AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sreerampur Councillor: ‘৭ বৌ, ৫ রাজপ্রাসাদ’, এবার নতুন এক কাউন্সিলরকে নিয়ে পোস্টার, কে তিনি?

West Bengal: এরপর রাজ্যে পালাবদলের পর সেই কাউন্সিলরের বিরুদ্ধে সোচ্চার সাধারণ মানুষের একাংশ। এই দুর্নীতিগ্রস্ত কাউন্সিলরের বিরুদ্ধে এবার শ্রীরামপুর পুরসভার সামনে বিক্ষোভ দেখালেন তাঁরা। উত্তম রায়ের ছবিতে ডিম ছুঁড়ে বিক্ষোভে সামিল তাঁরা। তাঁদের দাবি, অবিলম্বে এই কাউন্সিলের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেওয়া হোক।

Sreerampur Councillor: '৭ বৌ, ৫ রাজপ্রাসাদ', এবার নতুন এক কাউন্সিলরকে নিয়ে পোস্টার, কে তিনি?
পোস্টার পড়ল শ্রীরামপুরে Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jun 06, 2026 | 6:36 PM
Share

শ্রীরামপুর: পালা বদলের পর থেকে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার হচ্ছেন তৃণমূল কাউন্সিলররা (TMC Coulcillor)। এই আবহের মধ্যেই এবার শ্রীরামপুর পুরসভার সামনে পড়ল পোস্টার। লেখা হল, ‘সাতটি বৌ, পাঁচটি রাজপ্রাসাদ,পাঁচশো কোটি টাকার মালিক, শ্রীরামপুরের ত্রাস তৃণমূল কাউন্সিলর উত্তম রায়।’

কে এই উত্তম রায়?

শ্রীরামপুর পুরসভার দাপুটে কাউন্সিলর উত্তম রায়। তৃণমূলের টিকিটে প্রথমে ৬ নং ওয়ার্ড পরে ৫ নং ওয়ার্ড মোট চার বারের কাউন্সিলর। জোর করে বাড়ি দখল, বিরোধীদের উপর অত্যাচার সহ তার বিরুদ্ধে নানা অভিযোগ তাঁর বিরুদ্ধে। এই কয়েক বছরে তাঁর সম্পত্তি কয়েশো কোটি টাকা হয়েছে। দার্জিলিং, দিঘায় রয়েছে একাধিক বিলাসবহুল হোটেল। এখানেই শেষ নয়, বিলাবহুল বাড়ি, অনুষ্ঠান বাড়ি করেছেন তিনি এমনই অভিযোগ।

এরপর রাজ্যে পালাবদলের পর সেই কাউন্সিলরের বিরুদ্ধে সোচ্চার সাধারণ মানুষের একাংশ। এই দুর্নীতিগ্রস্ত কাউন্সিলরের বিরুদ্ধে এবার শ্রীরামপুর পুরসভার সামনে বিক্ষোভ দেখালেন তাঁরা। উত্তম রায়ের ছবিতে ডিম ছুঁড়ে বিক্ষোভে সামিল তাঁরা। তাঁদের দাবি, অবিলম্বে এই কাউন্সিলের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেওয়া হোক। এ প্রসঙ্গে  পুরপ্রধান গিরিধারী সাহা বলেন, আমার কাছে লিখিত কোনও অভিযোগ আসেনি। অভিযোগ পেলেই আইনগত ভাবে যা ব্যবস্থা নেওয়ার তা নেওয়া হবে।”

উত্তম রায়ের দাবি, তিনি যা করেছেন আইন মেনে করেছেন। কোনও অভিযোগ থাকলে করতে পারেন। তাঁকে বদনাম করার চেষ্টা করা হচ্ছ পরিবর্তিত পরিস্থিতিতে।

Follow Us
রাজ্য গেমসের টাকা নিয়েও নয়ছয় করেছিলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ?
রাজ্য গেমসের টাকা নিয়েও নয়ছয় করেছিলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ?
আবাসে কাটমানির টাকা ফেরত চেয়ে পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও এলাকাবাসীর
আবাসে কাটমানির টাকা ফেরত চেয়ে পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও এলাকাবাসীর
উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানকে বেধড়ক মার উত্তেজিত জনতার
উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানকে বেধড়ক মার উত্তেজিত জনতার
ডাবল ইঞ্জিন সরকারের সুফল, রাজ্যে রেলে গতি আনার তোড়জোড়
ডাবল ইঞ্জিন সরকারের সুফল, রাজ্যে রেলে গতি আনার তোড়জোড়
একইদিনে বীরভূমের সিউড়ি ২ ব্লকের ৩ পঞ্চায়েত প্রধানের ইস্তফা
একইদিনে বীরভূমের সিউড়ি ২ ব্লকের ৩ পঞ্চায়েত প্রধানের ইস্তফা
আগের সরকার রেলের সঙ্গে কোনও সহযোগিতা করেনি: শুভেন্দু অধিকারী
আগের সরকার রেলের সঙ্গে কোনও সহযোগিতা করেনি: শুভেন্দু অধিকারী
আগের সরকার কোনও কাজেরই অনুমতি দিত না: রেলমন্ত্রী
আগের সরকার কোনও কাজেরই অনুমতি দিত না: রেলমন্ত্রী
বিস্তর অভিযোগ, ধরা পড়ার ভয়ে কোন গর্তে লুকিয়ে জাহাঙ্গির খান?
বিস্তর অভিযোগ, ধরা পড়ার ভয়ে কোন গর্তে লুকিয়ে জাহাঙ্গির খান?
মেয়র পদে ফিরহাদের পদত্যাগের পরই পুরবোর্ড ভাঙা নিয়ে জল্পনা
মেয়র পদে ফিরহাদের পদত্যাগের পরই পুরবোর্ড ভাঙা নিয়ে জল্পনা
এ কী অবস্থা! মেঝে থেকে ছাদ অবধি শুধুই ত্রিপল আর ত্রিপল!
এ কী অবস্থা! মেঝে থেকে ছাদ অবধি শুধুই ত্রিপল আর ত্রিপল!