AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘কেন করলেন এমন’, বহুদিন পর ঐশ্বর্যাকে দেখে কেন ক্রুদ্ধ ভক্তরা?

Aishwarya: ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, চকচকে মেকআপে নিজেকে সাজাচ্ছেন তিনি। তা দেখেই একজন লেখেন, "মনে হচ্ছে কোনও ভূতের ছবির নায়িকা। কেন করলেন এরকম?' আর একজনের বক্তব্য, "মেকআপ ছাড়াই আপনাকে সুন্দর লাগে।"

'কেন করলেন এমন', বহুদিন পর ঐশ্বর্যাকে দেখে কেন ক্রুদ্ধ ভক্তরা?
ঐশ্বর্যা।
| Updated on: Apr 18, 2024 | 9:01 PM
Share

এই মুহূর্তে পেজ থ্রির আলোচনার কেন্দ্রবিন্দুতে ঐশ্বর্যা রাই বচ্চন। তাঁর কাজ নিয়ে যত না কথা হচ্ছে, তার চেয়েও তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা চলছে বেশি। শোনা যাচ্ছে, কিছুই নাকি ঠিক নেই বচ্চন পরিবারে। এও শোনা যাচ্ছে, অভিষেক বচ্চন ও ঐশ্বর্যা রাই বচ্চনের মধ্যে নাকি দেখা গিয়েছে বিভেদ। তাঁদের বিচ্ছেদের গুঞ্জনও শোনা যাচ্ছে ইতিউতি। তবে এবার বহু দিন পর ঐশ্বর্যা রাইয়ের এক ভিডিয়ো দেখে ভীষণ রেগে গিয়েছেন ভক্তরা। নেপথ্যে তাঁর ‘উগ্র’ মেকআপ।

ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, চকচকে মেকআপে নিজেকে সাজাচ্ছেন তিনি। তা দেখেই একজন লেখেন, “মনে হচ্ছে কোনও ভূতের ছবির নায়িকা। কেন করলেন এরকম?’ আর একজনের বক্তব্য, “মেকআপ ছাড়াই আপনাকে সুন্দর লাগে। নিজের সৌন্দর্য এভাবে নষ্ট করার কোনও মানে হয় না।” ঐশ্বর্যার জীবনে ট্রোলিং অবশ্য কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। অতীতে বিশ্বসুন্দরীকেও বহুবার পড়তে হয়েছে কটাক্ষের মুখে। আরাধ্যা অর্থাৎ তাঁর সন্তান জন্ম নেওয়ার পর ওজন বেশ খানিকটা বেড়ে গিয়েছিল তাঁর। তা নিয়েও চলেছিল চরম কাটাছেঁড়া। তবে সে সবে পাত্তা দেননি রাইসুন্দরী। তিনি যে বাঁচেন নিজের শর্তে।

ঐশ্বর্যা ও অভিষেকের সমীকরণ নিয়ে চতুর্দিকে আলোচনা হলেও তাঁরা কিন্তু এ ব্যাপারে মুখে কুলুপ এঁটেছেন। এমনিতে তাঁরা বরাবরই প্রাইভেট। এই ব্যাপারে যেন আরও বেশি গোপনীয়তা বজায় রাখছেন ওঁরা।

Follow Us