AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sadhguru: শিবভক্তদের জন্য ‘উপহার’, বড় ঘোষণা সদগুরুর

Sadhguru Shiva The Adiyogi movie: ‘শিব - দ্য আদিযোগী’ ছবিতে আদিযোগীর কাহিনিকে একটি বড় আন্তর্জাতিক ইভেন্ট ছবির আকারে দর্শকদের সামনে তুলে ধরা হবে। একইসঙ্গে কাহিনির আবেগ ও গভীরতাও বজায় রাখা হবে। ভারতের আধ্যাত্মিক ও যোগিক ঐতিহ্যের এই গুরুত্বপূর্ণ দিককে বিভিন্ন প্রজন্ম এবং সংস্কৃতির দর্শকদের কাছে সহজবোধ্য করে তোলাই ছবিটির অন্যতম লক্ষ্য।

Sadhguru: শিবভক্তদের জন্য 'উপহার', বড় ঘোষণা সদগুরুর
কী ঘোষণা করলেন সদগুরু?Image Credit: TV9 Bangla
| Updated on: Aug 24, 2026 | 8:50 PM
Share

নয়াদিল্লি: বড় ঘোষণা করলেন সদগুরু। ‘দ্য লেজেন্ড অব হনুমান’-র মতো জনপ্রিয় অ্যানিমেটেড ফ্র্যাঞ্চাইজির নির্মাতা স্টুডিয়ো গ্রাফিক ইন্ডিয়ার সঙ্গে একটি গুরুত্বপূর্ণ যৌথ উদ্যোগের কথা ঘোষণা করেছেন তিনি। তৈরি হবে ‘শিব- দ্য আদিযোগী’ নামে একটি মহাকাব্যিক অ্যানিমেটেড ফিচার ফিল্ম। যোগের প্রাচীন আধ্যাত্মিক পরম্পরা অনুযায়ী, শিবকে প্রথম যোগী এবং যোগের উৎস হিসেবে মনে করা হয়।

সদগুরুর বর্ণিত যোগিক উপাখ্যানের উপর ভিত্তি করে তৈরি হবে ছবিটি। অত্যাধুনিক অ্যানিমেশন ও সিনেম্যাটিক স্টোরিটেলিংয়ের মাধ্যমে যোগের উৎপত্তি এবং আদিযোগী হিসেবে শিবের কাহিনি তুলে ধরা হবে। ছবির প্রযোজক, সহ-নির্মাতা এবং চিত্রনাট্যকার হিসেবে থাকছেন গ্রাফিক ইন্ডিয়ার সহ-প্রতিষ্ঠাতা শরদ দেবরাজন। ২০২৭ সালে বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে।

শিব সম্পর্কে যোগিক দর্শনের ব্যাখ্যা দিতে গিয়ে সদগুরু বলেন, “যোগিক সংস্কৃতিতে শিবকে ঈশ্বর হিসেবে দেখা হয় না। আমাদের কাছে শিব হলেন আদিযোগী—প্রথম যোগী এবং আদিগুরু—প্রথম গুরু। শিব আদিযোগী হিসেবে বোঝাতে চেয়েছিলেন, প্রকৃতির নিয়ম আমাদের কিছু সীমার মধ্যে রাখলেও মানুষ নিজের সাধনা ও প্রচেষ্টার মাধ্যমে সেই সীমাবদ্ধতাকে অতিক্রম করতে পারে। কেউ যদি নিজের সীমাবদ্ধতার ঊর্ধ্বে ওঠার জন্য চেষ্টা করতে প্রস্তুত থাকেন, তাহলে তিনি সমস্ত সীমা অতিক্রম করে মুক্তি লাভ করতে পারেন। ভৌত প্রকৃতির নিয়মকে অতিক্রম করা একটি আধ্যাত্মিক প্রক্রিয়া। এই অর্থে আমরা ‘আউটল’ এবং শিব হলেন সেই চূড়ান্ত ‘আউটল’।”

শরদ দেবরাজন পুরস্কারপ্রাপ্ত নির্মাতা এবং ভারতীয় অ্যানিমেশন ও চরিত্র বিনোদন জগতের অন্যতম গুরুত্বপূর্ণ সৃজনশীল ব্যক্তিত্ব। তিনি ‘দ্য লেজেন্ড অব হনুমান’-র সহ-নির্মাতা। পাশাপাশি জনপ্রিয় ‘বাহুবলী’ অ্যানিমেটেড সিরিজ ‘বাহুবলী: দ্য লস্ট লেজেন্ডস’ এবং ‘বাহুবলী: ক্রাউন অব ব্লাড’-র চিত্রনাট্যকার ও সহ-নির্মাতাও তিনি। মার্ভেলের জন্য তৈরি ভারতীয় স্পাইডার-ম্যান চরিত্র পবিত্র প্রভাকর-রও সহ-নির্মাতা তিনি। পরবর্তীতে এই চরিত্রকে অস্কার-মনোনীত ছবি ‘স্পাইডার-ম্যান: অ্যাক্রস দ্য স্পাইডার-ভার্স’-এ দেখা যায়।

সম্পূর্ণ অত্যাধুনিক ও ইমার্সিভ অ্যানিমেশনের মাধ্যমে ‘শিব – দ্য আদিযোগী’ ছবিতে আদিযোগীর কাহিনিকে একটি বড় আন্তর্জাতিক ইভেন্ট ছবির আকারে দর্শকদের সামনে তুলে ধরা হবে। একইসঙ্গে কাহিনির আবেগ ও গভীরতাও বজায় রাখা হবে। ভারতের আধ্যাত্মিক ও যোগিক ঐতিহ্যের এই গুরুত্বপূর্ণ দিককে বিভিন্ন প্রজন্ম এবং সংস্কৃতির দর্শকদের কাছে সহজবোধ্য করে তোলাই ছবিটির অন্যতম লক্ষ্য।

গ্রাফিক ইন্ডিয়ার পুরস্কারপ্রাপ্ত অ্যানিমেশন স্টুডিয়ো এই ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে। বর্তমানে ছবিটির কাজ চলছে। ২০২৭ সালে বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘শিব – দ্য আদিযোগী’।

Follow Us