AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Egg buying tips : জেনে নিন ভালো ডিম, খারাপ ডিম কীভাবে চিনবেন

How to know good egg and Bad Egg: পেশি মজবুত করা থেকে শুরু করে ওজন নিয়ন্ত্রণ— প্রোটিন ও পুষ্টিতে ভরপুর ডিমকে বলা হয় ‘সুপারফুড’। আর সেই কারণেই রোজকার বাজারে ডিম আমাদের অন্যতম প্রধান অনুষঙ্গ। অনেকেই ঝঞ্ঝাট এড়াতে একবারে পুরো এক ক্রেট বা এক ট্রেই ডিম কিনে ঘরে মজুত করেন। কিন্তু আপনি কি জানেন, বেশিদিন ফ্রিজে বা ঘরে পড়ে থাকা ডিম স্বাস্থ্যের জন্য কতটা বিপজ্জনক হতে পারে? বাসি বা পচা ডিম খেলে ফুড পয়জনিং থেকে শুরু করে পেটের মারাত্মক ইনফেকশন হওয়াটা খুবই স্বাভাবিক। তবে চিন্তার কিছু নেই! ভারতীয় খাদ্য নিয়ামক সংস্থা (FSSAI) ডিম না ভেঙেই তার সতেজতা যাচাই করার একটি দুর্দান্ত ও সহজ ঘরোয়া উপায় জানিয়েছে। মাত্র এক গ্লাস জলেই কীভাবে চিনে নেবেন আসল ও তাজা ডিম?

| Updated on: May 30, 2026 | 6:44 PM
Share
 প্রোটিন ও পুষ্টিতে ভরপুর ডিম আমাদের রোজকার ডায়েটের অন্যতম প্রধান অংশ। অনেকেই একবারে অনেকটা ডিম কিনে ঘরে মজুত করেন। কিন্তু ডিমটি আদেও খাওয়ার উপযোগী তো? না ভেঙে তা চেনার সহজ উপায় জানিয়েছে FSSAI।

1 / 7
 দীর্ঘদিন ধরে রাখা বাসি ও পচা ডিম খেলে ফুড পয়জনিং, মারাত্মক পেটে ব্যথা, বমি এবং পেটের ইনফেকশন হতে পারে। তাই ডিম খাওয়ার আগে তার পরীক্ষা করা স্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি।

2 / 7
ডিমে রয়েছে উচ্চমানের প্রোটিন, ক্যালসিয়াম, আয়রন, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন এ, ডি ও বি১২। এটি পেশি ও হাড় মজবুত করার পাশাপাশি ওজন নিয়ন্ত্রণে রাখতে এবং মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে।

3 / 7
ভারতীয় খাদ্য নিয়ামক সংস্থা (FSSAI) ডিমের সতেজতা পরীক্ষার একটি সহজ ঘরোয়া পদ্ধতি জানিয়েছে। এর জন্য আপনার প্রয়োজন শুধু একটি পাত্র বা গ্লাস ভর্তি জল। জলভর্তি পাত্রে ডিমটি ডুবিয়ে দিলেই আসল সত্য সামনে আসবে।

4 / 7
জলভর্তি গ্লাসে ডিমটি ছাড়ার পর যদি দেখা যায় সেটি সোজা পাত্রের একবারে নিচে সম্পূর্ণ তলিয়ে গেছে এবং আড়াআড়িভাবে শুয়ে রয়েছে, তবে বুঝবেন ডিমটি একদম টাটকা বা ফ্রেশ (Fresh)। এটি নিশ্চিন্তে খাওয়া যায়।

5 / 7
 ডিমটি যদি জলের নিচে পুরোপুরি না ডুবে সোজা হয়ে খাড়া বা উলম্বভাবে দাঁড়িয়ে থাকে, তবে বুঝবেন সেটি বেশ পুরনো। আর ডিমটি যদি জলের ওপর ভাসতে শুরু করে, তবে তা পুরোপুরি নষ্ট বা পচা। এটি ভুলেও খাবেন না।

6 / 7
ইদানীং বাজারে ডিমকে উজ্জ্বল ও আকর্ষণীয় দেখাতে ক্ষতিকর কেমিক্যাল বা তেলের প্রলেপ দেওয়া হচ্ছে। এই ধরনের ভেজাল ডিম খেলে পেটের রোগ ও অ্যালার্জির ঝুঁকি বাড়ে। তাই ডিম কেনার সময় অতিরিক্ত চকচকে ডিম এড়িয়ে চলাই ভালো।

7 / 7
Follow Us
'খুনের মামলা, একবার ঢুকলে বেরোবে না', কার উদ্দেশে বললেন শুভেন্দু?

হঠাৎ মার্কসের ভাষায় কথা বললেন ঋতব্রত
হঠাৎ মার্কসের ভাষায় কথা বললেন ঋতব্রত
'উপরে ভগবান আর নীচে প্রধান', এই প্রবাদ কেন বললেন দিলীপ ঘোষ

দেখুন কীভাবে পুলিশকে ঠেলে সরালেন মমতা বন্দ্যোপাধ্যায়

মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বলতেই ধর্মেন্দ্রর রেজিগনেশন! দাবি নেত্রীর

মালদার জোড়া কলেজে বহিরাগতদের দাদাগিরি! অভিযোগের কেন্দ্রে কারা?

'আমরা যখন ছোট ছিলাম...', আলোচনার বার্তা মোহন ভাগবতের!

এলোপাথাড়ি ইট-বোতল ও লাঠির মাঝে পড়ে আহত একাধিক সাংবাদিক

নিট আন্দোলনে রণক্ষেত্র পটনা, ছাপরা-সহ বিভিন্ন জায়গা!

'আক্রান্ত' সাংবাদিক, নাম ধরে ধরে মুখ্যমন্ত্রী যা বলে দিলেন…