Kolkata Police: সরাসরি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বলেন, কলকাতা পুলিশের ইন্সপেক্টরের যা হল…
Kolkata Police Central Division: আখলাক আহমেদ কলকাতা মেডিক্যাল কলেজ আউটপোস্টের দায়িত্বে ছিলেন। সম্প্রতি তাঁকে সেন্ট্রাল ডিভিশন থেকে কলকাতা পুলিশের ফার্স্ট ব্যাটালিয়ন আর্মড পুলিশে বদলি করা হয়েছিল। ৯ নভেম্বর থেকে কার্যকর হওয়া এই বরখাস্তের নির্দেশে পুলিশ কমিশনার জানান, সোশ্যাল মিডিয়ায় ওই কর্মকর্তার মন্তব্য জনস্বার্থ ও সরকারি চাকরির শৃঙ্খলাবিরোধী। নিরপেক্ষ তদন্ত চলাকালীন তাঁর পদে বহাল থাকা সমীচীন নয় বলেই মনে করেছে কর্তৃপক্ষ।

কলকাতা: সমাজ মাধ্যমে মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হল কলকাতা পুলিশের এক ইন্সপেক্টরকে। বরখাস্ত হওয়া ওই পুলিশ কর্মকর্তার নাম আখলাক আহমেদ। কলকাতা পুলিশ কমিশনারের নির্দেশিকা জারি করে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
পদের বিবরণ ও সাম্প্রতিক বদলি
আখলাক আহমেদ কলকাতা মেডিক্যাল কলেজ আউটপোস্টের দায়িত্বে ছিলেন। সম্প্রতি তাঁকে সেন্ট্রাল ডিভিশন থেকে কলকাতা পুলিশের ফার্স্ট ব্যাটালিয়ন আর্মড পুলিশে বদলি করা হয়েছিল।
সাসপেনশনের নির্দেশ
৯ নভেম্বর থেকে কার্যকর হওয়া এই বরখাস্তের নির্দেশে পুলিশ কমিশনার জানান, সোশ্যাল মিডিয়ায় ওই কর্মকর্তার মন্তব্য জনস্বার্থ ও সরকারি চাকরির শৃঙ্খলাবিরোধী। নিরপেক্ষ তদন্ত চলাকালীন তাঁর পদে বহাল থাকা সমীচীন নয় বলেই মনে করেছে কর্তৃপক্ষ।
নিয়মকানুন ও ভাতা
বরখাস্ত থাকাকালীন সরকারি নিয়ম অনুযায়ী ওই কর্মকর্তা তাঁর মূল বেতনের অর্ধেক এবং অন্যান্য প্রযোজ্য ভাতা খোরপোষ (subsistence allowance) হিসাবে পাবেন। এছাড়া অবিলম্বে সরকারি সমস্ত কিট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে।
বিভাগীয় তদন্ত শুরু
কলকাতা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বিষয়টির তদন্ত প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে এবং তাঁর আচরণের বিস্তারিত পরীক্ষা চালানো হচ্ছে।
