AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

উকিলের চিঠি পেলেন ঐশ্বর্য! নিমরতের সঙ্গে অভিষেকের সম্পর্ক কি তাহলে সত্যি?

Abhishek-Aishwarya: আইনি চিঠি গেল ঐশ্বর্য রাই বচ্চনের কাছে। এক সাক্ষাত্‍কারে নিজে মুখে এ কথা বলেন নায়িকা। এত দিন অভিনেত্রী কোনও কথা বলেননি। তাঁর সঙ্গে অভিষেক বচ্চনের সম্পর্ককে ঘিরে আলোচনা কম চলছে না। শোনা যাচ্ছে অভিনেত্রী নিমরত কৌরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন অভিনেতা। এই বিতর্কিত পরিস্থিতিতে নেটপাড়ায় ভাইরাল ঐশ্বর্যর একটি ভিডিয়ো।

উকিলের চিঠি পেলেন ঐশ্বর্য! নিমরতের সঙ্গে অভিষেকের সম্পর্ক কি তাহলে সত্যি?
| Edited By: | Updated on: Oct 22, 2024 | 3:13 PM
Share

আইনি চিঠি গেল ঐশ্বর্য রাই বচ্চনের কাছে। এক সাক্ষাত্‍কারে নিজে মুখে এ কথা বলেন নায়িকা। এত দিন অভিনেত্রী কোনও কথা বলেননি। তাঁর সঙ্গে অভিষেক বচ্চনের সম্পর্ককে ঘিরে আলোচনা কম চলছে না। শোনা যাচ্ছে অভিনেত্রী নিমরত কৌরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন অভিনেতা। এই বিতর্কিত পরিস্থিতিতে নেটপাড়ায় ভাইরাল ঐশ্বর্যর একটি ভিডিয়ো। যেখানে শোনা যাচ্ছে, তিনি বলছেন, “আমার কাছে অনেকগুলো আইনি নোটিস এসেছে।” তবে নায়িকার এই ভিডিয়োর সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদের জল্পনার কোনও যোগাযোগ নেই। সম্পূর্ণ অন্য একটি বিষয়ে আলোচনা করতে দেখা যায় তাঁকে। আসলে এই সাক্ষাত্‍কারটি যখন দিয়েছিলেন অভিনেত্রী সে সময় মুক্তি পেয়েছিল তাঁর অভিনীত ‘ধুম ২’ ছবিটি।

যে ছবিতে প্রথম বার হৃত্বিক রোশনের সঙ্গে চুম্বন দৃশ্যে অভিনয় করতে দেখা যায় তাঁকে। সে সময় তাঁকে নানা ধরনের আলোচনার সম্মুখীন হতে হয়েছিল। সেই প্রসঙ্গেই কথা বলছিলেন নায়িকা। বিশ্বসুন্দরীকে চুম্বন দৃশ্যে অভিনয় করতে দেখে অনেকেই মেনে নিতে পারেননি। তাই অভিযোগ জানিয়েছেন নায়িকার কাছে। কেন তিনি এমন দৃশ্যে অভিনয় করেছেন। সেই কথাই নিজের সাক্ষাত্‍কারে বলছিলেন ঐশ্বর্য।

তবে যেহেতু এখন তাঁদের বিবাহবিচ্ছেদের আলোচনা চলছে। তাই নায়িকার এই সাক্ষাত্‍কার ছড়িয়ে পড়ে নেটপাড়ার বিভিন্ন জায়গায়। উল্লেখ্য, একাধিক বলিউড প্রতিবেদনে লেখা হয়েছে অভিনেত্রী নিমরত কৌরের সঙ্গে নাকি বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন অভিষেক। যার জেরেই নাকি এত কাণ্ড। তবে এখনও পর্যন্ত এই প্রসঙ্গে কেউ কোনও কথা বলেননি। উল্টে সম্প্রতি মুকেশ অম্বানির ছোট ছেলে অনন্ত অম্বানির বিয়ের একটি ভিডিয়োয় এক ঝলক দেখা গিয়েছে অভিষেক-ঐশ্বর্য এবং তাঁদের মেয়ে আরাধ্যা বচ্চন একসঙ্গে পারিবারিক মুহূর্ত কাটাচ্ছেন। কয়েক সেকেন্ডের সেই মুহূর্ত সব হিসেব নিকেশ যেন উল্টে পাল্টে দিয়েছে। যদিও সব কিছুই এখনও ধোঁয়াশা। আসলে কী যে ঘটছে, তা বোঝা যাচ্ছে না।

Follow Us