AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

আচমকাই অভিষেক-অমিতাভ হাজির, ঐশ্বর্যের অজান্তেই বাগদান?

Aishwarya Wedding Secret: একটা সময় এই জুটি স্থির করেন তাঁরা একে অন্যের সঙ্গে ঘর বাঁধবেন। শুরু সেখান থেকেই। ভাললাগা মনে থাকলেও তা প্রকাশ্যে আসে গুরু ছবির শুটিং সেটে। সেখানেই এই জুটি একে অন্যের অনেকটা কাছাকাছি এসেছিলেন। দুই স্টারের পরিবারই এই সম্পর্কে ছিলেন রাজি।

আচমকাই অভিষেক-অমিতাভ হাজির, ঐশ্বর্যের অজান্তেই বাগদান?
| Updated on: Jan 19, 2024 | 12:32 PM
Share

অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চন, একে অন্যের সঙ্গে সম্পর্কে এসেছিলেন শুটিং সেটেই। ঐশ্বর্যের জীবনে অভিষেকের আগে এসেছে বহু প্রেম, আবার অভিষেকের জীবনেও বহু সম্পর্ক উঁকি দিয়েছে। তবে একটা সময় এই জুটি স্থির করেন তাঁরা একে অন্যের সঙ্গে ঘর বাঁধবেন। শুরু সেখান থেকেই। ভাললাগা মনে থাকলেও তা প্রকাশ্যে আসে গুরু ছবির শুটিং সেটে। সেখানেই এই জুটি একে অন্যের অনেকটা কাছাকাছি এসেছিলেন। দুই স্টারের পরিবারই এই সম্পর্কে ছিলেন রাজি। যথা সময় তাঁরা বিবাহের সিদ্ধান্তও নিয়েছিলেন। তবে কীভাবে তাঁদের রোকা সেরিমনি হয়, সেই ঘটনা ,সামনে এনেছিলেন ঐশ্বর্য রাই বচ্চন। এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, কীভাবে আচমকাই সবটা ঘটে গিয়েছিল।

বিয়ে নিয়ে কথাবার্তা চলছিল বেশ কিছুদিন আগে থেকেই। হঠাৎই একদিন অভিষেকের পরিবার থেকে আসে ফোন। তাঁরা আসতে চাইছেন ঐশ্বর্যের বাড়িতে। শুনে অবাক হয়ে গিয়েছিলেন ঐশ্বর্য। বলেছিলেন তাঁর বাবা বাড়িতে নেই। তিনি কিছুই বুঝতে পারছেন না। পাশাপাশি রোকা সম্পর্কে তাঁর কোনও ধারণাই ছিল না। কারণ তাঁরা ছিলেন দক্ষিণ ভারতীয়। যদিও অভিষেক সেই মুহূর্তে ঐশ্বর্যকে জানিয়ে দিয়েছিলেন যে, তাঁর কিছু করার ছিল না। কারণ তাঁরা ঐশ্বর্যের বাড়ির পথে ততক্ষণে বেরিয়ে পড়েছিলেন।

সবটা শুনে অবাক হয়ে যান ঐশ্বর্য। তবে উৎসাহীও ছিলেন। তাঁর মা কোনও মতে সব ব্যবস্থা করেছিলেন। বচ্চন পরিবারের সকলেই গিয়েছিলেন সেদিন। রোকা সম্পূর্ণ হয়। পরে ঐশ্বর্য জানতে পারেন, রোকা মানে বাগদান। শুনে অবাক হয়েছিলেন তিনি। খুশিও হয়েছিলেন। হাসি মুখে জানিয়েছিলেন, সত্যি এটা হচ্ছে? তিনি যেন কিছুই বিশ্বাস করে উঠতে পারছিলেন না। তারপর সবটাই তিনি তাঁর বাবাকে ফোনে জানিয়ে ছিলেন।

Follow Us
'ঠিক সময়ে আবাসের বাড়ি পেলে...', সন্তান হারিয়ে বলছে শিশুর পরিবার
'ঠিক সময়ে আবাসের বাড়ি পেলে...', সন্তান হারিয়ে বলছে শিশুর পরিবার
হুমায়ুন থানায়, বাড়িতে পৌঁছে গেল পুলিশ, কেন?
হুমায়ুন থানায়, বাড়িতে পৌঁছে গেল পুলিশ, কেন?
ফুরফুরাকে 'রাজনৈতিক মাঠ' হিসেবে ব্যবহার করেছিলেন মমতা? ত্বহা বললেন...
ফুরফুরাকে 'রাজনৈতিক মাঠ' হিসেবে ব্যবহার করেছিলেন মমতা? ত্বহা বললেন...
নিউটাউনের হোটেলে প্রাপ্ত টাকা দেবরাজ চক্রবর্তীর, অভিযোগ পীযূষ কানোরিয়া
নিউটাউনের হোটেলে প্রাপ্ত টাকা দেবরাজ চক্রবর্তীর, অভিযোগ পীযূষ কানোরিয়া
হাজির 'গায়ক' দিলীপ! 'ঝালমুড়ি' গানের রেকর্ডিংয়ে ব্যস্ত BJP বিধায়ক
হাজির 'গায়ক' দিলীপ! 'ঝালমুড়ি' গানের রেকর্ডিংয়ে ব্যস্ত BJP বিধায়ক
এবার দক্ষিণেশ্বরে উচ্ছেদ, চলল বুলডোজার
এবার দক্ষিণেশ্বরে উচ্ছেদ, চলল বুলডোজার
ঠাকুরপুকুরে ধর্ষণের অভিযোগে তরুণীর বন্ধু-সহ গ্রেফতার ৩
ঠাকুরপুকুরে ধর্ষণের অভিযোগে তরুণীর বন্ধু-সহ গ্রেফতার ৩
তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হতেই এলাকায় বাজল ঢাক-ঢোল
তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হতেই এলাকায় বাজল ঢাক-ঢোল
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার