AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

শুটিংয়ে আগুনের দৃশ্য! হাত পুড়ে গেল নায়িকার? অবশেষে মুখ খুললেন কুসুম

টলিপাড়ায় ক' দিন ধরেই চর্চা, 'কুসুম' ধারাবাহিকের সেটে আগুন থেকে ঘটে গিয়েছে বড় দুর্ঘটনা। যদিও এত দিন প্রযোজনা সংস্থা বা চ্যানেলের তরফে এই বিষয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি। এই ধারাবাহিকের নায়িকা তানিষ্কা তিওয়ারির বয়স বেশ কম। মঙ্গলবার তিনি টেকনিশিয়ান্স স্টুডিয়োতে আসেন, কর্মবিরতি পালন করার জন্য। ধারাবাহিকে তানিষ্কার শাশুড়ির চরিত্রে অভিনয় করছেন অঞ্জনা বসু।

শুটিংয়ে আগুনের দৃশ্য! হাত পুড়ে গেল নায়িকার? অবশেষে মুখ খুললেন কুসুম
| Edited By: | Updated on: Apr 07, 2026 | 3:00 PM
Share

টলিপাড়ায় ক’ দিন ধরেই চর্চা, ‘কুসুম’ ধারাবাহিকের সেটে আগুন থেকে ঘটে গিয়েছে বড় দুর্ঘটনা। যদিও এত দিন প্রযোজনা সংস্থা বা চ্যানেলের তরফে এই বিষয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি। এই ধারাবাহিকের নায়িকা তানিষ্কা তিওয়ারির বয়স বেশ কম। মঙ্গলবার তিনি টেকনিশিয়ান্স স্টুডিয়োতে আসেন, কর্মবিরতি পালন করার জন্য। ধারাবাহিকে তানিষ্কার শাশুড়ির চরিত্রে অভিনয় করছেন অঞ্জনা বসু।

মঙ্গলবার টেকনিশিয়ান্স স্টুডিয়োতে যখন কর্মবিরতির জন্য জমায়েত চলছিল, তখন নায়িকাকে প্রশ্ন করা হয়, হাত-মুখ পুড়ে গিয়েছিল কি শুটিংয়ে আগুন থেকে? তানিষ্কা বললেন, ”হ্যাঁ। আগুনের দৃশ্য ছিল। তবে হাত পুড়ে যায়নি। আমার হাতে যেহেতু মেটালের চুড়ি ছিল, তাই ওটা হাতের সঙ্গে লেগে গিয়েছিল। যেহেতু ভয় পেয়ে গিয়েছিলাম, আমি পিছিয়ে গিয়েছিলাম। হাসপাতালে গিয়েছিলাম, ট্রিটমেন্ট করিয়েছি।” আগুনের উপস্থিতিতে মেটালের চুড়ি হাতে বসে গেলে, কতটা ক্ষত হতে পারে, তার আন্দাজ করতে পারেন দর্শকরা। সেই অবস্থায় যে ধারাবাহিকের এপিসোড দেখতে পেয়েছেন তাঁরা, তার জন্য দর্শকরা কৃতজ্ঞ, এমনই লিখেছেন অনেকে সমাজ মাধ্যমে, ঘটনাটি সামনে আসার পর।

তানিষ্কা জানান, এই সময়ে ধারাবাহিকের শিল্পীরা, চ্যানেলের প্রতিনিধিরা তাঁর বাড়ি গিয়েছিলেন। তাঁকে সব রকমভাবে সমর্থন করেছেন। এখন তিনি ভালো করে কাজ করছেন। পরীক্ষা দিয়েছেন সম্প্রতি, সে কথা জানিয়েছেন তানিষ্কা। তা হলে তাঁর হাত-মুখ পুড়ে গিয়েছিল, এটা কী রটনা? তানিষ্কা খোলসা করলেন, ”হাত পুড়ে যায়নি। তবে হাতে ছ্যাকা লেগেছিল। রান্না করতে গিয়ে যেমন লাগে।” টলিপাড়ায় সুরক্ষা প্রোটোকল নিয়ে প্রশ্ন উঠেছে। সেই নিরিখে, একজন নায়িকার হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনা গুরুত্বপূর্ণ।

Follow Us