

ভারত – ৩৬৮/৩ (৮৫) বনাম আফগানিস্তান

নিউ চণ্ডীগড়: দিন কয়েক আগেই শেষ হয়েছে আইপিএল (IPL 2026)। টানা দুই বার আইপিএলের খেতাব পেল আরসিবি (RCB)। এবার ফ্র্যাঞ্চাইজি লিগের যুদ্ধের পরেই শুরু হয়ে গিয়েছে দেশের জার্সিতে লড়াই। আজ থেকে নিউ চণ্ডীগড়ে শুরু হল আফগানিস্তানের (Afghanistan) বিরুদ্ধে একমাত্র টেস্ট। এই টেস্ট ডব্লিউটিসি সাইকেলের (WTC) অন্তর্ভুক্ত নয়। এবং প্রত্যাশা মতোই প্রথম দিনেই চালকের আসনে ভারতীয় দল।

টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক শুবমান গিল। তাঁর সিদ্ধান্ত যে ভুল নয়, তা প্রমাণ করতে মরিয়া ছিলেন দুই ওপেনার যশস্বী জয়সোয়াল এবং কেএল রাহুল। আজকের দলে অভিষেক হল মানব সুথারের। আফগানদের হয়েও এই টেস্ট ম্যাচে নেই রশিদ খানও। তবে দুর্ভাগ্যের শিকার হলেন যশস্বী। মহম্মদ সালিমের লেগ স্টাম্পের বাইরের বল খোঁচা মারতে গিয়ে আউট হলেন তিনি (২৪)। রাহুল নিজেও বার দুয়েক বেঁচে গেলেন ভাগ্যের ফেরে। এর মধ্যে একবার আফগান ফিল্ডাররা ডিআরএস না নেওয়ার ফলে আউট হয়েও ক্রিজে রইলেন রাহুল। আর একবার এলবিডব্লিউ হওয়ার পরেও আফগান বোলাররা আবেদন না করায় বেঁচে যান রাহুল। একই সঙ্গে করে গেলেন সেঞ্চুরিও। টেস্ট কেরিয়ারে নিজের ১২তম সেঞ্চুরি করলেন রাহুল। ১০০ রানের মাথায় আউট হলেন তিনি। ক্রিজে টিকে যাওয়া সত্ত্বেও সেঞ্চুরি করতে পারলেন না সাই সুদর্শন। তবে রান পেয়েছেন ক্যাপ্টেন শুবমান গিল। ১৪৩ বল খেলে ১০৩ রানে অপরাজিত প্রিন্স। এই নিয়ে ১১তম টেস্ট সেঞ্চুরি করলেন তিনি। তাঁর সঙ্গে অপরাজিত রয়েছেন ঋষভ পন্থও। আইপিএলে তাঁর ব্যর্থতা নিয়ে প্রশ্ন উঠেছিল। তাঁর উপর অসন্তুষ্ট ছিলেন কোচ গম্ভীরও। কিন্তু আজ ৫০ রানে অপরাজিত রয়েছেন ভারতীয় ক্রিকেটের ‘স্পাইডি’। প্রথম দিনের শেষে ভারতের স্কোর ৩ উইকেট হারিয়ে ৩৬৮ রান।

আফগানদের সব বোলারই সাদামাটা বোলিং করেছেন। ১ উইকেট পেয়েছেন জিয়াউর, ২টি উইকেট নিয়েছেন মহম্মদ সালিম। কিন্তু এই দলের চিন্তা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ। অতীতে ভারতের ফল খুব খারাপ হওয়ায় এই মুহূর্তে ভারতের ফাইনাল খেলা অনিশ্চিত। তবে, ফাইনাল অবধি পৌঁছতে গেলেও এখন পরের পর ম্যাচ জিততে হবে টিম ইন্ডিয়াকে। এই টেস্ট যেহেতু ডব্লিউটিসি চক্রের অন্তর্ভুক্ত নয়, তাই আশা করা হচ্ছে এই টেস্ট থেকেই শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রস্তুতি সেরে ফেলছে গম্ভীরের ভারত।

Follow Us
দেখুন শওকতকে আদালতে তোলার সময় ঠিক কী অবস্থা হল
দেখুন শওকতকে আদালতে তোলার সময় ঠিক কী অবস্থা হল
রাজ্য গেমসের টাকা নিয়েও নয়ছয় করেছিলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ?
রাজ্য গেমসের টাকা নিয়েও নয়ছয় করেছিলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ?
আবাসে কাটমানির টাকা ফেরত চেয়ে পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও এলাকাবাসীর
আবাসে কাটমানির টাকা ফেরত চেয়ে পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও এলাকাবাসীর
উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানকে বেধড়ক মার উত্তেজিত জনতার
উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানকে বেধড়ক মার উত্তেজিত জনতার
ডাবল ইঞ্জিন সরকারের সুফল, রাজ্যে রেলে গতি আনার তোড়জোড়
ডাবল ইঞ্জিন সরকারের সুফল, রাজ্যে রেলে গতি আনার তোড়জোড়
একইদিনে বীরভূমের সিউড়ি ২ ব্লকের ৩ পঞ্চায়েত প্রধানের ইস্তফা
একইদিনে বীরভূমের সিউড়ি ২ ব্লকের ৩ পঞ্চায়েত প্রধানের ইস্তফা
আগের সরকার রেলের সঙ্গে কোনও সহযোগিতা করেনি: শুভেন্দু অধিকারী
আগের সরকার রেলের সঙ্গে কোনও সহযোগিতা করেনি: শুভেন্দু অধিকারী
আগের সরকার কোনও কাজেরই অনুমতি দিত না: রেলমন্ত্রী
আগের সরকার কোনও কাজেরই অনুমতি দিত না: রেলমন্ত্রী
বিস্তর অভিযোগ, ধরা পড়ার ভয়ে কোন গর্তে লুকিয়ে জাহাঙ্গির খান?
বিস্তর অভিযোগ, ধরা পড়ার ভয়ে কোন গর্তে লুকিয়ে জাহাঙ্গির খান?
মেয়র পদে ফিরহাদের পদত্যাগের পরই পুরবোর্ড ভাঙা নিয়ে জল্পনা
মেয়র পদে ফিরহাদের পদত্যাগের পরই পুরবোর্ড ভাঙা নিয়ে জল্পনা