Anupam Roy Baby: অনুপমের ছেলের ছবি প্রকাশ্যে, আদর করে খুদেকে কী ডাকছেন প্রশ্মিতা?
Prshmita Paul newborn: পুত্রসন্তানের জন্মের পরপরই অনুরাগী ও অনুরাগীদের সঙ্গে সেই আনন্দের খবর ভাগ করে নিয়েছিলেন অনুপম নিজে। তবে এবার আর কেবল খবর নয়, ছেলের প্রথম ঝলক নেটদুনিয়ায় পোস্ট করে ভক্তদের চমকে দিলেন নতুন মা প্রশ্মিতা।

টলিউডের সঙ্গীতজগতে বইছে আনন্দের হাওয়া। গায়ক-সঙ্গীত পরিচালক অনুপম রায় এবং গায়িকা প্রশ্মিতা পালের সংসার আলো করে এসেছে তাঁদের প্রথম সন্তান। পুত্রসন্তানের জন্মের পরপরই অনুরাগী ও অনুরাগীদের সঙ্গে সেই আনন্দের খবর ভাগ করে নিয়েছিলেন অনুপম নিজে। তবে এবার আর কেবল খবর নয়, ছেলের প্রথম ঝলক নেটদুনিয়ায় পোস্ট করে ভক্তদের চমকে দিলেন নতুন মা প্রশ্মিতা।
সমাজমাধ্যমে শেয়ার করা আবেগঘন দুটি ছবির প্রথমটিতে দেখা যাচ্ছে, গর্ভাবস্থার স্মৃতি আঁকড়ে ধরে মাতৃত্বকালীন স্ফীতোদর আগলে দাঁড়িয়ে রয়েছেন প্রশ্মিতা। আর দ্বিতীয় ছবিটিই কেড়েছে নেটিজেনদের মন! সেখানে দেখা যাচ্ছে, সদ্যোজাত সন্তানকে সস্নেহে বুকের মাঝে জড়িয়ে ধরে রেখেছেন গায়িকা। গোলাপি রঙের নরম কাপড়ে মোড়া একরত্তির ছোট্ট শরীরটুকু সেঁটে রয়েছে মায়ের বুকে। ছবির নেপথ্য সঙ্গীতে যোগ করেছেন স্বামী অনুপমেরই গাওয়া বিখ্যাত গান ‘ব্যথা নেই’। আর ছবির ক্যাপশনে স্রেফ দুটি শব্দে লিখেছেন, ‘আমার সোনা’।
View this post on Instagram
ছবিটি প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় বয়ে চলেছে শুভেচ্ছার জোয়ার। সহকর্মী থেকে শুরু করে অনুরাগী— সকলেই ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন খুদেকে।
দীর্ঘদিনের জানাশোনা ও পেশাগত সম্পর্কের পর ২০২৪ সালে চার হাত এক হয়েছিল অনুপম ও প্রশ্মিতার। কাজের ক্ষেত্র থেকে শুরু হওয়া বন্ধুতাই যে প্রেমে গড়িয়েছিল, তা প্রথম থেকেই গোপন রেখেছিলেন এই তারকা দম্পতি। ঠিক একইভাবে নিজেদের মাতৃত্বের সফরটিকেও প্রচারের আলো থেকে দূরে রেখেছিলেন প্রস্মিতা। অবশেষে কোলজুড়ে নতুন অতিথি আসতেই সেই খুশির জোয়ারে ভাসালেন সকলকে।
